রবিবার, ১ নভেম্বর, ২০২৬ | ১৬ কার্তিক, ১৪৩৩ | ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ৩:০৮:১৫
শিরোনাম
● বান্দরবানে গ্রাম পুলিশ সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শুরু ● স্যালোমেশিনের পানির গর্ত থেকে নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার ● যুব অলিম্পিকে বাংলাদেশ অ্যাথলেটিক্স দলের কোচ কাম ম্যানেজার যবিপ্রবির কাফি ● পাবনা মানসিক হাসপাতালে দালালচক্রের ৪ সদস্যের কারাদণ্ড ● নানা আয়োজনে শিবচরে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ ও ঋণ বিতরণ ● ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে ৪০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ ● আত্মনির্ভরশীল যুবসমাজ গড়ার প্রত্যয়ে চিতলমারীতে জাতীয় যুব দিবস পালন ● দলীয় পরিচয়ে আর্থিক সুবিধা আদায়ের চেষ্টা করলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী পুতুল ● সরকার নির্লজ্জ দলীয়করণের মাধ্যমে বেকার যুবকদের পেটে লাথি মারতে চায়: সাদিক কায়েম ● জবিতে কেমিস্ট্রি অলিম্পিয়াডের প্রাথমিক পর্ব, আন্তর্জাতিক আসরে যাবে চার শিক্ষার্থী ● বান্দরবানে গ্রাম পুলিশ সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শুরু ● স্যালোমেশিনের পানির গর্ত থেকে নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার ● যুব অলিম্পিকে বাংলাদেশ অ্যাথলেটিক্স দলের কোচ কাম ম্যানেজার যবিপ্রবির কাফি ● পাবনা মানসিক হাসপাতালে দালালচক্রের ৪ সদস্যের কারাদণ্ড ● নানা আয়োজনে শিবচরে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ ও ঋণ বিতরণ ● ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে ৪০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ ● আত্মনির্ভরশীল যুবসমাজ গড়ার প্রত্যয়ে চিতলমারীতে জাতীয় যুব দিবস পালন ● দলীয় পরিচয়ে আর্থিক সুবিধা আদায়ের চেষ্টা করলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী পুতুল ● সরকার নির্লজ্জ দলীয়করণের মাধ্যমে বেকার যুবকদের পেটে লাথি মারতে চায়: সাদিক কায়েম ● জবিতে কেমিস্ট্রি অলিম্পিয়াডের প্রাথমিক পর্ব, আন্তর্জাতিক আসরে যাবে চার শিক্ষার্থী

সরকার নির্লজ্জ দলীয়করণের মাধ্যমে বেকার যুবকদের পেটে লাথি মারতে চায়: সাদিক কায়েম

মোহাম্মদ সবুজ, ইবি প্রতিনিধি
মোহাম্মদ সবুজ, ইবি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ২:০৩
শেয়ার: mail
সরকার নির্লজ্জ দলীয়করণের মাধ্যমে বেকার যুবকদের পেটে লাথি মারতে চায়: সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম বলেছেন, সরকার নির্লজ্জ দলীয়করণের মাধ্যমে বেকার যুবকদের পেটে লাথি মারতে চায়। তারা সরকারি কর্ম কমিশনকে (পিএসসি) দলীয়করণ করছে। সম্প্রতি বিভিন্ন পদে নিয়োগের ক্ষেত্রে লিখিত পরীক্ষা ছাড়াই শুধু মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

শনিবার (৩১ অক্টোবর) রাত ৮টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রধান ফটকে ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চের পথসভায় এসব কথা বলেন সাদিক কায়েম।

তিনি বলেন, পিএসসি দলীয়করণের মূল উদ্দেশ্য হলো ২৭তম বিসিএসের মতো দলীয় কর্মীদের নিয়োগ দিয়ে মেধাকে ধ্বংস করা। জুলাই-পরবর্তী সময়ে আবারও নির্লজ্জ দলীয়করণের মাধ্যমে দেশের বেকার যুবকদের বঞ্চিত করার চেষ্টা চলছে। আওয়ামী লীগের ছিল কোটা, আর বিএনপির হলো নির্লজ্জ দলীয়করণ। এই দলীয়করণই বিএনপির পতনের কারণ হবে।

সাদিক কায়েম বলেন, একই সঙ্গে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে তাঁরা রাজপথে নেমেছেন। গণভোটে ৭০ শতাংশ মানুষ রাষ্ট্র সংস্কারের পক্ষে জনরায় দিয়েছে বলে দাবি করেন তিনি। জুলাই শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, আবু সাঈদ, আলী রায়হান ও শরীফ ওসমান হাদির আকাঙ্ক্ষার আলোকে একটি ইনসাফের বাংলাদেশ গড়তেই তাঁদের এ আন্দোলন।

তিনি আরও বলেন, বিএনপিকে এখনো সময় দেওয়া হচ্ছে। অনতিবিলম্বে জুলাই সনদ ও গণভোটের জনরায় বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে নির্লজ্জ দলীয়করণ, সারা দেশে চাঁদাবাজি, টেন্ডারবাজি, রাহাজানি ও সন্ত্রাস বন্ধের আহ্বান জানান তিনি।

দাবি বাস্তবায়ন না হলে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে এক দফার আন্দোলনের ডাক আসতে পারে বলে হুঁশিয়ারি দেন সাদিক কায়েম। এ সময় তিনি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে আন্দোলন আরও জোরদার হওয়ার কথা উল্লেখ করেন।

এদিকে, পথসভায় অংশ নিতে ঝিনাইদহ শহরে অবস্থানরত ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে রওনা হয়েছেন বলে জানা গেছে। তাঁদের মধ্যে রয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির মাওলানা আব্দুল কাইয়ুম ছোবহানী, আমার বাংলাদেশ পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু, জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম এবং ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের পথসভা শেষে কুষ্টিয়া জেলা স্কুল মাঠে লংমার্চের সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

সরকার নির্লজ্জ দলীয়করণের মাধ্যমে বেকার যুবকদের পেটে লাথি মারতে চায়: সাদিক কায়েম

বিস্তারিত কমেন্টে