শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ | ১৫ কার্তিক, ১৪৩৩ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৮:০১:০৪
শিরোনাম
● তেজগাঁও কলেজে এক বছরে পাসের হার কমেছে ১২ শতাংশ, জিপিএ-৫ পেলেন মাত্র একজন ● দুই হাতে আঙুল নেই, পা দিয়ে লিখে এইচএসসিতে সাফল্য ● সাজেকে দু’পক্ষের তীব্র গোলাগুলি, আতঙ্কে স্থানীয়রা ● নতুন হামলা হলে প্রতিক্রিয়া কেমন হবে জানালেন ইরানের সর্বোচ্চ নেতা ● এবার ইরানে হামলার তারিখ স্পষ্ট করল যুক্তরাষ্ট্র ● ভারতের দ্বিতীয় বৃহত্তম কোম্পানিতে যেভাবে পরিণত হলো আম্বানির জিও ● নেতানিয়াহুর সামনে আর সরকার গঠনের সুযোগ নেই: লাপিদ ● চাঁদে আধিপত্যের লড়াই, পরমাণু বিদ্যুতে ঝুঁকছে তিন পরাশক্তি ● ‘ইরানকে এতটাই শক্তিশালী হতে হবে, যাতে শত্রুরা তাকানোর সাহস না পায়’ ● এইচএসসিতে জিপিএ-৫: সবার শীর্ষে নটর ডেম কলেজ ● তেজগাঁও কলেজে এক বছরে পাসের হার কমেছে ১২ শতাংশ, জিপিএ-৫ পেলেন মাত্র একজন ● দুই হাতে আঙুল নেই, পা দিয়ে লিখে এইচএসসিতে সাফল্য ● সাজেকে দু’পক্ষের তীব্র গোলাগুলি, আতঙ্কে স্থানীয়রা ● নতুন হামলা হলে প্রতিক্রিয়া কেমন হবে জানালেন ইরানের সর্বোচ্চ নেতা ● এবার ইরানে হামলার তারিখ স্পষ্ট করল যুক্তরাষ্ট্র ● ভারতের দ্বিতীয় বৃহত্তম কোম্পানিতে যেভাবে পরিণত হলো আম্বানির জিও ● নেতানিয়াহুর সামনে আর সরকার গঠনের সুযোগ নেই: লাপিদ ● চাঁদে আধিপত্যের লড়াই, পরমাণু বিদ্যুতে ঝুঁকছে তিন পরাশক্তি ● ‘ইরানকে এতটাই শক্তিশালী হতে হবে, যাতে শত্রুরা তাকানোর সাহস না পায়’ ● এইচএসসিতে জিপিএ-৫: সবার শীর্ষে নটর ডেম কলেজ

দুই হাতে আঙুল নেই, পা দিয়ে লিখে এইচএসসিতে সাফল্য

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৬:৫৬
শেয়ার: mail
দুই হাতে আঙুল নেই, পা দিয়ে লিখে এইচএসসিতে সাফল্য

জন্ম থেকেই দুই হাতে আঙুল নেই। তবু শারীরিক সীমাবদ্ধতাকে স্বপ্নপূরণের পথে বাধা হতে দেননি রংপুরের কলি রানী। হাতের বদলে পা দিয়ে লিখেই একের পর এক শিক্ষাজীবনের ধাপ পেরিয়েছেন তিনি। এবার চলতি বছরের এইচএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে জিপিএ-৩.৫০ পেয়ে উত্তীর্ণ হয়েছেন এই অদম্য শিক্ষার্থী। তাঁর পরবর্তী লক্ষ্য উচ্চশিক্ষা শেষ করে বিসিএস ক্যাডার হওয়া এবং দেশ ও মানুষের সেবা করা।

কলি রানী রংপুরের কাউনিয়া উপজেলার গদাই গ্রামের বাসিন্দা। তিনি কাউনিয়া কলেজ থেকে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় মানবিক বিভাগে অংশ নিয়ে জিপিএ-৩.৫০ অর্জন করেছেন।

জন্ম থেকেই তাঁর দুই হাতের আঙুল নেই। ফলে ছোটবেলা থেকেই পা দিয়ে লেখার অভ্যাস গড়ে তুলতে হয়েছে তাঁকে। দীর্ঘদিনের অনুশীলন, অধ্যবসায় ও প্রবল ইচ্ছাশক্তির মাধ্যমে পড়াশোনা চালিয়ে গেছেন কলি। তাঁর সেই প্রচেষ্টারই স্বীকৃতি এবারের এইচএসসির ফল।

তিন ভাই ও তিন বোনের মধ্যে সবার ছোট কলি। তাঁর বাবা প্রয়াত মনোরঞ্জন রায়। তৃতীয় শ্রেণিতে পড়ার সময় বাবাকে হারান তিনি। এরপর মা রূপালী রানীর স্নেহ, সাহস ও সহযোগিতায় এগিয়ে চলেছে তাঁর শিক্ষাজীবন।

কলির মা রূপালী রানী জানান, জন্ম থেকেই মেয়ের দুই হাতের আঙুল নেই। তবে এই শারীরিক সীমাবদ্ধতা কখনোই তাঁর পড়াশোনার আগ্রহ কমাতে পারেনি। পরিবারের সহযোগিতা, সহপাঠীদের আন্তরিকতা এবং শিক্ষকদের উৎসাহ তাঁকে সামনে এগিয়ে যেতে সহায়তা করেছে।

পিইসি থেকে এসএসসি, এবার এইচএসসিতেও সাফল্য

কলির শিক্ষাজীবনে এমন সাফল্য এবারই প্রথম নয়। এর আগে পা দিয়ে লিখেই প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তিনি। সেই ধারাবাহিকতায় এবার এইচএসসি পরীক্ষাতেও সফল হয়েছেন।

কাউনিয়া কলেজের অধ্যক্ষ ফারুক আজম বলেন, কলি রানী পা দিয়ে লিখে জিপিএ-৩.৫০ পেয়েছে। তাঁর এই ফলাফলে তাঁরা খুবই খুশি।

ভবিষ্যৎ নিয়ে কলি রানীর স্বপ্নও বেশ বড়। উচ্চশিক্ষা শেষ করে বিসিএস ক্যাডার হতে চান তিনি। দেশ ও মানুষের সেবা করাই তাঁর জীবনের অন্যতম লক্ষ্য।

কলি মনে করেন, শারীরিক সীমাবদ্ধতা স্বপ্নপূরণের পথে বাধা হতে পারে না। নিজের অধ্যবসায় ও পরিশ্রমের মাধ্যমে সেই বিশ্বাসই বাস্তবে প্রমাণ করতে চান তিনি।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

দুই হাতে আঙুল নেই, পা দিয়ে লিখে এইচএসসিতে সাফল্য

বিস্তারিত কমেন্টে