শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার মোহরকয়া পশ্চিমপাড়া গ্রামে তাঁর নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
থানা সূত্রে জানা যায়, লালপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল জলিল সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান পরিচালনা করেন। এ সময় আব্দুল করিমের কাছ থেকে ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
আটক আব্দুল করিম মোহরকয়া পশ্চিমপাড়া গ্রামের মো. আসমত আলী সরকারের ছেলে।
পুলিশের দেওয়া তথ্যমতে, তাঁর বিরুদ্ধে এর আগে আরও অর্ধডজন মাদকসংক্রান্ত মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) তাঁকে আদালতে সোপর্দ করার কথা রয়েছে।