রবিবার, ১ নভেম্বর, ২০২৬ | ১৬ কার্তিক, ১৪৩৩ | ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ৩:০৮:১৫
শিরোনাম
● বান্দরবানে গ্রাম পুলিশ সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শুরু ● স্যালোমেশিনের পানির গর্ত থেকে নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার ● যুব অলিম্পিকে বাংলাদেশ অ্যাথলেটিক্স দলের কোচ কাম ম্যানেজার যবিপ্রবির কাফি ● পাবনা মানসিক হাসপাতালে দালালচক্রের ৪ সদস্যের কারাদণ্ড ● নানা আয়োজনে শিবচরে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ ও ঋণ বিতরণ ● ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে ৪০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ ● আত্মনির্ভরশীল যুবসমাজ গড়ার প্রত্যয়ে চিতলমারীতে জাতীয় যুব দিবস পালন ● দলীয় পরিচয়ে আর্থিক সুবিধা আদায়ের চেষ্টা করলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী পুতুল ● সরকার নির্লজ্জ দলীয়করণের মাধ্যমে বেকার যুবকদের পেটে লাথি মারতে চায়: সাদিক কায়েম ● জবিতে কেমিস্ট্রি অলিম্পিয়াডের প্রাথমিক পর্ব, আন্তর্জাতিক আসরে যাবে চার শিক্ষার্থী ● বান্দরবানে গ্রাম পুলিশ সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শুরু ● স্যালোমেশিনের পানির গর্ত থেকে নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার ● যুব অলিম্পিকে বাংলাদেশ অ্যাথলেটিক্স দলের কোচ কাম ম্যানেজার যবিপ্রবির কাফি ● পাবনা মানসিক হাসপাতালে দালালচক্রের ৪ সদস্যের কারাদণ্ড ● নানা আয়োজনে শিবচরে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ ও ঋণ বিতরণ ● ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে ৪০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ ● আত্মনির্ভরশীল যুবসমাজ গড়ার প্রত্যয়ে চিতলমারীতে জাতীয় যুব দিবস পালন ● দলীয় পরিচয়ে আর্থিক সুবিধা আদায়ের চেষ্টা করলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী পুতুল ● সরকার নির্লজ্জ দলীয়করণের মাধ্যমে বেকার যুবকদের পেটে লাথি মারতে চায়: সাদিক কায়েম ● জবিতে কেমিস্ট্রি অলিম্পিয়াডের প্রাথমিক পর্ব, আন্তর্জাতিক আসরে যাবে চার শিক্ষার্থী

নোবিপ্রবিতে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’, হাদি হত্যার বিচারের দাবি

আজিজুর রহমান নাহিদ, নোবিপ্রবি প্রতিনিধি
আজিজুর রহমান নাহিদ, নোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ১:৫১
শেয়ার: mail
নোবিপ্রবিতে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’, হাদি হত্যার বিচারের দাবি

‘তেঁতুলিয়া থেকে টেকনাফ, দেশব্যাপী ইনসাফের পদযাত্রা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের ঘোষিত ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) বিকেল ৫টায় ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় ও নোয়াখালী জেলা পর্যায়ের নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছান। পরে তাঁরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে একাডেমিক ভবন-১, ভাষাশহীদ আবদুস সালাম হল, আবদুল মালেক উকিল হল, হযরত বিবি খাদিজা হল, শান্তিনিকেতন, কেন্দ্রীয় গ্যারেজ, জুলাই শহীদ স্মৃতি হল ও কেন্দ্রীয় লাইব্রেরি প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।

এ সময় মিছিলে অংশগ্রহণকারীরা ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, ‘বিচার বিচার বিচার চাই’, ‘হাদি হত্যার বিচার চাই’, ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’, ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘আবু সাঈদের রক্ত বৃথা যেতে দেব না’, ‘আবরার ফাহাদের রক্ত বৃথা যেতে দেব না’ এবং ‘ওয়ান, টু, থ্রি, ফোর—গুম-খুন নো মোর’সহ বিভিন্ন স্লোগান দেন। এ ছাড়া আওয়ামী লীগের ক্যাম্পাসে প্রবেশ ও ক্যাম্পাসে দলীয়করণের বিরুদ্ধেও স্লোগান দেন তাঁরা।

মিছিল শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব ফাতিমা তাসনিম জুমা। তিনি বলেন, ‘আমরা তিন দফা দাবি নিয়ে আমাদের পদযাত্রা শুরু করেছি।’

মার্চ ফর ইনসাফের তিন দফা দাবি হলো—

১. শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করা।

২. গণভোটের গণরায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করা।

৩. জুলাই, পিলখানা ও শাপলা গণহত্যার বিচার নিশ্চিত করা।

বক্তব্যে ফাতিমা তাসনিম জুমা আরও বলেন, ‘আমরা জানি, হাদি হত্যার সঙ্গে আওয়ামী লীগ ও ভারতের সংশ্লিষ্টতা রয়েছে। বিএনপির এতে কোনো হাত নেই। কিন্তু বিএনপি কেন এই হত্যার বিচার করছে না, তা আমরা জানি না।’

তিনি বলেন, ‘আপনারা যখন আমাদের কাছে এসে হাদি হত্যার বিচার দাবি করেন, তখন এই দাবির ভার কতটা, তা এখানে দাঁড়িয়ে আমরা বুঝতে পারি।’

দেশের বিচারব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের দেশের বিচারব্যবস্থা স্বাধীন। কিন্তু আমরাও জানি, এখানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ছাড়া কোনো বিচার হয় না।’

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের বলেন, শহীদ ওসমান হাদির প্রতি ভালোবাসা এবং নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে যারা আজকের কর্মসূচিতে অংশ নিয়েছেন, সেই স্বপ্ন বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে গণরুম-গেস্টরুম সংস্কৃতি বন্ধসহ সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে।

তিনি বলেন, সরকার এখনো বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হতে পারেনি। প্রশ্নফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে বদলি করা হচ্ছে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জুলাই সনদ বাস্তবায়ন না করা এবং গণভোটের রায় উপেক্ষার অভিযোগও তোলেন তিনি।

তিনি আরও বলেন, ইনকিলাব মঞ্চের তিন দফা দাবি কোনো রাজনৈতিক দলের নয়, বরং বাংলাদেশের মানুষের দাবি। সরকারকে ভালো লাগুক বা না লাগুক, এসব দাবি বাস্তবায়ন করতে হবে। শহীদ ওসমান হাদি হত্যার বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, স্বাধীন দেশে একজন নাগরিক হত্যার বিচারের দাবিতে মানুষকে রাস্তায় ঘুরতে হচ্ছে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

নোবিপ্রবিতে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’, হাদি হত্যার বিচারের দাবি

বিস্তারিত কমেন্টে