রবিবার, ১ নভেম্বর, ২০২৬ | ১৬ কার্তিক, ১৪৩৩ | ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ৩:০৮:২১
শিরোনাম
● বান্দরবানে গ্রাম পুলিশ সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শুরু ● স্যালোমেশিনের পানির গর্ত থেকে নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার ● যুব অলিম্পিকে বাংলাদেশ অ্যাথলেটিক্স দলের কোচ কাম ম্যানেজার যবিপ্রবির কাফি ● পাবনা মানসিক হাসপাতালে দালালচক্রের ৪ সদস্যের কারাদণ্ড ● নানা আয়োজনে শিবচরে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ ও ঋণ বিতরণ ● ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে ৪০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ ● আত্মনির্ভরশীল যুবসমাজ গড়ার প্রত্যয়ে চিতলমারীতে জাতীয় যুব দিবস পালন ● দলীয় পরিচয়ে আর্থিক সুবিধা আদায়ের চেষ্টা করলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী পুতুল ● সরকার নির্লজ্জ দলীয়করণের মাধ্যমে বেকার যুবকদের পেটে লাথি মারতে চায়: সাদিক কায়েম ● জবিতে কেমিস্ট্রি অলিম্পিয়াডের প্রাথমিক পর্ব, আন্তর্জাতিক আসরে যাবে চার শিক্ষার্থী ● বান্দরবানে গ্রাম পুলিশ সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শুরু ● স্যালোমেশিনের পানির গর্ত থেকে নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার ● যুব অলিম্পিকে বাংলাদেশ অ্যাথলেটিক্স দলের কোচ কাম ম্যানেজার যবিপ্রবির কাফি ● পাবনা মানসিক হাসপাতালে দালালচক্রের ৪ সদস্যের কারাদণ্ড ● নানা আয়োজনে শিবচরে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ ও ঋণ বিতরণ ● ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে ৪০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ ● আত্মনির্ভরশীল যুবসমাজ গড়ার প্রত্যয়ে চিতলমারীতে জাতীয় যুব দিবস পালন ● দলীয় পরিচয়ে আর্থিক সুবিধা আদায়ের চেষ্টা করলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী পুতুল ● সরকার নির্লজ্জ দলীয়করণের মাধ্যমে বেকার যুবকদের পেটে লাথি মারতে চায়: সাদিক কায়েম ● জবিতে কেমিস্ট্রি অলিম্পিয়াডের প্রাথমিক পর্ব, আন্তর্জাতিক আসরে যাবে চার শিক্ষার্থী

হাবিপ্রবিতে রসায়ন অলিম্পিয়াডের আঞ্চলিক পর্বে নিবন্ধন ৪৬৬ শিক্ষার্থীর

মোঃ নাফিস মোর্শেদ চৌধুরী, হাবিপ্রবি প্রতিনিধি
মোঃ নাফিস মোর্শেদ চৌধুরী, হাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ১:৪৩
শেয়ার: mail
হাবিপ্রবিতে রসায়ন অলিম্পিয়াডের আঞ্চলিক পর্বে নিবন্ধন ৪৬৬ শিক্ষার্থীর

দেশব্যাপী রসায়নভিত্তিক মেধা অন্বেষণ ও শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) অনুষ্ঠিত হয়েছে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড-২০২৭-এর রংপুর অঞ্চলের প্রিলিমিনারি পর্ব। শনিবার (৩১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় রংপুর অঞ্চলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৪৬৬ জন শিক্ষার্থী নিবন্ধন করেন।

অলিম্পিয়াডের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. এনামউল্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নওশের ওয়ান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. মাসুদুল হাসান খান এবং বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মনিমুল ইসলাম।

প্রতিযোগিতায় এইচএসসি ও এ-লেভেল পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এক ঘণ্টাব্যাপী পরীক্ষাটি ১০০ নম্বরের বহুনির্বাচনি (এমসিকিউ) পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সেরা ১০ জনকে আঞ্চলিক পর্যায়ের বিজয়ী হিসেবে নির্বাচিত করা হয়। বিজয়ীদের হাতে মেডেল, সনদপত্র ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

আঞ্চলিক পর্বের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. বলরাম রায়। সদস্যসচিবের দায়িত্বে ছিলেন একই বিভাগের ড. ফাতিহা ফারহানা।

অলিম্পিয়াডের আহ্বায়ক অধ্যাপক ড. বলরাম রায় বলেন, এই খুদে রসায়নবিদদের বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করার সুযোগ দিতে পারলে আমাদের দেশের রসায়নচর্চা সুদূরপ্রসারী হবে। এ ধরনের আয়োজনের মাধ্যমে প্রকৃত রসায়নপ্রেমীদের খুঁজে বের করা সম্ভব।

উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রসায়ন বিভাগের সার্বিক আয়োজনে এবং বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির সহযোগিতায় এবারের ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড অনুষ্ঠিত হচ্ছে। প্রিলিমিনারি পর্ব দেশের মোট ১৪টি কেন্দ্রে একযোগে আয়োজন করা হয়। এতে প্রায় চার হাজার শিক্ষার্থীর অংশগ্রহণের কথা রয়েছে। প্রতিটি কেন্দ্র থেকে মেধাক্রম অনুযায়ী সেরা ১০ জনকে পুরস্কৃত করা হবে।

আঞ্চলিক পর্যায় থেকে নির্বাচিত শিক্ষার্থীদের মধ্য থেকে সারা দেশের সেরা ২০০ জনকে নিয়ে অনুষ্ঠিত হবে জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতা। আগামী ২৮ নভেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে এ পর্ব আয়োজনের কথা রয়েছে। চূড়ান্ত পর্বে মেধার ভিত্তিতে নির্বাচিত সেরা চার শিক্ষার্থী আন্তর্জাতিক রসায়ন অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন। আগামী বছরের ১৯ থেকে ২৮ জুলাই তাইওয়ানের তাইপেতে আন্তর্জাতিক এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আয়োজকদের প্রত্যাশা, এ প্রতিযোগিতা শিক্ষার্থীদের রসায়নের ব্যবহারিক ও সৃজনশীল জ্ঞান অর্জনে উৎসাহিত করার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার মতো মেধাবী শিক্ষার্থী গড়ে তুলতে সহায়ক হবে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

হাবিপ্রবিতে রসায়ন অলিম্পিয়াডের আঞ্চলিক পর্বে নিবন্ধন ৪৬৬ শিক্ষার্থীর

বিস্তারিত কমেন্টে