রবিবার, ১ নভেম্বর, ২০২৬ | ১৬ কার্তিক, ১৪৩৩ | ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৪:০০:১৪
শিরোনাম
● বান্দরবানে গ্রাম পুলিশ সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শুরু ● স্যালোমেশিনের পানির গর্ত থেকে নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার ● যুব অলিম্পিকে বাংলাদেশ অ্যাথলেটিক্স দলের কোচ কাম ম্যানেজার যবিপ্রবির কাফি ● পাবনা মানসিক হাসপাতালে দালালচক্রের ৪ সদস্যের কারাদণ্ড ● নানা আয়োজনে শিবচরে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ ও ঋণ বিতরণ ● ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে ৪০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ ● আত্মনির্ভরশীল যুবসমাজ গড়ার প্রত্যয়ে চিতলমারীতে জাতীয় যুব দিবস পালন ● দলীয় পরিচয়ে আর্থিক সুবিধা আদায়ের চেষ্টা করলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী পুতুল ● সরকার নির্লজ্জ দলীয়করণের মাধ্যমে বেকার যুবকদের পেটে লাথি মারতে চায়: সাদিক কায়েম ● জবিতে কেমিস্ট্রি অলিম্পিয়াডের প্রাথমিক পর্ব, আন্তর্জাতিক আসরে যাবে চার শিক্ষার্থী ● বান্দরবানে গ্রাম পুলিশ সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শুরু ● স্যালোমেশিনের পানির গর্ত থেকে নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার ● যুব অলিম্পিকে বাংলাদেশ অ্যাথলেটিক্স দলের কোচ কাম ম্যানেজার যবিপ্রবির কাফি ● পাবনা মানসিক হাসপাতালে দালালচক্রের ৪ সদস্যের কারাদণ্ড ● নানা আয়োজনে শিবচরে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ ও ঋণ বিতরণ ● ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে ৪০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ ● আত্মনির্ভরশীল যুবসমাজ গড়ার প্রত্যয়ে চিতলমারীতে জাতীয় যুব দিবস পালন ● দলীয় পরিচয়ে আর্থিক সুবিধা আদায়ের চেষ্টা করলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী পুতুল ● সরকার নির্লজ্জ দলীয়করণের মাধ্যমে বেকার যুবকদের পেটে লাথি মারতে চায়: সাদিক কায়েম ● জবিতে কেমিস্ট্রি অলিম্পিয়াডের প্রাথমিক পর্ব, আন্তর্জাতিক আসরে যাবে চার শিক্ষার্থী

বান্দরবানে গ্রাম পুলিশ সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শুরু

বান্দরবান প্রতিনিধি
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ২:৪৮
শেয়ার: mail
বান্দরবানে গ্রাম পুলিশ সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শুরু

জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় বান্দরবানে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজনীন সুলতানা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এস এম মনজুরুল হক এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বান্দরবান পার্বত্য জেলার জেলা কমান্ড্যান্ট অরূপ রতন পালসহ আমন্ত্রিত অতিথিরা।

অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, গ্রাম পুলিশ স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ প্রশিক্ষণের মাধ্যমে গ্রাম পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা, দায়িত্ববোধ ও কর্মস্পৃহা বৃদ্ধি পাবে।

তিনি প্রশিক্ষণলব্ধ জ্ঞান বাস্তব কর্মক্ষেত্রে যথাযথভাবে প্রয়োগ করে সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। পাশাপাশি স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে জনগণের নিরাপত্তা ও জনসেবায় আরও কার্যকর ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।

পরিশেষে পুলিশ সুপার প্রশিক্ষণার্থীদের সফল প্রশিক্ষণ ও উজ্জ্বল কর্মজীবন কামনা করেন।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

বান্দরবানে গ্রাম পুলিশ সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শুরু

বিস্তারিত কমেন্টে