বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬ | ২০ কার্তিক, ১৪৩৩ | ২৪ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৮:৪৬:৩১
শিরোনাম
● সাংবাদিককে হেনস্তার প্রতিবাদে ইয়ুথ জার্নালের মানববন্ধন, পরীমনিকে ক্ষমা চাওয়ার আহ্বান ● খাগড়াছড়িতে প্রথমবার চাষেই ব্রি ধান-১০৩-এর সাফল্য, হেক্টরে ফলন ৬.৫৭ টন ● রুহিয়ায় আরআরইপি প্রকল্পে কর্মী নির্বাচন সম্পন্ন, স্বচ্ছ লটারিতে খুশি দুস্থ নারীরা ● ২০ হাজার কোটি টাকার ঋণ তহবিলে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ● কর্ণফুলীর পাড়ে অনুমোদনহীন ইটভাটা, নির্মাণের ৯০ শতাংশ শেষ ● হরমুজ প্রণালিতে চার দেশের জাহাজ চলাচলে ইরানের বিশেষ ছাড় ● গুঞ্জনে বিরক্ত স্বস্তিকা, পরিচালক থেকে নায়কের সঙ্গে জড়াচ্ছে নাম ● কেশবপুরে ধীরাজ ভট্টাচার্যের ১২১তম জন্মবার্ষিকী উদযাপন,জন্মভূমি পাঁজিয়ায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ● কুকসুর গঠনতন্ত্র অনুমোদন ও নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের চার দফা ● চুয়াডাঙ্গায় গাছ পুড়িয়ে কয়লা তৈরির কারখানা বন্ধ করল ভ্রাম্যমাণ আদালত ● সাংবাদিককে হেনস্তার প্রতিবাদে ইয়ুথ জার্নালের মানববন্ধন, পরীমনিকে ক্ষমা চাওয়ার আহ্বান ● খাগড়াছড়িতে প্রথমবার চাষেই ব্রি ধান-১০৩-এর সাফল্য, হেক্টরে ফলন ৬.৫৭ টন ● রুহিয়ায় আরআরইপি প্রকল্পে কর্মী নির্বাচন সম্পন্ন, স্বচ্ছ লটারিতে খুশি দুস্থ নারীরা ● ২০ হাজার কোটি টাকার ঋণ তহবিলে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ● কর্ণফুলীর পাড়ে অনুমোদনহীন ইটভাটা, নির্মাণের ৯০ শতাংশ শেষ ● হরমুজ প্রণালিতে চার দেশের জাহাজ চলাচলে ইরানের বিশেষ ছাড় ● গুঞ্জনে বিরক্ত স্বস্তিকা, পরিচালক থেকে নায়কের সঙ্গে জড়াচ্ছে নাম ● কেশবপুরে ধীরাজ ভট্টাচার্যের ১২১তম জন্মবার্ষিকী উদযাপন,জন্মভূমি পাঁজিয়ায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ● কুকসুর গঠনতন্ত্র অনুমোদন ও নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের চার দফা ● চুয়াডাঙ্গায় গাছ পুড়িয়ে কয়লা তৈরির কারখানা বন্ধ করল ভ্রাম্যমাণ আদালত

পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের নতুন কমিটির নেতৃত্বে মনিরুল–বাপ্পি

মো: মেহেদী হাসান মুন্না, পাবিপ্রবি প্রতিনিধি
মো: মেহেদী হাসান মুন্না, পাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৬:০১
শেয়ার: mail
পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের নতুন কমিটির নেতৃত্বে মনিরুল–বাপ্পি

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) শাখায় বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬–২৭ কার্যবর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইইসিই) বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মনিরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই শিক্ষাবর্ষের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. বাপ্পি হোসেন।

বুধবার (৪ নভেম্বর) বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি মো. রুহুল আমিন ও সাধারণ সম্পাদক সাইশা সুলতানা সাদিয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন—সহসভাপতি ইমাম মাহদী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ হোসাইন, সাংগঠনিক সম্পাদক ছামিউল চৌধুরী, সহসাংগঠনিক সম্পাদক মোছা. জান্নাতুল জহুরা, অর্থ সম্পাদক মো. সাব্বির হোসেন মুন্না, দপ্তর সম্পাদক মোছা. জেবা ওয়াসিমা, উপদপ্তর সম্পাদক মাইশা ফাহমিদা, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক ভাস্কর চন্দ্র রায়, সাহিত্য, প্রকাশনা ও পাঠচক্র সম্পাদক মোছা. আফরিনা সুলতানা, প্রচার সম্পাদক আব্দুর রাকিব এবং তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মুসফিকুর শাহরিয়ার।

এ ছাড়া সম্পাদকীয় পর্ষদের সদস্য হিসেবে রয়েছেন তপু ইসলাম ও তৃপ্তি খান। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আসমা সাদিয়া ও জায়েদুল হাসান বাপ্পি।

নবনির্বাচিত সভাপতি মনিরুল ইসলাম বলেন, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের পাবিপ্রবি শাখার সভাপতি হিসেবে মনোনীত হওয়া তাঁর জন্য আনন্দের পাশাপাশি দায়িত্বের বিষয়। তরুণদের লেখালেখিতে আগ্রহী করে তোলা, যুক্তিনির্ভর চিন্তাচর্চা এবং গঠনমূলক মতপ্রকাশের পরিবেশ তৈরিতে কাজ করতে চান তিনি। এ দায়িত্ব পালনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, লেখক ও সংগঠনের সবার সহযোগিতা কামনা করেন।

সাধারণ সম্পাদক মো. বাপ্পি হোসেন বলেন, তারুণ্যের লেখালেখির মধ্য দিয়েই সমাজের পরিবর্তন সম্ভব এবং দেশ ও জাতির সম্ভাবনার দ্বার উন্মোচিত হতে পারে। তরুণদের সুপ্ত মেধার বিকাশ ঘটানোই সংগঠনটির মূল উদ্দেশ্য। এর মাধ্যমে তরুণেরা নিজেদের মতামত, বিশ্লেষণ, তথ্য ও উপাত্ত তুলে ধরার পাশাপাশি বিভিন্ন সমস্যার সমাধান ও সম্ভাবনা উপস্থাপনের সুযোগ পাবেন।

উল্লেখ্য, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম তরুণ লেখকদের লেখালেখিতে উৎসাহিত করা, সৃজনশীল চিন্তার বিকাশ এবং সমসাময়িক বিভিন্ন বিষয়ে গঠনমূলক মতপ্রকাশে উদ্বুদ্ধ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের নতুন কমিটির নেতৃত্বে মনিরুল–বাপ্পি

বিস্তারিত কমেন্টে