রবিবার, ১ নভেম্বর, ২০২৬ | ১৬ কার্তিক, ১৪৩৩ | ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ২:১৬:২৩
শিরোনাম
● সরকার নির্লজ্জ দলীয়করণের মাধ্যমে বেকার যুবকদের পেটে লাথি মারতে চায়: সাদিক কায়েম ● জবিতে কেমিস্ট্রি অলিম্পিয়াডের প্রাথমিক পর্ব, আন্তর্জাতিক আসরে যাবে চার শিক্ষার্থী ● যশোরে লংমার্চের পথসভায় ডা. শফিকুর রহমান, সাত দফা মেনে নেওয়ার আহ্বান ● নোবিপ্রবিতে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’, হাদি হত্যার বিচারের দাবি ● হাবিপ্রবিতে রসায়ন অলিম্পিয়াডের আঞ্চলিক পর্বে নিবন্ধন ৪৬৬ শিক্ষার্থীর ● জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালকসহ নিহত ২, আহত ১ ● বান্দরবান পার্বত্য জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত ● পাবনায় জিপির বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে, থানায় জিডি ● যশোর শিক্ষা বোর্ডে শীর্ষস্থান ধরে রেখেছে যশোর, তলানিতে নড়াইল ● শিবচরে প্লাস্টিক দূষণ রোধে সচেতনতামূলক অভিযান ও পরিচ্ছন্নতা কর্মসূচি ● সরকার নির্লজ্জ দলীয়করণের মাধ্যমে বেকার যুবকদের পেটে লাথি মারতে চায়: সাদিক কায়েম ● জবিতে কেমিস্ট্রি অলিম্পিয়াডের প্রাথমিক পর্ব, আন্তর্জাতিক আসরে যাবে চার শিক্ষার্থী ● যশোরে লংমার্চের পথসভায় ডা. শফিকুর রহমান, সাত দফা মেনে নেওয়ার আহ্বান ● নোবিপ্রবিতে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’, হাদি হত্যার বিচারের দাবি ● হাবিপ্রবিতে রসায়ন অলিম্পিয়াডের আঞ্চলিক পর্বে নিবন্ধন ৪৬৬ শিক্ষার্থীর ● জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালকসহ নিহত ২, আহত ১ ● বান্দরবান পার্বত্য জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত ● পাবনায় জিপির বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে, থানায় জিডি ● যশোর শিক্ষা বোর্ডে শীর্ষস্থান ধরে রেখেছে যশোর, তলানিতে নড়াইল ● শিবচরে প্লাস্টিক দূষণ রোধে সচেতনতামূলক অভিযান ও পরিচ্ছন্নতা কর্মসূচি

বান্দরবান পার্বত্য জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত

বান্দরবান প্রতিনিধি
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ১:০৮
শেয়ার: mail
বান্দরবান পার্বত্য জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত

বান্দরবান পার্বত্য জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) অনুষ্ঠিত এ কিট প্যারেডে উপস্থিত থেকে পুলিশ সদস্যদের কিট সামগ্রী পরিদর্শন করেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার।

কিট প্যারেড পরিদর্শনকালে পুলিশ সুপার পুলিশ সদস্যদের কিট সামগ্রী, ইউনিফর্ম ও আনুষঙ্গিক সরঞ্জামাদি পর্যবেক্ষণ করেন। পাশাপাশি নির্ধারিত বিধিবিধান অনুযায়ী কিট সামগ্রী যথাযথভাবে ব্যবহার ও সংরক্ষণের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এ সময় উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশে পুলিশ সুপার বলেন, আমরা একটি সুশৃঙ্খল বাহিনীর সদস্য। তাই আমাদের আচরণ, শৃঙ্খলা ও পেশাদারিত্বের পাশাপাশি পোশাক-পরিচ্ছদ ও কিট সামগ্রী ব্যবহারের ক্ষেত্রেও শৃঙ্খলার প্রতিফলন থাকতে হবে।

তিনি পুলিশ সদস্যদের নির্ধারিত ইউনিফর্ম যথাযথভাবে পরিধান, কিট সামগ্রীর সঠিক ও বিধিসম্মত ব্যবহার এবং এসব সামগ্রী সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন, সংরক্ষিত ও ব্যবহারোপযোগী রাখার নির্দেশনা দেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ পুলিশের একজন সদস্য হিসেবে প্রত্যেককে শৃঙ্খলা, সততা, নিষ্ঠা, দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে জনগণের সঙ্গে মানবিক ও পেশাদার আচরণের মাধ্যমে বাংলাদেশ পুলিশের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস আরও সুদৃঢ় করতে হবে।

এ সময় বান্দরবান পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ফরহাদ সরদার, পিপিএম; সহকারী পুলিশ সুপার (রুমা সার্কেল) তাসলিম হোসাইন, সহকারী পুলিশ সুপার (এসএএফ) মো. আব্দুর রহিমসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

বান্দরবান পার্বত্য জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত

বিস্তারিত কমেন্টে