বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬ | ২০ কার্তিক, ১৪৩৩ | ২৪ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৮:৪২:১১
শিরোনাম
● সাংবাদিককে হেনস্তার প্রতিবাদে ইয়ুথ জার্নালের মানববন্ধন, পরীমনিকে ক্ষমা চাওয়ার আহ্বান ● খাগড়াছড়িতে প্রথমবার চাষেই ব্রি ধান-১০৩-এর সাফল্য, হেক্টরে ফলন ৬.৫৭ টন ● রুহিয়ায় আরআরইপি প্রকল্পে কর্মী নির্বাচন সম্পন্ন, স্বচ্ছ লটারিতে খুশি দুস্থ নারীরা ● ২০ হাজার কোটি টাকার ঋণ তহবিলে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ● কর্ণফুলীর পাড়ে অনুমোদনহীন ইটভাটা, নির্মাণের ৯০ শতাংশ শেষ ● হরমুজ প্রণালিতে চার দেশের জাহাজ চলাচলে ইরানের বিশেষ ছাড় ● গুঞ্জনে বিরক্ত স্বস্তিকা, পরিচালক থেকে নায়কের সঙ্গে জড়াচ্ছে নাম ● কেশবপুরে ধীরাজ ভট্টাচার্যের ১২১তম জন্মবার্ষিকী উদযাপন,জন্মভূমি পাঁজিয়ায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ● কুকসুর গঠনতন্ত্র অনুমোদন ও নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের চার দফা ● চুয়াডাঙ্গায় গাছ পুড়িয়ে কয়লা তৈরির কারখানা বন্ধ করল ভ্রাম্যমাণ আদালত ● সাংবাদিককে হেনস্তার প্রতিবাদে ইয়ুথ জার্নালের মানববন্ধন, পরীমনিকে ক্ষমা চাওয়ার আহ্বান ● খাগড়াছড়িতে প্রথমবার চাষেই ব্রি ধান-১০৩-এর সাফল্য, হেক্টরে ফলন ৬.৫৭ টন ● রুহিয়ায় আরআরইপি প্রকল্পে কর্মী নির্বাচন সম্পন্ন, স্বচ্ছ লটারিতে খুশি দুস্থ নারীরা ● ২০ হাজার কোটি টাকার ঋণ তহবিলে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ● কর্ণফুলীর পাড়ে অনুমোদনহীন ইটভাটা, নির্মাণের ৯০ শতাংশ শেষ ● হরমুজ প্রণালিতে চার দেশের জাহাজ চলাচলে ইরানের বিশেষ ছাড় ● গুঞ্জনে বিরক্ত স্বস্তিকা, পরিচালক থেকে নায়কের সঙ্গে জড়াচ্ছে নাম ● কেশবপুরে ধীরাজ ভট্টাচার্যের ১২১তম জন্মবার্ষিকী উদযাপন,জন্মভূমি পাঁজিয়ায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ● কুকসুর গঠনতন্ত্র অনুমোদন ও নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের চার দফা ● চুয়াডাঙ্গায় গাছ পুড়িয়ে কয়লা তৈরির কারখানা বন্ধ করল ভ্রাম্যমাণ আদালত

কুবি প্রতিনিধি

কুকসুর গঠনতন্ত্র অনুমোদন ও নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের চার দফা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৬:১৬
শেয়ার: mail
কুকসুর গঠনতন্ত্র অনুমোদন ও নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের চার দফা

কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (কুকসু) নির্বাচনের লক্ষ্যে প্রস্তাবিত খসড়া গঠনতন্ত্র অনুমোদন ও দ্রুত নির্বাচনসহ চার দফা দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। এসব দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছেন একদল শিক্ষার্থী।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) শিক্ষার্থীদের পক্ষ থেকে উপাচার্য বরাবর এ স্মারকলিপি দেওয়া হয়।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের গণতান্ত্রিক চর্চা, নেতৃত্বের বিকাশ, অধিকার সংরক্ষণ এবং বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী প্রক্রিয়ায় অংশগ্রহণ নিশ্চিত করতে কেন্দ্রীয় ছাত্র সংসদ (কুকসু) কার্যকর ও প্রতিনিধিত্বশীল শিক্ষার্থী প্ল্যাটফর্ম হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এ অবস্থায় শিক্ষার্থীরা চার দফা দাবি জানিয়েছেন। দাবিগুলো হলো—কুকসুর প্রস্তাবিত খসড়া গঠনতন্ত্র দ্রুত অনুমোদন, গঠনতন্ত্র অনুমোদনের পর কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের পূর্ণাঙ্গ রোডম্যাপ ও সময়সূচি প্রকাশ, নির্বাচন আয়োজনের লক্ষ্যে নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও দায়িত্বশীল নির্বাচন কমিশন গঠন এবং নির্বাচনের সব কার্যক্রমে শিক্ষার্থীদের সমান অংশগ্রহণ ও প্রার্থীদের সমান অধিকার নিশ্চিত করা।

এ বিষয়ে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আফসার উদ্দিন ইফতি বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের গণতান্ত্রিক প্রতিনিধি শূন্যতা দূর করতে অবিলম্বে কেন্দ্রীয় ছাত্র সংসদ (কুকসু) নির্বাচন প্রয়োজন।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মারুফ শেখ বলেন, ছাত্র সংসদ নির্বাচন শিক্ষার্থীদের যৌক্তিক দাবি এবং গণতান্ত্রিক অধিকার। নির্বাচিত শিক্ষার্থী প্রতিনিধিরা প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। বিশ্ববিদ্যালয়ের খাবার সংকট, গবেষণার সুযোগের অভাব এবং বিভিন্ন খাতে বরাদ্দের সংকট নিরসনে প্রশাসনকে জবাবদিহির আওতায় আনার অন্যতম মাধ্যম হতে পারে ছাত্র সংসদ।

প্রসঙ্গত, ২০২৪ সালের জুলাই আন্দোলনের পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবি ওঠে। এর পরিপ্রেক্ষিতে গত বছরের ২৯ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে কুকসুর খসড়া গঠনতন্ত্র প্রকাশ করা হয়।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

কুকসুর গঠনতন্ত্র অনুমোদন ও নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের চার দফা

বিস্তারিত কমেন্টে