রবিবার, ১ নভেম্বর, ২০২৬ | ১৬ কার্তিক, ১৪৩৩ | ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ২:১৬:২০
শিরোনাম
● সরকার নির্লজ্জ দলীয়করণের মাধ্যমে বেকার যুবকদের পেটে লাথি মারতে চায়: সাদিক কায়েম ● জবিতে কেমিস্ট্রি অলিম্পিয়াডের প্রাথমিক পর্ব, আন্তর্জাতিক আসরে যাবে চার শিক্ষার্থী ● যশোরে লংমার্চের পথসভায় ডা. শফিকুর রহমান, সাত দফা মেনে নেওয়ার আহ্বান ● নোবিপ্রবিতে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’, হাদি হত্যার বিচারের দাবি ● হাবিপ্রবিতে রসায়ন অলিম্পিয়াডের আঞ্চলিক পর্বে নিবন্ধন ৪৬৬ শিক্ষার্থীর ● জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালকসহ নিহত ২, আহত ১ ● বান্দরবান পার্বত্য জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত ● পাবনায় জিপির বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে, থানায় জিডি ● যশোর শিক্ষা বোর্ডে শীর্ষস্থান ধরে রেখেছে যশোর, তলানিতে নড়াইল ● শিবচরে প্লাস্টিক দূষণ রোধে সচেতনতামূলক অভিযান ও পরিচ্ছন্নতা কর্মসূচি ● সরকার নির্লজ্জ দলীয়করণের মাধ্যমে বেকার যুবকদের পেটে লাথি মারতে চায়: সাদিক কায়েম ● জবিতে কেমিস্ট্রি অলিম্পিয়াডের প্রাথমিক পর্ব, আন্তর্জাতিক আসরে যাবে চার শিক্ষার্থী ● যশোরে লংমার্চের পথসভায় ডা. শফিকুর রহমান, সাত দফা মেনে নেওয়ার আহ্বান ● নোবিপ্রবিতে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’, হাদি হত্যার বিচারের দাবি ● হাবিপ্রবিতে রসায়ন অলিম্পিয়াডের আঞ্চলিক পর্বে নিবন্ধন ৪৬৬ শিক্ষার্থীর ● জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালকসহ নিহত ২, আহত ১ ● বান্দরবান পার্বত্য জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত ● পাবনায় জিপির বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে, থানায় জিডি ● যশোর শিক্ষা বোর্ডে শীর্ষস্থান ধরে রেখেছে যশোর, তলানিতে নড়াইল ● শিবচরে প্লাস্টিক দূষণ রোধে সচেতনতামূলক অভিযান ও পরিচ্ছন্নতা কর্মসূচি

যশোর শিক্ষা বোর্ডে শীর্ষস্থান ধরে রেখেছে যশোর, তলানিতে নড়াইল

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি
মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ১:০০
শেয়ার: mail
যশোর শিক্ষা বোর্ডে শীর্ষস্থান ধরে রেখেছে যশোর, তলানিতে নড়াইল

যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে পাসের হারের দিক থেকে শীর্ষস্থান ধরে রেখেছে যশোর জেলা। অন্যদিকে, তালিকার তলানিতে নেমে গেছে নড়াইল জেলা।

শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ফলাফলে বোর্ডের অধীন ১০ জেলার মধ্যে এ চিত্র উঠে এসেছে। যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক ড. মো. আব্দুল মতিন এসব তথ্য জানিয়েছেন। ঘোষিত ফলাফল অনুযায়ী, যশোর বোর্ডে পাসের হার ৪৪ দশমিক ৯২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ২২৮ জন শিক্ষার্থী।

জেলাভিত্তিক ফলাফলে দেখা গেছে, ৫২ দশমিক ৯৪ শতাংশ পাসের হার নিয়ে শীর্ষস্থানে রয়েছে যশোর জেলা। গত বছর ৫৮ দশমিক ২৫ শতাংশ পাসের হার নিয়েও বোর্ডে একই অবস্থানে ছিল জেলাটি।

অন্যদিকে, গত বছর সপ্তম স্থানে থাকা নড়াইল জেলা এবার তলানিতে নেমে গেছে। এ জেলায় পাসের হার ৩৬ দশমিক ৭৮ শতাংশ। গত বছর এ হার ছিল ৪৬ দশমিক ৪৬ শতাংশ।

যশোরের মতো দ্বিতীয় অবস্থানও ধরে রেখেছে খুলনা জেলা। এ জেলার পাসের হার ৪৬ দশমিক ৬৫ শতাংশ। গত বছর এ হার ছিল ৫৩ দশমিক ৯৮ শতাংশ।

গত বছর চতুর্থ অবস্থানে থাকা চুয়াডাঙ্গা জেলা এবার তৃতীয় অবস্থানে উঠে এসেছে। এ বছর জেলাটির পাসের হার ৪৬ দশমিক ১৩ শতাংশ। গত বছর এ হার ছিল ৫০ দশমিক ৩৫ শতাংশ।

গতবারের তুলনায় এক ধাপ এগিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে কুষ্টিয়া জেলা। এ জেলার পাসের হার ৪৫ দশমিক ৩৮ শতাংশ। গত বছর এ হার ছিল ৪৮ দশমিক ৮৫ শতাংশ।

গত বছর তৃতীয় অবস্থানে থাকা সাতক্ষীরা এবার নেমে গেছে পঞ্চম স্থানে। জেলাটির পাসের হার ৪৩ দশমিক ৪৫ শতাংশ। গত বছর এ হার ছিল ৫২ দশমিক ৬৪ শতাংশ।

গত বছরের অষ্টম স্থান থেকে দুই ধাপ এগিয়ে এবার ষষ্ঠ অবস্থানে রয়েছে ঝিনাইদহ জেলা। এ জেলার পাসের হার ৪১ দশমিক ৯৮ শতাংশ। গত বছর এ হার ছিল ৪৫ দশমিক ০৭ শতাংশ।

গত বছর ষষ্ঠ অবস্থানে থাকা মেহেরপুর জেলা এবার এক ধাপ পিছিয়ে সপ্তম স্থানে রয়েছে। এ জেলার পাসের হার ৪০ দশমিক ৭৬ শতাংশ। গত বছর এ হার ছিল ৪৮ দশমিক ৫১ শতাংশ।

গত বছর নবম স্থানে থাকা বাগেরহাট জেলা এবার অষ্টম অবস্থানে উঠে এসেছে। জেলাটির পাসের হার ৩৮ দশমিক ৮৬ শতাংশ। গত বছর এ হার ছিল ৪১ দশমিক ৮৫ শতাংশ।

গত বছর তালিকার তলানিতে থাকা মাগুরা জেলা এবার এক ধাপ ওপরে উঠে এসেছে। এ বছর জেলাটির পাসের হার ৩৭ দশমিক ৩৬ শতাংশ। গত বছর এ হার ছিল ৩৭ দশমিক ৪৬ শতাংশ।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

যশোর শিক্ষা বোর্ডে শীর্ষস্থান ধরে রেখেছে যশোর, তলানিতে নড়াইল

বিস্তারিত কমেন্টে