বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬ | ২০ কার্তিক, ১৪৩৩ | ২৪ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৮:৪৩:৪৩
শিরোনাম
● সাংবাদিককে হেনস্তার প্রতিবাদে ইয়ুথ জার্নালের মানববন্ধন, পরীমনিকে ক্ষমা চাওয়ার আহ্বান ● খাগড়াছড়িতে প্রথমবার চাষেই ব্রি ধান-১০৩-এর সাফল্য, হেক্টরে ফলন ৬.৫৭ টন ● রুহিয়ায় আরআরইপি প্রকল্পে কর্মী নির্বাচন সম্পন্ন, স্বচ্ছ লটারিতে খুশি দুস্থ নারীরা ● ২০ হাজার কোটি টাকার ঋণ তহবিলে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ● কর্ণফুলীর পাড়ে অনুমোদনহীন ইটভাটা, নির্মাণের ৯০ শতাংশ শেষ ● হরমুজ প্রণালিতে চার দেশের জাহাজ চলাচলে ইরানের বিশেষ ছাড় ● গুঞ্জনে বিরক্ত স্বস্তিকা, পরিচালক থেকে নায়কের সঙ্গে জড়াচ্ছে নাম ● কেশবপুরে ধীরাজ ভট্টাচার্যের ১২১তম জন্মবার্ষিকী উদযাপন,জন্মভূমি পাঁজিয়ায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ● কুকসুর গঠনতন্ত্র অনুমোদন ও নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের চার দফা ● চুয়াডাঙ্গায় গাছ পুড়িয়ে কয়লা তৈরির কারখানা বন্ধ করল ভ্রাম্যমাণ আদালত ● সাংবাদিককে হেনস্তার প্রতিবাদে ইয়ুথ জার্নালের মানববন্ধন, পরীমনিকে ক্ষমা চাওয়ার আহ্বান ● খাগড়াছড়িতে প্রথমবার চাষেই ব্রি ধান-১০৩-এর সাফল্য, হেক্টরে ফলন ৬.৫৭ টন ● রুহিয়ায় আরআরইপি প্রকল্পে কর্মী নির্বাচন সম্পন্ন, স্বচ্ছ লটারিতে খুশি দুস্থ নারীরা ● ২০ হাজার কোটি টাকার ঋণ তহবিলে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ● কর্ণফুলীর পাড়ে অনুমোদনহীন ইটভাটা, নির্মাণের ৯০ শতাংশ শেষ ● হরমুজ প্রণালিতে চার দেশের জাহাজ চলাচলে ইরানের বিশেষ ছাড় ● গুঞ্জনে বিরক্ত স্বস্তিকা, পরিচালক থেকে নায়কের সঙ্গে জড়াচ্ছে নাম ● কেশবপুরে ধীরাজ ভট্টাচার্যের ১২১তম জন্মবার্ষিকী উদযাপন,জন্মভূমি পাঁজিয়ায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ● কুকসুর গঠনতন্ত্র অনুমোদন ও নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের চার দফা ● চুয়াডাঙ্গায় গাছ পুড়িয়ে কয়লা তৈরির কারখানা বন্ধ করল ভ্রাম্যমাণ আদালত

কর্ণফুলীর পাড়ে অনুমোদনহীন ইটভাটা, নির্মাণের ৯০ শতাংশ শেষ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৬:৫০
শেয়ার: mail
কর্ণফুলীর পাড়ে অনুমোদনহীন ইটভাটা, নির্মাণের ৯০ শতাংশ শেষ

চট্টগ্রামের বোয়ালখালীতে কর্ণফুলী নদীর পাড় ঘেঁষে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই নির্মাণ করা হচ্ছে ডিঅ্যান্ডসি ব্রিকস নামে একটি ইটভাটা। নির্মাণকাজের প্রায় ৯০ শতাংশ শেষ হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে সেখানে ইট পোড়ানোর প্রস্তুতি চলছে। অভিযোগ উঠেছে, ইটভাটার জায়গা সম্প্রসারণে নদীর পাড়ের মাটিও কেটে নেওয়া হচ্ছে।

নদীর তীরবর্তী এলাকায় এ ধরনের ইটভাটা চালু হলে কালো ধোঁয়া ও বর্জ্যে কর্ণফুলীর পানি দূষিত হওয়ার পাশাপাশি বায়ুর মান, জনস্বাস্থ্য ও জীববৈচিত্র্য মারাত্মক ঝুঁকিতে পড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দা ও পরিবেশ বিশেষজ্ঞরা।

