মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ | ১৮ কার্তিক, ১৪৩৩ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১০:৪৩:৪৬
শিরোনাম
● তেজগাঁও কলেজে মনোবিজ্ঞানের বিভাগীয় প্রধানকে অব্যাহতি ● যবিপ্রবি ফটোগ্রাফিক সোসাইটির নেতৃত্বে ফাহিম-হাসিব ● আন্তঃসীমান্ত সহযোগিতা ও সৌহার্দ্য জোরদারে বিজিবি-বিএসএফের উচ্চপর্যায়ের বৈঠক ● মিঠাপুকুরে মৌলভীগঞ্জ জাগরণী সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা ● সরকার আট মাসেও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে পারেনি: নাহিদ ইসলাম ● রাঙ্গুনিয়ায় জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার সনদ বিতরণ ● গাছ অপসারণের চেয়ে বেশি চারা রোপণ করছি: নজরুল বিশ্ববিদ্যালয় উপাচার্য ● পাবনায় ছাত্রীনিবাসে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ● পোশাক শ্রমিকদের ওপর পুলিশি হামলার নিন্দা জানাল ইবি ছাত্র ইউনিয়ন ● উৎসবমুখর আয়োজনে জবির ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ● তেজগাঁও কলেজে মনোবিজ্ঞানের বিভাগীয় প্রধানকে অব্যাহতি ● যবিপ্রবি ফটোগ্রাফিক সোসাইটির নেতৃত্বে ফাহিম-হাসিব ● আন্তঃসীমান্ত সহযোগিতা ও সৌহার্দ্য জোরদারে বিজিবি-বিএসএফের উচ্চপর্যায়ের বৈঠক ● মিঠাপুকুরে মৌলভীগঞ্জ জাগরণী সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা ● সরকার আট মাসেও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে পারেনি: নাহিদ ইসলাম ● রাঙ্গুনিয়ায় জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার সনদ বিতরণ ● গাছ অপসারণের চেয়ে বেশি চারা রোপণ করছি: নজরুল বিশ্ববিদ্যালয় উপাচার্য ● পাবনায় ছাত্রীনিবাসে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ● পোশাক শ্রমিকদের ওপর পুলিশি হামলার নিন্দা জানাল ইবি ছাত্র ইউনিয়ন ● উৎসবমুখর আয়োজনে জবির ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

উৎসবমুখর আয়োজনে জবির ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জবি প্রতিনিধি
জবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৩:২১
শেয়ার: mail
উৎসবমুখর আয়োজনে জবির ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

উৎসবের আমেজ, আনন্দ-উচ্ছ্বাস আর বর্ণিল আয়োজনে উদযাপিত হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী। ‘তারুণ্যে দীপ্তপ্রাণ-ঐক্যবদ্ধ জবিয়ান’ প্রতিপাদ্যে সোমবার (২ নভেম্বর) বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের নেতৃত্বে ক্যাম্পাস থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি রায়সাহেব বাজার মোড় ও ভিক্টোরিয়া পার্ক প্রদক্ষিণ শেষে পুনরায় ক্যাম্পাসে এসে শেষ হয়। এ সময় শিক্ষার্থীদের নাচ-গান, উচ্ছ্বাস ও বর্ণিল উপস্থিতিতে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।

শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, ইনস্টিটিউট ও হলের শিক্ষক-শিক্ষার্থী, শিক্ষক সমিতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু), কর্মকর্তা ও কর্মচারী সমিতি, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, ছাত্রসংগঠন এবং সাংবাদিক সংগঠনের সদস্যরা নিজ নিজ ব্যানারে অংশ নেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরানুল হক, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, হল প্রভোস্ট, প্রক্টরসহ বিভিন্ন দপ্তরের পরিচালকরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া জকসুর নেতৃবৃন্দ, সাংবাদিক প্রতিনিধি ও বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরাও এতে অংশ নেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রার পাশাপাশি আলোচনা সভা, বিশেষ শিল্পকর্ম প্রদর্শনী, দোয়া মাহফিল, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্টের আয়োজন করা হয়েছে। দিনব্যাপী এসব কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নিয়ে প্রতিষ্ঠানের দীর্ঘ পথচলা, ঐতিহ্য ও অর্জন উদযাপন করছেন।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

উৎসবমুখর আয়োজনে জবির ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিস্তারিত কমেন্টে