শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ | ১৫ কার্তিক, ১৪৩৩ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৭:৩৯:৫১
শিরোনাম
● তেজগাঁও কলেজে এক বছরে পাসের হার কমেছে ১২ শতাংশ, জিপিএ-৫ পেলেন মাত্র একজন ● দুই হাতে আঙুল নেই, পা দিয়ে লিখে এইচএসসিতে সাফল্য ● সাজেকে দু’পক্ষের তীব্র গোলাগুলি, আতঙ্কে স্থানীয়রা ● নতুন হামলা হলে প্রতিক্রিয়া কেমন হবে জানালেন ইরানের সর্বোচ্চ নেতা ● এবার ইরানে হামলার তারিখ স্পষ্ট করল যুক্তরাষ্ট্র ● ভারতের দ্বিতীয় বৃহত্তম কোম্পানিতে যেভাবে পরিণত হলো আম্বানির জিও ● নেতানিয়াহুর সামনে আর সরকার গঠনের সুযোগ নেই: লাপিদ ● চাঁদে আধিপত্যের লড়াই, পরমাণু বিদ্যুতে ঝুঁকছে তিন পরাশক্তি ● ‘ইরানকে এতটাই শক্তিশালী হতে হবে, যাতে শত্রুরা তাকানোর সাহস না পায়’ ● এইচএসসিতে জিপিএ-৫: সবার শীর্ষে নটর ডেম কলেজ ● তেজগাঁও কলেজে এক বছরে পাসের হার কমেছে ১২ শতাংশ, জিপিএ-৫ পেলেন মাত্র একজন ● দুই হাতে আঙুল নেই, পা দিয়ে লিখে এইচএসসিতে সাফল্য ● সাজেকে দু’পক্ষের তীব্র গোলাগুলি, আতঙ্কে স্থানীয়রা ● নতুন হামলা হলে প্রতিক্রিয়া কেমন হবে জানালেন ইরানের সর্বোচ্চ নেতা ● এবার ইরানে হামলার তারিখ স্পষ্ট করল যুক্তরাষ্ট্র ● ভারতের দ্বিতীয় বৃহত্তম কোম্পানিতে যেভাবে পরিণত হলো আম্বানির জিও ● নেতানিয়াহুর সামনে আর সরকার গঠনের সুযোগ নেই: লাপিদ ● চাঁদে আধিপত্যের লড়াই, পরমাণু বিদ্যুতে ঝুঁকছে তিন পরাশক্তি ● ‘ইরানকে এতটাই শক্তিশালী হতে হবে, যাতে শত্রুরা তাকানোর সাহস না পায়’ ● এইচএসসিতে জিপিএ-৫: সবার শীর্ষে নটর ডেম কলেজ

নেতানিয়াহুর সামনে আর সরকার গঠনের সুযোগ নেই: লাপিদ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৬:৪৩
শেয়ার: mail
নেতানিয়াহুর সামনে আর সরকার গঠনের সুযোগ নেই: লাপিদ

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সামনে আর নতুন সরকার গঠনের সুযোগ নেই বলে মনে করেন বিরোধীদলীয় নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইয়াইর লাপিদ। সদ্য সমাপ্ত নির্বাচনের পর সরকার গঠন নিয়ে সৃষ্ট জটিলতার মধ্যেই এ মন্তব্য করেছেন তিনি।

ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম কান বৃহস্পতিবার সন্ধ্যায় জানিয়েছে, ভোট গণনা সম্পন্ন হয়েছে। ১২০ সদস্যের নেসেটে (ইসরায়েলের পার্লামেন্ট) নেতানিয়াহুর নেতৃত্বাধীন লিকুদ জোট ৫৩টি আসন, বিরোধী চেঞ্জ (পরিবর্তন) জোট ৪৮টি আসন এবং আরব দলগুলো ১৯টি আসন পেয়েছে। ইয়াইর লাপিদ আছেন বিরোধী জোটে।

প্রধান দুই জোটের কোনোটিই পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ৬১টি আসন অর্জন করতে পারেনি। যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে ৪ নভেম্বর চূড়ান্ত ফলাফল ঘোষণা এবং প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগের কাছে তা হস্তান্তরের কথা রয়েছে।

