বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬ | ২০ কার্তিক, ১৪৩৩ | ২৪ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | ভোর ৪:২২:৫৪
শিরোনাম
● নৌপরিবহন মন্ত্রীর সঙ্গে সিআরসিসি চেয়ারম্যানের বৈঠক, অবকাঠামো ও বিনিয়োগে সহযোগিতা বাড়ানোর আলোচনা ● বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ৭৪% বিষণ্নতায় ভুগছেন ● অটোভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, শিক্ষকসহ ৬ স্কুলছাত্রী উদ্ধার ● যুবকের মরদেহ উদ্ধার, নিখোঁজ ছিলেন তিন দিন ● রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা পূরণ হয়নি, আরও একটি বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: মাহমুদুর রহমান ● দেবিদ্বারে জট খুলল ছাত্রদল নিয়ে রহস্যজনক পোস্টের : নতুন কমিটি গঠনের ঘোষণা জেলা সদস্য সচিবের ● তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত ● বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২২, অভিভাবকের জিম্মায় ১৩ কিশোর ● কুবিতে চালু হচ্ছে নতুন দুই বিভাগ, বিবেচনায় আরও একটি ● ইবির নাটোর জেলা ছাত্রকল্যাণ সমিতির বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ● নৌপরিবহন মন্ত্রীর সঙ্গে সিআরসিসি চেয়ারম্যানের বৈঠক, অবকাঠামো ও বিনিয়োগে সহযোগিতা বাড়ানোর আলোচনা ● বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ৭৪% বিষণ্নতায় ভুগছেন ● অটোভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, শিক্ষকসহ ৬ স্কুলছাত্রী উদ্ধার ● যুবকের মরদেহ উদ্ধার, নিখোঁজ ছিলেন তিন দিন ● রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা পূরণ হয়নি, আরও একটি বিপ্লবের প্রস্তুতি নিতে হবে: মাহমুদুর রহমান ● দেবিদ্বারে জট খুলল ছাত্রদল নিয়ে রহস্যজনক পোস্টের : নতুন কমিটি গঠনের ঘোষণা জেলা সদস্য সচিবের ● তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত ● বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২২, অভিভাবকের জিম্মায় ১৩ কিশোর ● কুবিতে চালু হচ্ছে নতুন দুই বিভাগ, বিবেচনায় আরও একটি ● ইবির নাটোর জেলা ছাত্রকল্যাণ সমিতির বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

কুবিতে চালু হচ্ছে নতুন দুই বিভাগ, বিবেচনায় আরও একটি

কুবি প্রতিনিধি
কুবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৫:৫২
শেয়ার: mail
কুবিতে চালু হচ্ছে নতুন দুই বিভাগ, বিবেচনায় আরও একটি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রকৌশল অনুষদের অধীনে নতুন করে দুটি বিভাগ চালুর প্রাথমিক অনুমোদনের আশ্বাস দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। পাশাপাশি আরও একটি বিভাগ চালুর বিষয়ও বিবেচনায় রয়েছে। সবকিছু ঠিক থাকলে ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকেই নতুন বিভাগগুলোতে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হতে পারে।

খোঁজ নিয়ে জানা যায়, ২০২৫ সালের ৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের অর্গানোগ্রামে নতুন করে ১৮টি বিভাগ অন্তর্ভুক্তির জন্য ইউজিসির কাছে আবেদন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় গত ২ নভেম্বর ইউজিসির সঙ্গে অনুষ্ঠিত এক সভায় নতুন চারটি বিভাগ চালুর প্রস্তাব উত্থাপন করা হয়। প্রস্তাবিত বিভাগগুলো হলো—আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং রোবোটিক্স।

তবে প্রাথমিকভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ চালুর বিষয়ে ইউজিসির মৌখিক আশ্বাস পাওয়া গেছে। এ ছাড়া বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ চালুর অনুমোদন পাওয়ার সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে আরও জানা যায়, ইউজিসির চূড়ান্ত অনুমোদন পাওয়া সাপেক্ষে ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে নতুন বিভাগগুলোতে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হতে পারে। এদিকে, ওই শিক্ষাবর্ষের একাডেমিক কার্যক্রম শুরুর আগেই বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন নতুন ক্যাম্পাসের কাজ শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে নতুন ক্যাম্পাসে প্রকৌশল অনুষদের কার্যক্রম শুরুর মধ্য দিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের একাডেমিক যাত্রা শুরু হতে পারে বলে জানিয়েছে প্রশাসন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) নুরুল করিম চৌধুরী বলেন, প্রাথমিকভাবে চারটি বিভাগ চালুর জন্য আবেদন জানানো হয়েছিল। তবে দুটি বিভাগ চালুর অনুমোদন আসতে পারে। খুব দ্রুতই চূড়ান্ত অনুমোদন পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দীন বলেন, চারটি বিভাগ চালুর বিষয়ে ইউজিসিকে জানানো হয়েছিল। তবে প্রাথমিকভাবে দুটি বিভাগ চালুর অনুমোদনের মৌখিক আশ্বাস দিয়েছে সংস্থাটি।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ৪ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

কুবিতে চালু হচ্ছে নতুন দুই বিভাগ, বিবেচনায় আরও একটি

বিস্তারিত কমেন্টে