চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে কর্মরত অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) নাজমুল হাসান, পিপিএম-সেবা অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে খুলনা মেট্রোপলিটন পুলিশে (কেএমপি) বদলির আদেশ পেয়েছেন।
বুধবার (২৮ অক্টোবর ২০২৬) চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে তাঁর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।
ডিআইজি বিদায়ী কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন এবং তাঁর ভবিষ্যৎ কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
অনুষ্ঠানে সহকর্মীরা বিদায়ী কর্মকর্তার পেশাগত দক্ষতা, দায়িত্বশীলতা ও মানবিক গুণাবলির প্রশংসা করেন। বিদায়ী কর্মকর্তা দায়িত্ব পালনকালে প্রাপ্ত সহযোগিতার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো. নাজিমুল হক, অ্যাডিশনাল ডিআইজি (অপারেশন্স) সফিজুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) সঞ্জয় সরকার এবং পুলিশ সুপার (ইন্টেলিজেন্স) মোহাম্মদ হাছান চৌধুরী, বিপিএম-সেবাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
kalprakash.com/IM