বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬ | ২০ কার্তিক, ১৪৩৩ | ২৪ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৮:৪৩:৫৫
শিরোনাম
● সাংবাদিককে হেনস্তার প্রতিবাদে ইয়ুথ জার্নালের মানববন্ধন, পরীমনিকে ক্ষমা চাওয়ার আহ্বান ● খাগড়াছড়িতে প্রথমবার চাষেই ব্রি ধান-১০৩-এর সাফল্য, হেক্টরে ফলন ৬.৫৭ টন ● রুহিয়ায় আরআরইপি প্রকল্পে কর্মী নির্বাচন সম্পন্ন, স্বচ্ছ লটারিতে খুশি দুস্থ নারীরা ● ২০ হাজার কোটি টাকার ঋণ তহবিলে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ● কর্ণফুলীর পাড়ে অনুমোদনহীন ইটভাটা, নির্মাণের ৯০ শতাংশ শেষ ● হরমুজ প্রণালিতে চার দেশের জাহাজ চলাচলে ইরানের বিশেষ ছাড় ● গুঞ্জনে বিরক্ত স্বস্তিকা, পরিচালক থেকে নায়কের সঙ্গে জড়াচ্ছে নাম ● কেশবপুরে ধীরাজ ভট্টাচার্যের ১২১তম জন্মবার্ষিকী উদযাপন,জন্মভূমি পাঁজিয়ায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ● কুকসুর গঠনতন্ত্র অনুমোদন ও নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের চার দফা ● চুয়াডাঙ্গায় গাছ পুড়িয়ে কয়লা তৈরির কারখানা বন্ধ করল ভ্রাম্যমাণ আদালত ● সাংবাদিককে হেনস্তার প্রতিবাদে ইয়ুথ জার্নালের মানববন্ধন, পরীমনিকে ক্ষমা চাওয়ার আহ্বান ● খাগড়াছড়িতে প্রথমবার চাষেই ব্রি ধান-১০৩-এর সাফল্য, হেক্টরে ফলন ৬.৫৭ টন ● রুহিয়ায় আরআরইপি প্রকল্পে কর্মী নির্বাচন সম্পন্ন, স্বচ্ছ লটারিতে খুশি দুস্থ নারীরা ● ২০ হাজার কোটি টাকার ঋণ তহবিলে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ● কর্ণফুলীর পাড়ে অনুমোদনহীন ইটভাটা, নির্মাণের ৯০ শতাংশ শেষ ● হরমুজ প্রণালিতে চার দেশের জাহাজ চলাচলে ইরানের বিশেষ ছাড় ● গুঞ্জনে বিরক্ত স্বস্তিকা, পরিচালক থেকে নায়কের সঙ্গে জড়াচ্ছে নাম ● কেশবপুরে ধীরাজ ভট্টাচার্যের ১২১তম জন্মবার্ষিকী উদযাপন,জন্মভূমি পাঁজিয়ায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ● কুকসুর গঠনতন্ত্র অনুমোদন ও নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের চার দফা ● চুয়াডাঙ্গায় গাছ পুড়িয়ে কয়লা তৈরির কারখানা বন্ধ করল ভ্রাম্যমাণ আদালত

রুহিয়ায় আরআরইপি প্রকল্পে কর্মী নির্বাচন সম্পন্ন, স্বচ্ছ লটারিতে খুশি দুস্থ নারীরা

ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৭:০৯
শেয়ার: mail
রুহিয়ায় আরআরইপি প্রকল্পে কর্মী নির্বাচন সম্পন্ন, স্বচ্ছ লটারিতে খুশি দুস্থ নারীরা

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও দুস্থ নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে আরআরইপি (RREP) প্রকল্পের আওতায় কর্মী নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ১ নম্বর রুহিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যাচাই-বাছাই ও লটারির মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

সম্পূর্ণ স্বচ্ছ ও শান্তিপূর্ণ পরিবেশে লটারি কার্যক্রম পরিচালিত হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, সরকারের ঘোষিত নীতিমালা অনুযায়ী দেশের প্রতিটি ইউনিয়নে ১০ জন করে কর্মী নিয়োগের বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের পাশাপাশি অবহেলিত ও দুস্থ নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করাই এ প্রকল্পের মূল উদ্দেশ্য।

কর্মী নির্বাচনে বিধবা, স্বামী পরিত্যক্তা, ভূমিহীন এবং স্বামী অসুস্থ—এমন দুস্থ পরিবারের প্রধান নারীদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। প্রতিটি ওয়ার্ড থেকে যাচাই-বাছাই ও লটারির মাধ্যমে একজন চূড়ান্ত প্রার্থী এবং একজন অপেক্ষমাণ প্রার্থী নির্বাচন করা হয়।

প্রকল্পের আওতায় নিয়োজিত কর্মীরা দৈনিক মজুরির পাশাপাশি পারিশ্রমিকের একটি নির্দিষ্ট অংশ নগদ পাবেন এবং বাকি অংশ সঞ্চয়ী হিসাবে জমা থাকবে। মেয়াদ শেষে এই সঞ্চিত অর্থ তাঁদের আয়বর্ধক কাজে সহায়তা করবে।

রুহিয়া ১ নম্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল হক বাবু বলেন, আরআরইপি প্রকল্পের আওতায় প্রথম দিনে ১০ জন কর্মী নিয়োগের জন্য যাচাই-বাছাই ও লটারি অনুষ্ঠিত হয়েছে। কর্মকর্তারা অত্যন্ত সুন্দর ও স্বচ্ছভাবে লটারি পরিচালনা করেছেন। নির্বাচিত নারীরা অত্যন্ত দুস্থ ও দরিদ্র পরিবারের সদস্য। তাঁদের অনেকেই বিধবা কিংবা স্বামী পরিত্যক্তা। লটারির মাধ্যমে তাঁরা এই সুযোগ পেয়েছেন। এ জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি।

রুহিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন বলেন, যাঁদের অগ্রাধিকার দেওয়ার নির্দেশনা রয়েছে, তা অনুসরণ করেই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। প্রতিটি ওয়ার্ডে একইভাবে কার্যক্রম সম্পন্ন করা হবে। এ সময় তিনি সংশ্লিষ্ট সবাইকে শান্তিপূর্ণভাবে এ কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানান।

স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে নিরপেক্ষভাবে লটারি অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা। সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের প্রতিনিধিদের উপস্থিতিতে সুশৃঙ্খলভাবে পুরো কার্যক্রম সম্পন্ন হয়।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

রুহিয়ায় আরআরইপি প্রকল্পে কর্মী নির্বাচন সম্পন্ন, স্বচ্ছ লটারিতে খুশি দুস্থ নারীরা

বিস্তারিত কমেন্টে