রবিবার, ৮ নভেম্বর, ২০২৬ | ২৩ কার্তিক, ১৪৩৩ | ২৭ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৮:৩৩:২০
শিরোনাম
● দীপাবলি উপলক্ষে সোমবার বন্ধ বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি ● কিউএস র‍্যাঙ্কিংয়ে শিক্ষকপ্রতি গবেষণাপত্রের সংখ্যায় দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দশম পাবিপ্রবি ● শিবচরে স্কুল শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান,ঔষধ বিতরন ● এনসিপির রাজনীতি ছাড়লেন রামপাল উপজেলা আহ্বায়ক মাজিদুর রহমান জুয়েল ● বাকেরগঞ্জে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ● বিচার বিভাগে আর্থিক দুর্নীতির পাশাপাশি বুদ্ধিবৃত্তিক অসততাও বিবেচনায় নিতে হবে: আইনমন্ত্রী ● ‘জেন-জি ক্ষেপে গেলে বিপদ আছে’ মন্তব্যে ট্রাইব্যুনালে উত্তেজনা ● সঠিক তথ্য ছাড়া স্বচ্ছতা নিশ্চিত সম্ভব নয়: অর্থমন্ত্রী ● মাটিরাঙ্গায় জাতীয় সমবায় দিবস পালিত ● এসআরবির নতুন মহাপরিচালক হলেন: ফারুক আহমেদ ● দীপাবলি উপলক্ষে সোমবার বন্ধ বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি ● কিউএস র‍্যাঙ্কিংয়ে শিক্ষকপ্রতি গবেষণাপত্রের সংখ্যায় দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দশম পাবিপ্রবি ● শিবচরে স্কুল শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান,ঔষধ বিতরন ● এনসিপির রাজনীতি ছাড়লেন রামপাল উপজেলা আহ্বায়ক মাজিদুর রহমান জুয়েল ● বাকেরগঞ্জে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ● বিচার বিভাগে আর্থিক দুর্নীতির পাশাপাশি বুদ্ধিবৃত্তিক অসততাও বিবেচনায় নিতে হবে: আইনমন্ত্রী ● ‘জেন-জি ক্ষেপে গেলে বিপদ আছে’ মন্তব্যে ট্রাইব্যুনালে উত্তেজনা ● সঠিক তথ্য ছাড়া স্বচ্ছতা নিশ্চিত সম্ভব নয়: অর্থমন্ত্রী ● মাটিরাঙ্গায় জাতীয় সমবায় দিবস পালিত ● এসআরবির নতুন মহাপরিচালক হলেন: ফারুক আহমেদ

কিউএস র‍্যাঙ্কিংয়ে শিক্ষকপ্রতি গবেষণাপত্রের সংখ্যায় দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দশম পাবিপ্রবি

পাবিপ্রবি প্রতিনিধি
পাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ৮:১৫
শেয়ার: mail
কিউএস র‍্যাঙ্কিংয়ে শিক্ষকপ্রতি গবেষণাপত্রের সংখ্যায় দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দশম পাবিপ্রবি

আন্তর্জাতিক উচ্চশিক্ষাবিষয়ক র‍্যাঙ্কিং প্রতিষ্ঠান কোয়াককোয়ারেলি সাইমন্ডসের (কিউএস) প্রকাশিত ‘কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৭’-এর সূচকভিত্তিক মূল্যায়নে শিক্ষকপ্রতি গবেষণাপত্রের সংখ্যায় বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দশম স্থান অর্জন করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি)। এ সূচকে বিশ্ববিদ্যালয়টির স্কোর ১০০-এর মধ্যে ৩০ দশমিক ৬। সামগ্রিক র‍্যাঙ্কিংয়ে অবনতি হলেও গবেষণার এ সূচকে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষ দশে অবস্থানকে ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

কিউএস প্রকাশিত বিশ্ববিদ্যালয়গুলোর সূচকভিত্তিক স্কোরের তথ্য বিশ্লেষণে দেখা যায়, শিক্ষকপ্রতি গবেষণাপত্রের সংখ্যায় বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থানে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। প্রতিষ্ঠানটির স্কোর ৬৩। দ্বিতীয় স্থানে রয়েছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, তাদের স্কোর ৬১ দশমিক ৮। তৃতীয় স্থানে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), স্কোর ৩৬ দশমিক ৫। চতুর্থ স্থানে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), স্কোর ৩৬ দশমিক ১।

