রাঙ্গুনিয়ায় জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে সনদ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) উপজেলা মডেল মসজিদে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে উপজেলা পর্যায়ের এ প্রতিযোগিতা ও সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন রাঙ্গুনিয়া উপজেলা কার্যালয়ের সুপারভাইজার মাওলানা মো. আবু তাহের, মডেল কেয়ারটেকার কাজী মো. জহুরুল ইসলাম এবং সাধারণ কেয়ারটেকার সৈয়দ দিদারুল আলম ও আরিফুল ইসলাম।
আলোচনা সভা শেষে কিরাত, কবিতা আবৃত্তি, হামদ-নাত, রচনা ও উপস্থিত বক্তৃতাসহ বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে সনদ তুলে দেওয়া হয়।
শিশু-কিশোরদের মধ্যে ইসলামী সংস্কৃতি, ধর্মীয় মূল্যবোধ ও সৃজনশীল চর্চা বাড়াতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীন ইসলামিক ফাউন্ডেশন এ প্রতিযোগিতার আয়োজন করে।