শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ | ১৫ কার্তিক, ১৪৩৩ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৭:২৪:০০
শিরোনাম
● তেজগাঁও কলেজে এক বছরে পাসের হার কমেছে ১২ শতাংশ, জিপিএ-৫ পেলেন মাত্র একজন ● দুই হাতে আঙুল নেই, পা দিয়ে লিখে এইচএসসিতে সাফল্য ● সাজেকে দু’পক্ষের তীব্র গোলাগুলি, আতঙ্কে স্থানীয়রা ● নতুন হামলা হলে প্রতিক্রিয়া কেমন হবে জানালেন ইরানের সর্বোচ্চ নেতা ● এবার ইরানে হামলার তারিখ স্পষ্ট করল যুক্তরাষ্ট্র ● ভারতের দ্বিতীয় বৃহত্তম কোম্পানিতে যেভাবে পরিণত হলো আম্বানির জিও ● নেতানিয়াহুর সামনে আর সরকার গঠনের সুযোগ নেই: লাপিদ ● চাঁদে আধিপত্যের লড়াই, পরমাণু বিদ্যুতে ঝুঁকছে তিন পরাশক্তি ● ‘ইরানকে এতটাই শক্তিশালী হতে হবে, যাতে শত্রুরা তাকানোর সাহস না পায়’ ● এইচএসসিতে জিপিএ-৫: সবার শীর্ষে নটর ডেম কলেজ ● তেজগাঁও কলেজে এক বছরে পাসের হার কমেছে ১২ শতাংশ, জিপিএ-৫ পেলেন মাত্র একজন ● দুই হাতে আঙুল নেই, পা দিয়ে লিখে এইচএসসিতে সাফল্য ● সাজেকে দু’পক্ষের তীব্র গোলাগুলি, আতঙ্কে স্থানীয়রা ● নতুন হামলা হলে প্রতিক্রিয়া কেমন হবে জানালেন ইরানের সর্বোচ্চ নেতা ● এবার ইরানে হামলার তারিখ স্পষ্ট করল যুক্তরাষ্ট্র ● ভারতের দ্বিতীয় বৃহত্তম কোম্পানিতে যেভাবে পরিণত হলো আম্বানির জিও ● নেতানিয়াহুর সামনে আর সরকার গঠনের সুযোগ নেই: লাপিদ ● চাঁদে আধিপত্যের লড়াই, পরমাণু বিদ্যুতে ঝুঁকছে তিন পরাশক্তি ● ‘ইরানকে এতটাই শক্তিশালী হতে হবে, যাতে শত্রুরা তাকানোর সাহস না পায়’ ● এইচএসসিতে জিপিএ-৫: সবার শীর্ষে নটর ডেম কলেজ

এইচএসসির পাসের খবরেও মিষ্টির দোকানে নেই বিক্রি!

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৬:২৩
শেয়ার: mail
এইচএসসির পাসের খবরেও মিষ্টির দোকানে নেই বিক্রি!

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর রাজধানীর মিষ্টির দোকানগুলোতে অন্যান্য বছরের মতো ক্রেতাদের ভিড় দেখা যায়নি। প্রত্যাশা অনুযায়ী বিক্রি না হওয়ায় কিছুটা হতাশ ব্যবসায়ীরা। তবে আগামী এক-দুই দিনের মধ্যে বিক্রি বাড়তে পারে বলে আশা করছেন তাঁরা।

রাজধানীর বিভিন্ন মিষ্টির দোকান ঘুরে দেখা যায়, ফল প্রকাশের পর শিক্ষার্থীদের মধ্যে মিষ্টি কেনার আগ্রহ থাকলেও অন্যান্য বছরের তুলনায় ক্রেতাদের উপস্থিতি কম। সকাল থেকে কয়েক দফা বৃষ্টি হওয়ায় দোকানগুলোতে ক্রেতাদের আনাগোনাও কিছুটা কম ছিল বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর বিজয়নগরে মুসলিম সুইটসের ক্যাশিয়ার রফিকুল ইসলাম বলেন, এবার পাসের হার কম। তবে প্রস্তুতি হিসেবে আমরা প্রায় ৫০ শতাংশ বেশি মিষ্টি তৈরি করেছি। কিন্তু সেই অনুপাতে বিক্রি হয়নি। তিনি বলেন, সার্বিক বিবেচনায় বিক্রি মোটামুটি বেড়েছে, তবে আমরা যেমনটা আশা করেছিলাম, তেমন হয়নি।

মালিবাগের বনফুল সুইটসেও কিছু ক্রেতাকে মিষ্টি কিনতে দেখা গেছে। তবে দোকানটির ব্যবস্থাপক জানান, অন্যান্য বছরের তুলনায় এবার সামগ্রিক বিক্রি কম। ফল প্রকাশের পরপরই দোকানগুলোতে যে ধরনের ভিড় দেখা যেত, এবার তা নেই।

মিষ্টি কিনতে আসা রফিকুল ইসলাম নামের একজন অভিভাবক বলেন, মেয়ের ফল ভালো হয়েছে। তাই পরিবারের সবাই মিলে মিষ্টি কিনতে এসেছি। তবে এবার অনেকের ফল প্রত্যাশা অনুযায়ী হয়নি। সে কারণে হয়তো আগের মতো মিষ্টি কেনার উৎসাহ দেখা যাচ্ছে না।

মিঠাইয়ের বিক্রয়কেন্দ্র ঢাকার বিভিন্ন এলাকার মূল সড়ক, এমনকি অলিগলিতেও দেখা মেলে। মালিবাগ আবুল হোটেল এলাকায় মিঠাইয়ের বিক্রয়কেন্দ্রের ইনচার্জ আব্দুল কাদের বলেন, পরীক্ষার ফলাফলকে কেন্দ্র করে এ মিষ্টি বিক্রি আগামীকাল ও পরশু পর্যন্ত চলবে।

ব্যবসায়ীরা বলছেন, সাত-আট বছর আগেও এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের দিনে সাধারণ সময়ের তুলনায় তিন-চার গুণ মিষ্টি বিক্রি হতো। করোনার পর সেটি দ্বিগুণে নেমে গেছে। পরীক্ষার ফল প্রকাশের দিন মিষ্টি কেনার প্রচলন অনেক আগে থেকেই রয়েছে। তবে এবার ফল প্রকাশের পরপরই সেই চিত্র দেখা যায়নি। ঢাকার অন্যান্য এলাকায় বিক্রি স্বাভাবিক। যদিও পরীক্ষার মিষ্টি বিক্রি কাল ও পরশু পর্যন্ত চলবে।

তবে আগামী দিনগুলোতে বিক্রি বাড়ার আশা করে ব্যবসায়ীরা বলছেন, ছুটির দিন ও পরবর্তী সময়ে অফিস-আদালত খুললে অভিভাবক ও শিক্ষার্থীরা মিষ্টি কিনে আনন্দ ভাগাভাগি করবেন। এতে বিক্রি কিছুটা বাড়তে পারে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

এইচএসসির পাসের খবরেও মিষ্টির দোকানে নেই বিক্রি!

বিস্তারিত কমেন্টে