শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ | ১৫ কার্তিক, ১৪৩৩ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৭:৪০:২০
শিরোনাম
● তেজগাঁও কলেজে এক বছরে পাসের হার কমেছে ১২ শতাংশ, জিপিএ-৫ পেলেন মাত্র একজন ● দুই হাতে আঙুল নেই, পা দিয়ে লিখে এইচএসসিতে সাফল্য ● সাজেকে দু’পক্ষের তীব্র গোলাগুলি, আতঙ্কে স্থানীয়রা ● নতুন হামলা হলে প্রতিক্রিয়া কেমন হবে জানালেন ইরানের সর্বোচ্চ নেতা ● এবার ইরানে হামলার তারিখ স্পষ্ট করল যুক্তরাষ্ট্র ● ভারতের দ্বিতীয় বৃহত্তম কোম্পানিতে যেভাবে পরিণত হলো আম্বানির জিও ● নেতানিয়াহুর সামনে আর সরকার গঠনের সুযোগ নেই: লাপিদ ● চাঁদে আধিপত্যের লড়াই, পরমাণু বিদ্যুতে ঝুঁকছে তিন পরাশক্তি ● ‘ইরানকে এতটাই শক্তিশালী হতে হবে, যাতে শত্রুরা তাকানোর সাহস না পায়’ ● এইচএসসিতে জিপিএ-৫: সবার শীর্ষে নটর ডেম কলেজ ● তেজগাঁও কলেজে এক বছরে পাসের হার কমেছে ১২ শতাংশ, জিপিএ-৫ পেলেন মাত্র একজন ● দুই হাতে আঙুল নেই, পা দিয়ে লিখে এইচএসসিতে সাফল্য ● সাজেকে দু’পক্ষের তীব্র গোলাগুলি, আতঙ্কে স্থানীয়রা ● নতুন হামলা হলে প্রতিক্রিয়া কেমন হবে জানালেন ইরানের সর্বোচ্চ নেতা ● এবার ইরানে হামলার তারিখ স্পষ্ট করল যুক্তরাষ্ট্র ● ভারতের দ্বিতীয় বৃহত্তম কোম্পানিতে যেভাবে পরিণত হলো আম্বানির জিও ● নেতানিয়াহুর সামনে আর সরকার গঠনের সুযোগ নেই: লাপিদ ● চাঁদে আধিপত্যের লড়াই, পরমাণু বিদ্যুতে ঝুঁকছে তিন পরাশক্তি ● ‘ইরানকে এতটাই শক্তিশালী হতে হবে, যাতে শত্রুরা তাকানোর সাহস না পায়’ ● এইচএসসিতে জিপিএ-৫: সবার শীর্ষে নটর ডেম কলেজ

এইচএসসিতে জিপিএ-৫: সবার শীর্ষে নটর ডেম কলেজ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৬:৩৬
শেয়ার: mail
এইচএসসিতে জিপিএ-৫: সবার শীর্ষে নটর ডেম কলেজ

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। চলতি বছর ১১টি বোর্ডে গড় পাসের হার ৫২.১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী। সবচেয়ে বেশি পাসের হার ঢাকা বোর্ডে এবং তলানিতে বরিশাল বোর্ড।

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, কুমিল্লা ও বরিশাল, এই দুই বোর্ডের ৮০৬টি কলেজ মিলিয়ে জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ২৬৩ জন শিক্ষার্থী। অথচ রাজধানীর নটর ডেম কলেজ থেকেই জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ২২৯ জন। অর্থাৎ দুই বোর্ডের সম্মিলিত জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর চেয়ে মাত্র ৩৪ জন কম নটর ডেম কলেজে।

কলেজটির ফলাফল অনুযায়ী, বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে এবার মোট ২ হাজার ২২৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।

কুমিল্লা বোর্ডের ৪৫৬টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৯২ হাজার ১৬২ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ৪৪ হাজার ৭২৭ জন। পাসের হার ৪৮.০৪ শতাংশ। পুরো বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন মাত্র ১ হাজার ৩১৩ জন।

পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ৫৫ হাজার ৪৩৪ জন মেয়ে এবং ৩৬ হাজার ৭২৮ জন ছেলে। উত্তীর্ণদের মধ্যে মেয়ে ২৮ হাজার ৪১৫ জন এবং ছেলে ১৫ হাজার ৮৫৭ জন। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ছেলে ৪৯২ জন এবং মেয়ে ৮২১ জন।

বরিশাল বিভাগের ছয় জেলার ৩৫০টি কলেজ থেকে মোট ৫৭ হাজার ৯১২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাঁদের মধ্যে ছাত্র ২৬ হাজার ৭৫৫ জন এবং ছাত্রী ৩১ হাজার ১৫৭ জন। পাস করেছেন ২৫ হাজার ৯৭০ জন। পাসের হার ৪৪.৮৪ শতাংশ। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৯৫০ জন শিক্ষার্থী। তাঁদের মধ্যে ছেলে ৩৪৩ জন এবং মেয়ে ৬০৭ জন।

অন্যদিকে এ বছর নটর ডেম কলেজ থেকে ৩ হাজার ২৭২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন ৩ হাজার ২১৮ জন। পাসের হার ৯৮.৮৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ২২৯ জন।

কলেজটির বিভাগভিত্তিক ফলাফলে সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছেন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। এ বিভাগে ২ হাজার ১২২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ২ হাজার ৯৭ জন। জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৮০৭ জন। ফেল করেছেন ২৫ জন।

ব্যবসায় শিক্ষা বিভাগে ৭৪১ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৭৩৪ জন। অকৃতকার্য হয়েছেন সাতজন। এ বিভাগে জিপিএ-৫ পেয়েছেন ৩৩৩ জন।

অন্যদিকে মানবিক বিভাগে ৪০২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৩৮০ জন। ফেল করেছেন ২২ জন। এ বিভাগে জিপিএ-৫ পেয়েছেন ৮৯ জন শিক্ষার্থী।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

এইচএসসিতে জিপিএ-৫: সবার শীর্ষে নটর ডেম কলেজ

বিস্তারিত কমেন্টে