মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ | ১৮ কার্তিক, ১৪৩৩ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১০:৪৫:৪২
শিরোনাম
● তেজগাঁও কলেজে মনোবিজ্ঞানের বিভাগীয় প্রধানকে অব্যাহতি ● যবিপ্রবি ফটোগ্রাফিক সোসাইটির নেতৃত্বে ফাহিম-হাসিব ● আন্তঃসীমান্ত সহযোগিতা ও সৌহার্দ্য জোরদারে বিজিবি-বিএসএফের উচ্চপর্যায়ের বৈঠক ● মিঠাপুকুরে মৌলভীগঞ্জ জাগরণী সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা ● সরকার আট মাসেও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে পারেনি: নাহিদ ইসলাম ● রাঙ্গুনিয়ায় জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার সনদ বিতরণ ● গাছ অপসারণের চেয়ে বেশি চারা রোপণ করছি: নজরুল বিশ্ববিদ্যালয় উপাচার্য ● পাবনায় ছাত্রীনিবাসে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ● পোশাক শ্রমিকদের ওপর পুলিশি হামলার নিন্দা জানাল ইবি ছাত্র ইউনিয়ন ● উৎসবমুখর আয়োজনে জবির ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ● তেজগাঁও কলেজে মনোবিজ্ঞানের বিভাগীয় প্রধানকে অব্যাহতি ● যবিপ্রবি ফটোগ্রাফিক সোসাইটির নেতৃত্বে ফাহিম-হাসিব ● আন্তঃসীমান্ত সহযোগিতা ও সৌহার্দ্য জোরদারে বিজিবি-বিএসএফের উচ্চপর্যায়ের বৈঠক ● মিঠাপুকুরে মৌলভীগঞ্জ জাগরণী সংঘের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা সভা ● সরকার আট মাসেও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে পারেনি: নাহিদ ইসলাম ● রাঙ্গুনিয়ায় জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার সনদ বিতরণ ● গাছ অপসারণের চেয়ে বেশি চারা রোপণ করছি: নজরুল বিশ্ববিদ্যালয় উপাচার্য ● পাবনায় ছাত্রীনিবাসে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ● পোশাক শ্রমিকদের ওপর পুলিশি হামলার নিন্দা জানাল ইবি ছাত্র ইউনিয়ন ● উৎসবমুখর আয়োজনে জবির ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

পোশাক শ্রমিকদের ওপর পুলিশি হামলার নিন্দা জানাল ইবি ছাত্র ইউনিয়ন

ইবি প্রতিনিধি
ইবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৩:২২
শেয়ার: mail
পোশাক শ্রমিকদের ওপর পুলিশি হামলার নিন্দা জানাল ইবি ছাত্র ইউনিয়ন

পোশাক শ্রমিকদের ন্যায্য দাবি ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ইসলামী বিশ্ববিদ্যালয় সংসদ। একই সঙ্গে শ্রমিকদের ওপর পুলিশি হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।

সোমবার (২ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এক যৌথ বিবৃতিতে সংগঠনটির সভাপতি নূর আলম ও সাধারণ সম্পাদক তাহমিদ হাসান সজীব এ নিন্দা ও প্রতিবাদ জানান।

যৌথ বিবৃতিতে তাঁরা বলেন, গার্মেন্টস শ্রমিকরা দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। অথচ ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, চাকরির নিশ্চয়তা ও মৌলিক অধিকারের দাবিতে আন্দোলন করতে গিয়ে তাঁদের হামলা ও হয়রানির শিকার হতে হচ্ছে, যা নিন্দনীয়।

নেতৃবৃন্দ বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি আলোচনার মাধ্যমে সমাধান না করে বলপ্রয়োগ ও দমন-পীড়ন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শ্রমিকদের শান্তিপূর্ণ আন্দোলন ও ট্রেড ইউনিয়ন করার অধিকার নিশ্চিত করার পাশাপাশি জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মজুরি এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে হবে।

বিবৃতিতে তাঁরা শ্রমিকদের ওপর সব ধরনের হামলা, নির্যাতন ও হয়রানি বন্ধ করে তাঁদের যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

পোশাক শ্রমিকদের ওপর পুলিশি হামলার নিন্দা জানাল ইবি ছাত্র ইউনিয়ন

বিস্তারিত কমেন্টে