বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬ | ২০ কার্তিক, ১৪৩৩ | ২৪ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | ভোর ৪:২২:৫৪
শিরোনাম
● নৌপরিবহন মন্ত্রীর সঙ্গে সিআরসিসি চেয়ারম্যানের বৈঠক, অবকাঠামো ও বিনিয়োগে সহযোগিতা বাড়ানোর আলোচনা ● বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ৭৪% বিষণ্নতায় ভুগছেন ● অটোভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, শিক্ষকসহ ৬ স্কুলছাত্রী উদ্ধার ● যুবকের মরদেহ উদ্ধার, নিখোঁজ ছিলেন তিন দিন ● রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা পূরণ হয়নি, আরও একটি বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: মাহমুদুর রহমান ● দেবিদ্বারে জট খুলল ছাত্রদল নিয়ে রহস্যজনক পোস্টের : নতুন কমিটি গঠনের ঘোষণা জেলা সদস্য সচিবের ● তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত ● বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২২, অভিভাবকের জিম্মায় ১৩ কিশোর ● কুবিতে চালু হচ্ছে নতুন দুই বিভাগ, বিবেচনায় আরও একটি ● ইবির নাটোর জেলা ছাত্রকল্যাণ সমিতির বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ● নৌপরিবহন মন্ত্রীর সঙ্গে সিআরসিসি চেয়ারম্যানের বৈঠক, অবকাঠামো ও বিনিয়োগে সহযোগিতা বাড়ানোর আলোচনা ● বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ৭৪% বিষণ্নতায় ভুগছেন ● অটোভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, শিক্ষকসহ ৬ স্কুলছাত্রী উদ্ধার ● যুবকের মরদেহ উদ্ধার, নিখোঁজ ছিলেন তিন দিন ● রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা পূরণ হয়নি, আরও একটি বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: মাহমুদুর রহমান ● দেবিদ্বারে জট খুলল ছাত্রদল নিয়ে রহস্যজনক পোস্টের : নতুন কমিটি গঠনের ঘোষণা জেলা সদস্য সচিবের ● তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত ● বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২২, অভিভাবকের জিম্মায় ১৩ কিশোর ● কুবিতে চালু হচ্ছে নতুন দুই বিভাগ, বিবেচনায় আরও একটি ● ইবির নাটোর জেলা ছাত্রকল্যাণ সমিতির বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

দেবিদ্বারে জট খুলল ছাত্রদল নিয়ে রহস্যজনক পোস্টের : নতুন কমিটি গঠনের ঘোষণা জেলা সদস্য সচিবের

মেহেদী হাসান রিয়াদ, নিজস্ব প্রতিবেদক
মেহেদী হাসান রিয়াদ, নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৬:২৫
শেয়ার: mail
দেবিদ্বারে জট খুলল ছাত্রদল নিয়ে রহস্যজনক পোস্টের : নতুন কমিটি গঠনের ঘোষণা জেলা সদস্য সচিবের

কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সদস্য সচিব মাহমুদুল হাসান তামিমের একটিমাত্র সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে দেবিদ্বার উপজেলা ও পৌর ছাত্রদলের রাজনীতি। দীর্ঘদিনের রাজপথের লড়াকু সৈনিকদের হঠাৎ নীরবতা এবং জেলা নেতার বার্তা নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছিল, অবশেষে নতুন কমিটি গঠনের ঘোষণার মাধ্যমে তার অবসান ঘটেছে।

গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই দেবিদ্বারে কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়েছিল ছাত্রদল। ঠিক এই প্রেক্ষাপটে সম্প্রতি কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সদস্য সচিব মাহমুদুল হাসান তামিম তাঁর ভেরিফায়েড ফেসবুক আইডিতে লিখেন— “ফি আমানিল্লাহ দেবিদ্বার উপজেলা ও পৌর ছাত্রদল”। তাঁর এই বিদায়ী সুরের পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

পোস্টের বিষয়ে জানতে চাইলে কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সদস্য সচিব মাহমুদুল হাসান তামিম নিশ্চিত করেন যে, সাংগঠনিক গতিশীলতা ফিরিয়ে আনতে এবং নতুন নেতৃত্ব তৈরির লক্ষ্যে শিগগিরই দেবিদ্বার উপজেলা ও পৌর ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হবে।

এরই ধারাবাহিকতায় গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে কুমিল্লা উত্তর জেলা ছাত্রদল তিতাস উপজেলা শাখা, হোমনা সরকারি ডিগ্রি কলেজ এবং হোমনা উপজেলা শাখার পূর্বের কমিটিগুলো বিলুপ্ত ঘোষণা করে নতুন আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে। জেলা ছাত্রদলের এই ব্যাপক পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবেই দেবিদ্বারেও নতুন কমিটি আসতে যাচ্ছে বলে জানা গেছে।

দলীয় সূত্রে জানা গেছে, অতীত আন্দোলন-সংগ্রামে দেবিদ্বার উপজেলা ও পৌর ছাত্রদলের নেতা

কর্মীরা অগ্রণী ভূমিকা পালন করলেও ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে তাদের কার্যক্রমে স্থবিরতা নেমে আসে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াত-এনসিপি জোটের প্রার্থী এবং এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সংসদ সদস্য হিসেবে বিজয়ী হওয়ার পর স্থানীয় রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ হয়। অন্যদিকে, দেবিদ্বার উপজেলা বিএনপির শীর্ষ নেতাদের অভ্যন্তরীণ কোন্দল ও গ্রুপিংয়ের কারণেও ছাত্রদলের রাজনীতি কোণঠাসা হয়ে পড়েছিল।

সব অনিশ্চয়তা কাটিয়ে জেলা ছাত্রদলের সদস্য সচিবের নতুন কমিটি গঠনের ঘোষণায় দেবিদ্বারের তৃণমূল নেতাকর্মীদের মাঝে নতুন প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। এখন নতুন কমিটিতে কারা জায়গা পাচ্ছেন, সেদিকেই নজর স্থানীয় রাজপথের তরুণ নেতৃত্বের।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ৪ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

দেবিদ্বারে জট খুলল ছাত্রদল নিয়ে রহস্যজনক পোস্টের : নতুন কমিটি গঠনের ঘোষণা জেলা সদস্য সচিবের

বিস্তারিত কমেন্টে