শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ | ১৫ কার্তিক, ১৪৩৩ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৮:২৩:৪১
শিরোনাম
● তেজগাঁও কলেজে এক বছরে পাসের হার কমেছে ১২ শতাংশ, জিপিএ-৫ পেলেন মাত্র একজন ● দুই হাতে আঙুল নেই, পা দিয়ে লিখে এইচএসসিতে সাফল্য ● সাজেকে দু’পক্ষের তীব্র গোলাগুলি, আতঙ্কে স্থানীয়রা ● নতুন হামলা হলে প্রতিক্রিয়া কেমন হবে জানালেন ইরানের সর্বোচ্চ নেতা ● এবার ইরানে হামলার তারিখ স্পষ্ট করল যুক্তরাষ্ট্র ● ভারতের দ্বিতীয় বৃহত্তম কোম্পানিতে যেভাবে পরিণত হলো আম্বানির জিও ● নেতানিয়াহুর সামনে আর সরকার গঠনের সুযোগ নেই: লাপিদ ● চাঁদে আধিপত্যের লড়াই, পরমাণু বিদ্যুতে ঝুঁকছে তিন পরাশক্তি ● ‘ইরানকে এতটাই শক্তিশালী হতে হবে, যাতে শত্রুরা তাকানোর সাহস না পায়’ ● এইচএসসিতে জিপিএ-৫: সবার শীর্ষে নটর ডেম কলেজ ● তেজগাঁও কলেজে এক বছরে পাসের হার কমেছে ১২ শতাংশ, জিপিএ-৫ পেলেন মাত্র একজন ● দুই হাতে আঙুল নেই, পা দিয়ে লিখে এইচএসসিতে সাফল্য ● সাজেকে দু’পক্ষের তীব্র গোলাগুলি, আতঙ্কে স্থানীয়রা ● নতুন হামলা হলে প্রতিক্রিয়া কেমন হবে জানালেন ইরানের সর্বোচ্চ নেতা ● এবার ইরানে হামলার তারিখ স্পষ্ট করল যুক্তরাষ্ট্র ● ভারতের দ্বিতীয় বৃহত্তম কোম্পানিতে যেভাবে পরিণত হলো আম্বানির জিও ● নেতানিয়াহুর সামনে আর সরকার গঠনের সুযোগ নেই: লাপিদ ● চাঁদে আধিপত্যের লড়াই, পরমাণু বিদ্যুতে ঝুঁকছে তিন পরাশক্তি ● ‘ইরানকে এতটাই শক্তিশালী হতে হবে, যাতে শত্রুরা তাকানোর সাহস না পায়’ ● এইচএসসিতে জিপিএ-৫: সবার শীর্ষে নটর ডেম কলেজ

তেজগাঁও কলেজে এক বছরে পাসের হার কমেছে ১২ শতাংশ, জিপিএ-৫ পেলেন মাত্র একজন

তেজগাঁও কলেজ প্রতিনিধি
তেজগাঁও কলেজ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৭:০৯
শেয়ার: mail
তেজগাঁও কলেজে এক বছরে পাসের হার কমেছে ১২ শতাংশ, জিপিএ-৫ পেলেন মাত্র একজন

তেজগাঁও কলেজ। ছবিঃ কাল প্রকাশ

গত বছরের তুলনায় ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলে তেজগাঁও কলেজে পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে। এক বছরে কলেজটির পাসের হার কমেছে ১২ দশমিক ০৪ শতাংশ পয়েন্ট। অন্যদিকে, জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা চারজন থেকে কমে দাঁড়িয়েছে মাত্র একজন।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ফলাফল অনুযায়ী, ২০২৬ সালে তেজগাঁও কলেজ থেকে ৭৭০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার জন্য নিবন্ধিত ছিলেন। তাদের মধ্যে পরীক্ষায় অংশ নেন ৭৬২ জন। উত্তীর্ণ হয়েছেন ৪৩৪ জন। পাসের হার ৫৬ দশমিক ৯৬ শতাংশ। এ বছর কলেজটি থেকে জিপিএ-৫ পেয়েছেন মাত্র একজন শিক্ষার্থী।

অন্যদিকে, ২০২৫ সালে কলেজটি থেকে ৬০১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার জন্য নিবন্ধিত ছিলেন। তাদের মধ্যে পরীক্ষায় অংশ নেন ৬০০ জন। উত্তীর্ণ হন ৪১৪ জন। পাসের হার ছিল ৬৯ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিলেন চারজন।

দুই বছরের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ২০২৬ সালে পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীর সংখ্যা আগের বছরের তুলনায় ১৬২ জন বেড়েছে। উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যাও বেড়েছে ২০ জন। তবে পরীক্ষার্থীর সংখ্যা বাড়লেও পাসের হার কমেছে ১২ দশমিক ০৪ শতাংশ পয়েন্ট। একই সঙ্গে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে তিনজন।

বিভাগভিত্তিক ২০২৬ সালের ফলাফলে দেখা যায়, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৭৯ জন পাস করেছেন এবং ৭৫ জন অকৃতকার্য হয়েছেন। মানবিক বিভাগে উত্তীর্ণ হয়েছেন ১২৫ জন, অকৃতকার্য হয়েছেন ১৪৮ জন। আর বিজ্ঞান বিভাগ থেকে ২৩০ জন শিক্ষার্থী পাস করেছেন এবং ১১৩ জন অকৃতকার্য হয়েছেন।

সব মিলিয়ে ২০২৫ সালের তুলনায় ২০২৬ সালে তেজগাঁও কলেজের এইচএসসি পরীক্ষার পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যায় নিম্নমুখী প্রবণতা দেখা গেছে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

তেজগাঁও কলেজে এক বছরে পাসের হার কমেছে ১২ শতাংশ, জিপিএ-৫ পেলেন মাত্র একজন

বিস্তারিত কমেন্টে