নেতানিয়াহুর প্রাপ্ত ৫৩টি আসনের দিকে ইঙ্গিত করে ইয়াইর লাপিদ শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, এটুকুই তাঁর সম্বল। তিনি যা-ই চেষ্টা করুন না কেন, তাঁর সামনে সরকার গঠনের কোনো উপায় নেই।

বিদায়ী নেসেটে প্রধানমন্ত্রীর জোটের ৬৮টি আসন ছিল উল্লেখ করে বর্তমান ফলাফলকে নেতানিয়াহুর জন্য একটি বড় বিপর্যয় বলেও এক্স পোস্টে উল্লেখ করেছেন তিনি।

লাপিদ ৭৭.৭ শতাংশ ভোটার উপস্থিতির কথাও তুলে ধরেছেন, যা ১৯৯৯ সালের পর সর্বোচ্চ। তিনি বিরোধী জোটের এই অর্জনকে নকআউট জয় না বলে পয়েন্টের ভিত্তিতে জয় (অর্থাৎ সামান্য ব্যবধানে এগিয়ে থাকা) হিসেবে অভিহিত করেছেন।

অবশ্য বর্তমানে ইসরায়েল যে অচলাবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, তাও স্বীকার করেছেন লাপিদ। শুক্রবারের পোস্টে তিনি বলেছেন, এখন সবচেয়ে কঠিন কাজটি সামনে, সরকার গঠনের চেষ্টা করা।

নির্বাচনী প্রচারণার সঙ্গে জোট গঠনের আলোচনার পার্থক্য তুলে ধরে তিনি আরও বলেন, সরকার গঠন প্রক্রিয়াটি সম্পূর্ণ ভিন্ন। এটি ক্যামেরার আড়ালে, ছোট কোনো কক্ষে, ধীরগতিতে সম্পন্ন হয়।

লাপিদ তাঁর সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, এটি কঠিন হবে। আমি কোনো নিশ্চয়তা দিতে পারছি না।

প্রতিদ্বন্দ্বী দলগুলোর জোট গঠনের সম্ভাবনা অনুসন্ধান

ইসরায়েলি দৈনিক ইয়েদিওথ আহরোনথের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার কট্টর ডানপন্থী দল জিউইশ পাওয়ারের নেতা ইতামার বেন-গভির প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন। সেখানে ডানপন্থী সরকার টিকিয়ে রাখার উপায় নিয়ে আলোচনা হয়েছে। জিউইশ পাওয়ার জানিয়েছে, আরব দলগুলোর সমর্থনে একটি বামপন্থী সরকার গঠন ঠেকানো নিয়ে তাদের মধ্যে দীর্ঘ আলোচনা হয়েছে।

এদিকে ডেমোক্র্যাটস দলের নেতা ইয়াইর গোলান চেঞ্জ জোটের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন তাঁরা আরব দলগুলোর সঙ্গে সহযোগিতার বিষয়ে নিজেদের অবস্থান পুনর্বিবেচনা করেন। একটি বিকল্প সরকার গঠনের প্রক্রিয়া ত্বরান্বিত করার প্রচেষ্টার অংশ হিসেবে বৃহস্পতিবার গোলান ইউনাইটেড আরব লিস্ট বা রা’আম পার্টির শীর্ষ নেতা মানসুর আব্বাসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

এর আগে তিনি ভবিষ্যতে গঠিত হতে যাওয়া জোটে রা’আমকে অন্তর্ভুক্ত করার পক্ষে মত দিয়েছিলেন। অন্যদিকে ইসরায়েল বেইতেইনু দলের নেতা আভিগদোর লিবারম্যান এমন কোনো জোট সরকার গঠনের বিরোধী, যেখানে আরব দলগুলো অন্তর্ভুক্ত থাকে।

চেঞ্জ ব্লক (পরিবর্তন জোট) এবং আরব দলগুলোর হাতে মোট ৬৭টি আসন রয়েছে, যা পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য যথেষ্ট। তবে আরব দলগুলো আনুষ্ঠানিকভাবে চেঞ্জ ব্লকের অংশ নয়। এ ছাড়া তাদের সঙ্গে সহযোগিতা করার বিষয়ে বিরোধী দলীয় নেতাদের মধ্যকার মতপার্থক্য নেতানিয়াহু-বিহীন সরকার গঠনের পথে একটি বাধা হিসেবে রয়ে গেছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

নেতানিয়াহুর সামনে আর সরকার গঠনের সুযোগ নেই: লাপিদ

বিস্তারিত কমেন্টে