এ ছাড়া পঞ্চম স্থানে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি), স্কোর ৩৪ দশমিক ১; ষষ্ঠ স্থানে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), স্কোর ৩৪; সপ্তম স্থানে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি), স্কোর ৩২ দশমিক ৯; অষ্টম স্থানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, স্কোর ৩১ দশমিক ৪ এবং নবম স্থানে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, স্কোর ৩১। দশম স্থানে থাকা পাবিপ্রবির স্কোর ৩০ দশমিক ৬।

অন্যদিকে, একই সূচকে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্কোর ২৬ দশমিক ২, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২৫ দশমিক ৮, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২৪ দশমিক ৮, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ২৩ দশমিক ১ এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০ দশমিক ৫। এ ছাড়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্কোর ২০ দশমিক ৩, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৬ দশমিক ৭ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১৭।

উল্লেখ্য, শিক্ষকপ্রতি গবেষণাপত্রের সংখ্যা বিশ্ববিদ্যালয়ের গবেষণা উৎপাদনশীলতা মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ সূচক। এ সূচকে ভালো অবস্থান বিশ্ববিদ্যালয়ের গবেষণাকেন্দ্রিক কার্যক্রম, শিক্ষক-গবেষকদের প্রকাশনা এবং আন্তর্জাতিক একাডেমিক পরিসরে অবদান তুলে ধরে। তবে এটি সামগ্রিক বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিংয়ের সমার্থক নয়।

এর আগে প্রকাশিত সামগ্রিক কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৭-এ পাবিপ্রবির অবস্থানের অবনতি ঘটে। এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রতিষ্ঠানটি ১৪০১-১৫০০তম ব্যান্ডে স্থান পেয়েছে, যা আগের বছর ছিল ১২০১-১৩০০তম ব্যান্ডে। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সামগ্রিক অবস্থান ৪৫তম। তবে শিক্ষকপ্রতি গবেষণাপত্রের সংখ্যায় দেশের শীর্ষ দশে অবস্থান বিশ্ববিদ্যালয়টির গবেষণা কার্যক্রমের ক্ষেত্রে সম্ভাবনার একটি ইতিবাচক দিক তুলে ধরেছে।

এ বিষয়ে রিসার্চ অ্যান্ড টেকনোলজি ট্রান্সফার সেলের পরিচালক অধ্যাপক ড. মো. লোকমান আলী বলেন, ‘কিউএস র‍্যাঙ্কিং কয়েকটি গুরুত্বপূর্ণ সূচকের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের অবস্থান নির্ধারণ করে। আমরা ইতোমধ্যে মানসম্মত গবেষণাপত্র প্রকাশ, সাইটেশন বৃদ্ধি এবং বিদেশি গবেষকদের সঙ্গে যৌথ গবেষণার ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিশেষ নির্দেশনায় র‍্যাঙ্কিংয়ের অন্যান্য সূচক উন্নয়নের লক্ষ্যে কার্যক্রম শুরু করেছি। আমরা আশাবাদী, ভবিষ্যতে বিভিন্ন আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে আমাদের বিশ্ববিদ্যালয় সম্মানজনক অবস্থান অর্জনে সক্ষম হবে।’

সংশ্লিষ্টদের মতে, শিক্ষকপ্রতি গবেষণাপত্রের সংখ্যায় দেশের শীর্ষ দশে অবস্থান পাবিপ্রবির জন্য আশাব্যঞ্জক হলেও এ অবস্থান ধরে রাখা এবং আরও এগিয়ে যাওয়ার জন্য গবেষণায় বিনিয়োগ বৃদ্ধি, আধুনিক গবেষণাগার ও প্রয়োজনীয় সরঞ্জাম নিশ্চিত করা, আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা সম্প্রসারণ এবং শিক্ষকদের গবেষণায় প্রাতিষ্ঠানিক সুযোগ-সুবিধা বাড়ানো প্রয়োজন। পাশাপাশি সামগ্রিক র‍্যাঙ্কিংয়ের অন্যান্য সূচকেও উন্নতি নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমন্বিত উদ্যোগ জরুরি।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৮ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

কিউএস র‍্যাঙ্কিংয়ে শিক্ষকপ্রতি গবেষণাপত্রের সংখ্যায় দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দশম পাবিপ্রবি

বিস্তারিত কমেন্টে