সরেজমিনে দেখা গেছে, বোয়ালখালী উপজেলার চরখিজিরপুর এলাকায় নদীর পাড় ঘেঁষে ইটভাটাটির নির্মাণকাজ চলছে। দুই শতাধিক শ্রমিক দিনরাত কাজ করছেন। ইট তৈরির জন্য বিভিন্ন এলাকা থেকে মাটি এনে ভাটার পাশে স্তূপ করে রাখা হয়েছে। পাশাপাশি ইটের আধলা ও বর্জ্য ফেলে জায়গা ভরাট করা হচ্ছে। শ্রমিকদের থাকার জন্যও নির্মাণ করা হচ্ছে ঘর। এর কাছেই রয়েছে খাদ্যপণ্য উৎপাদনকারী একটি প্রতিষ্ঠান।

পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ইটভাটাগুলোতে অবৈধভাবে আগুন না দেওয়া এবং জ্বালানি কাঠ ও কৃষিজমির উপরিভাগের মাটি ব্যবহার না করার বিষয়ে সতর্ক করা হচ্ছে। এ লক্ষ্যে লিফলেট বিতরণের পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রমও চালানো হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের সুপারনিউমারারি অধ্যাপক ড. মোহাম্মদ কামাল হোসেন বলেন, ইটভাটার কালো ধোঁয়া ও বর্জ্যে কর্ণফুলী নদী দূষিত হচ্ছে। নদীর পাড়ে বর্জ্য, ইটের আধলা ও মাটি ফেলে ভরাট এবং দখল করা হলে নদীর স্বাভাবিক গতিপথ পরিবর্তিত হতে পারে। এতে বিপরীত পাড়ে ভাঙন দেখা দেওয়ার পাশাপাশি বনভূমি ও বসতভিটা বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।

স্থানীয় বাসিন্দা সাকিবের অভিযোগ, ইটভাটাটির কোনো অনুমোদন নেই। বিষয়টি জানিয়ে প্রশাসনকে চিঠিও দেওয়া হয়েছে। তার আশঙ্কা, ভাটাটি চালু হলে এলাকার বায়ু ও নদীর পানি দূষিত হবে। পাশাপাশি আশপাশের জমির উর্বরতা নষ্ট হওয়ার ঝুঁকি রয়েছে। কাছাকাছি একটি লবণ কারখানা থাকায় দূষণের প্রভাব সেখানকার উৎপাদিত লবণের গুণগত মানেও পড়তে পারে। এ অবস্থায় দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তিনি।

তবে ইটভাটাটির উৎপাদন কার্যক্রম দেখাশোনার দায়িত্বে থাকা জানে আলম দাবি করেন, প্রতিষ্ঠানটি ২৬ বছরের পুরোনো। মাঝখানে তিন বছর উৎপাদন বন্ধ ছিল। ওই সময় প্রশাসন ইটভাটাটি ভেঙে দিয়েছিল। আগে চিমনির উচ্চতা ৭০ ফুট থাকলেও এখন তা কমিয়ে ৫০ ফুট করা হয়েছে।

তিনি আরও বলেন, নতুন করে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। শিগগিরই কয়লা দিয়ে ইট পোড়ানো শুরু হবে, কাঠ ব্যবহার করা হবে না। প্রতি মাসে সাত থেকে আট লাখ ইট উৎপাদনের পরিকল্পনা রয়েছে। প্রতিটি ইট বিক্রি হবে ১২ টাকায়।

এদিকে জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক জান্নাতুল ফেরদৌস জানিয়েছেন, চরখিজিরপুর এলাকায় ডিঅ্যান্ডসি ব্রিকসের কোনো অনুমোদন নেই। এটি সম্পূর্ণ অবৈধ। দ্রুত অভিযান চালিয়ে ইটভাটাটি বন্ধ করা হবে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অবস্থান জিরো টলারেন্স বলেও জানান তিনি।

ইটভাটার স্বত্বাধিকারী শাহজাহানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি স্বীকার করেন, প্রতিষ্ঠানটির পরিবেশগত ছাড়পত্র নেই। তবে ছাড়পত্র ও অনুমোদন নিয়ে ইটভাটা পরিচালনা করবেন বলে জানান তিনি।

বোয়ালখালীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) কানিস ফাতেমা বলেন, উপজেলায় মাত্র একটি ইটভাটার অনুমোদন রয়েছে। বাকি ইটভাটাগুলো অবৈধ। পরিবেশ অধিদপ্তর।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

কর্ণফুলীর পাড়ে অনুমোদনহীন ইটভাটা, নির্মাণের ৯০ শতাংশ শেষ

বিস্তারিত কমেন্টে