ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪০ লাখ ১৬ হাজার ৬৬০ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এসব অভিযান পরিচালনা করে।
সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য পাচার ও চোরাচালান প্রতিরোধের অংশ হিসেবে ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ অভিযান চালানো হয়। জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ৪০ লাখ ১৬ হাজার ৬৬০ টাকা।
বিজিবি সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান, মাদক পাচার ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এসব অভিযানের মাধ্যমে সীমান্ত এলাকায় অবৈধ পণ্য প্রবেশ ও পাচার রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সীমান্তে চোরাচালান প্রতিরোধ ও দেশের অর্থনৈতিক নিরাপত্তা রক্ষায় সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) তাদের তৎপরতা অব্যাহত রেখেছে।
kalprakash.com/IM