বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ | ১৩ কার্তিক, ১৪৩৩ | ১৭ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৪:১১:৩৭
শিরোনাম
● চাটমোহরে কৃষক প্রশিক্ষণ ও বীজ বিতরণ অনুষ্ঠিত ● ঠাকুরগাঁও-১ আসনে জাল ভোটের চেষ্টায় আটক ৩ ● চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ● মাসিক কল্যাণ সভায় অফিসারদের কথা শুনে  তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থা – সিএমপি কমিশনার ● নোয়াখালীতে দেশীয় বন্দুকসহ অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার ● বরগুনায় মোটর চালিয়ে ট্রলার পরিষ্কারের সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন জেলে ● ওয়াসাকে সতর্ক করলেন প্রতিমন্ত্রী, ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে আলটিমেটাম ● ন্যায়বিচারের ক্ষেত্রকে মানুষের ভরসার জায়গায় নিয়ে যেতে চাই: আইনমন্ত্রী ● স্টারলিংকের বিকল্প গড়ছে রাশিয়া, মাস্ককে ‘জিনিয়াস’ বললেন পুতিন ● বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যু: তদন্তের আগে মন্তব্য নয় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ● চাটমোহরে কৃষক প্রশিক্ষণ ও বীজ বিতরণ অনুষ্ঠিত ● ঠাকুরগাঁও-১ আসনে জাল ভোটের চেষ্টায় আটক ৩ ● চাটমোহরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ● মাসিক কল্যাণ সভায় অফিসারদের কথা শুনে  তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থা – সিএমপি কমিশনার ● নোয়াখালীতে দেশীয় বন্দুকসহ অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার ● বরগুনায় মোটর চালিয়ে ট্রলার পরিষ্কারের সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন জেলে ● ওয়াসাকে সতর্ক করলেন প্রতিমন্ত্রী, ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে আলটিমেটাম ● ন্যায়বিচারের ক্ষেত্রকে মানুষের ভরসার জায়গায় নিয়ে যেতে চাই: আইনমন্ত্রী ● স্টারলিংকের বিকল্প গড়ছে রাশিয়া, মাস্ককে ‘জিনিয়াস’ বললেন পুতিন ● বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যু: তদন্তের আগে মন্তব্য নয় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

মাসিক কল্যাণ সভায় অফিসারদের কথা শুনে  তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থা – সিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৩:১২
শেয়ার: mail
মাসিক কল্যাণ সভায় অফিসারদের কথা শুনে  তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থা – সিএমপি কমিশনার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অক্টোবর মাসের মাসিক কল্যাণ সভায় পুলিশ সদস্যদের সমস্যার কথা মনোযোগ দিয়ে শুনে তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থা নিয়েছেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় দামপাড়া পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার।

সভায় কমিশনার সিএমপির সব সদস্যকে সততা, নিষ্ঠা, কর্তব্যপরায়ণতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। এ ছাড়া চুরি, ছিনতাই, মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাং প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে কঠোর নির্দেশ দেন তিনি। একই সঙ্গে পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা মনোযোগ দিয়ে শুনে তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থা নেন।

সভায় পুলিশের দীর্ঘ কর্মজীবনে দায়িত্ব যথাযথভাবে পালন শেষে অবসরপ্রস্তুতি ছুটিতে (পিআরএল) যাওয়া এএসআই (নিরস্ত্র) মো. মতিউর রহমান ও কনস্টেবল (নম্বর ৩৭৬৪) মুহাম্মদ হাসানুর রহমানকে শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট দিয়ে বিদায় জানান সিএমপি কমিশনার।

সভায় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরী (বিপিএম), উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. হাবিবুর রহমান প্রাং, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ (পিপিএম) ও উপ-পুলিশ কমিশনার (ইন-সার্ভিস ট্রেনিং) অনিন্দিতা বড়ুয়াসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা। তাঁদের মধ্যে ফেরদৌস আলী চৌধুরী, হাবিবুর রহমান প্রাং, নেছার উদ্দিন আহম্মেদ ও অনিন্দিতা বড়ুয়া অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেয়েছেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

মাসিক কল্যাণ সভায় অফিসারদের কথা শুনে  তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থা – সিএমপি কমিশনার

বিস্তারিত কমেন্টে