সোমবার, ২ নভেম্বর, ২০২৬ | ১৭ কার্তিক, ১৪৩৩ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৫:৪৫:১৭
শিরোনাম
● এমপি নুরুলের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগকে অপপ্রচার আখ্যা দিয়ে সুনামগঞ্জ জেলা বিএনপির প্রতিবাদ ● নদীতে অবৈধ বালু উত্তোলন, দুই যুবককে লাখ টাকা জরিমানা ● আক্কেলপুরে ১১ পরিবারকে হয়রানির অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন ● চাটমোহরে তিন ইউনিয়নে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন ● সুবিধাবঞ্চিতদের পাশে সেনাবাহিনী, মাটিরাঙ্গায় বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ ● জাবির তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের নতুন পরিচালক অধ্যাপক মানছুর ● বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য গবেষণা ও মুক্তবুদ্ধির চর্চা: স্বরাষ্ট্রমন্ত্রী ● লন্ডনে সম্মাননা পেলেন রাঙ্গুনিয়ার কৃতিসন্তান ও ফ্লোরিডার ব্যবসায়ী মোহাম্মদ আলমগীর ● পিরোজপুরে ৫২ বছর পর সরকারি জমির ফসল উদ্ধার, নিলামে বিক্রি করে কোষাগারে জমা ১ লাখ ৪২ হাজার টাকা ● ১২ দিন নিখোঁজের পর পুকুরপাড়ে মিলল ৭৫ বছরের বৃদ্ধার পচাগলা মরদেহ ● এমপি নুরুলের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগকে অপপ্রচার আখ্যা দিয়ে সুনামগঞ্জ জেলা বিএনপির প্রতিবাদ ● নদীতে অবৈধ বালু উত্তোলন, দুই যুবককে লাখ টাকা জরিমানা ● আক্কেলপুরে ১১ পরিবারকে হয়রানির অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন ● চাটমোহরে তিন ইউনিয়নে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন ● সুবিধাবঞ্চিতদের পাশে সেনাবাহিনী, মাটিরাঙ্গায় বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ ● জাবির তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের নতুন পরিচালক অধ্যাপক মানছুর ● বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য গবেষণা ও মুক্তবুদ্ধির চর্চা: স্বরাষ্ট্রমন্ত্রী ● লন্ডনে সম্মাননা পেলেন রাঙ্গুনিয়ার কৃতিসন্তান ও ফ্লোরিডার ব্যবসায়ী মোহাম্মদ আলমগীর ● পিরোজপুরে ৫২ বছর পর সরকারি জমির ফসল উদ্ধার, নিলামে বিক্রি করে কোষাগারে জমা ১ লাখ ৪২ হাজার টাকা ● ১২ দিন নিখোঁজের পর পুকুরপাড়ে মিলল ৭৫ বছরের বৃদ্ধার পচাগলা মরদেহ

সুবিধাবঞ্চিতদের পাশে সেনাবাহিনী, মাটিরাঙ্গায় বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৪:৩১
শেয়ার: mail
সুবিধাবঞ্চিতদের পাশে সেনাবাহিনী, মাটিরাঙ্গায় বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বিশেষ মানবিক সহায়তা, বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে গুইমারা রিজিয়নের আওতাধীন ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মাটিরাঙ্গা জোন।

সোমবার (২ নভেম্বর) সকালে মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান, পিএসসির নির্দেশনায় সেনাবাহিনীর নিয়মিত আর্থসামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে এ কর্মসূচি আয়োজন করা হয়।

মাটিরাঙ্গা সদর ইউনিয়নের দুর্গম ওয়াছু আনন্দবাজার এলাকায় আয়োজিত মেডিকেল ক্যাম্পে দেড় শতাধিক স্থানীয় পাহাড়ি ও বাঙালিকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো. রাফিউর রহমান।

এ ছাড়া দুর্গম পাহাড়ি এলাকার ২০ জন খামারিকে মাটিরাঙ্গা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুমেন চাকমার মাধ্যমে বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হয়।

দুস্থ ও অসহায় মানুষের জন্য এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করায় বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপকারভোগীরা। একই সঙ্গে তাঁরা মাটিরাঙ্গা জোনের অধিনায়কসহ সংশ্লিষ্ট সবার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

মাটিরাঙ্গা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান, পিএসসি বলেন, শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আর্তমানবতার সেবায় কাজ করছে মাটিরাঙ্গা জোন। মাটিরাঙ্গার অসহায়, দুস্থ ও পাহাড়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নত স্বাস্থ্যসেবা এবং পারস্পরিক সম্প্রীতি নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

এ সময় উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা, স্থানীয় হেডম্যান, কারবারি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

সুবিধাবঞ্চিতদের পাশে সেনাবাহিনী, মাটিরাঙ্গায় বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ

বিস্তারিত কমেন্টে