শনিবার, ৭ নভেম্বর, ২০২৬ | ২২ কার্তিক, ১৪৩৩ | ২৬ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১:২২:৩০
শিরোনাম
● বর্ণাঢ্য আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ● জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ ● জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইবি, জিয়া পরিষদের শুভেচ্ছা ● জীবননগর সীমান্তে বাংলাদেশি যুবককে লক্ষ্য করে বিএসএফের গুলি, পাল্টা জবাব বিজিবির ● খেজুরের রস সংগ্রহের প্রস্তুতি, চুয়াডাঙ্গায় গাছ কাটায় ব্যস্ত গাছিরা ● চাটমোহরে যুবদল নেতা ফারুক ও লিখনের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে পুনর্বহাল ● নজরুল বিশ্ববিদ্যালয়ে লোক প্রশাসন বিভাগের প্রথম অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন ● নাসিরনগরে ৭ নভেম্বরের র‍্যালি সফল করতে যুবদলের প্রস্তুতি, অংশগ্রহণের আহ্বান ● এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গোপীনাথপুর আইডিয়াল গার্লস স্কুল অ্যান্ড কলেজের মতবিনিময় সভা ● পরকীয়ার সন্দেহে স্ত্রীকে হত্যা, থানায় আত্মসমর্পণ স্বামীর ● বর্ণাঢ্য আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ● জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ ● জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইবি, জিয়া পরিষদের শুভেচ্ছা ● জীবননগর সীমান্তে বাংলাদেশি যুবককে লক্ষ্য করে বিএসএফের গুলি, পাল্টা জবাব বিজিবির ● খেজুরের রস সংগ্রহের প্রস্তুতি, চুয়াডাঙ্গায় গাছ কাটায় ব্যস্ত গাছিরা ● চাটমোহরে যুবদল নেতা ফারুক ও লিখনের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে পুনর্বহাল ● নজরুল বিশ্ববিদ্যালয়ে লোক প্রশাসন বিভাগের প্রথম অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন ● নাসিরনগরে ৭ নভেম্বরের র‍্যালি সফল করতে যুবদলের প্রস্তুতি, অংশগ্রহণের আহ্বান ● এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গোপীনাথপুর আইডিয়াল গার্লস স্কুল অ্যান্ড কলেজের মতবিনিময় সভা ● পরকীয়ার সন্দেহে স্ত্রীকে হত্যা, থানায় আত্মসমর্পণ স্বামীর

জীবননগর সীমান্তে বাংলাদেশি যুবককে লক্ষ্য করে বিএসএফের গুলি, পাল্টা জবাব বিজিবির

তৌহিদ তুহিন, চুয়াডাঙ্গা প্রতিনিধি
তৌহিদ তুহিন, চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১২:৫৫
শেয়ার: mail
জীবননগর সীমান্তে বাংলাদেশি যুবককে লক্ষ্য করে বিএসএফের গুলি, পাল্টা জবাব বিজিবির

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় এক বাংলাদেশি যুবককে লক্ষ্য করে গুলি ছোড়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিএসএফের গুলিবর্ষণের ঘটনার পর বিজিবিও পাল্টা গুলিবর্ষণ করে। শুক্রবার রাতে জীবননগর সীমান্তের মেদিনীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

বিএসএফের গুলিতে জীবননগর উপজেলার হরিহরনগর গ্রামের লিয়াকত ইসলামের ছেলে মনিরুল ইসলাম (৩৫) আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যায় সীমান্তের কাঁটাতারের কাছাকাছি এলাকায় মনিরুল ইসলামসহ সাতজন যান। এ সময় তাদের লক্ষ্য করে গুলি ও রাবার বুলেট ছোড়ে বিএসএফ সদস্যরা। তখন মনিরুলের সঙ্গে থাকা অন্যরা পাশের খালের পানিতে ঝাঁপ দিয়ে পালিয়ে যান। তবে মনিরুল আর ফিরে আসেননি।

এ বিষয়ে মহেশপুর-৫৮ বিজিবি জানায়, ৩২ বিএসএফ ব্যাটালিয়নের টুঙ্গী ক্যাম্পের সদস্যরা ওই যুবককে লক্ষ্য করে গুলি চালান। পরে বিজিবির মেদিনীপুর ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে গ্রামবাসীর নিরাপত্তার কথা বিবেচনায় পাল্টা গুলিবর্ষণ করেন। কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ৭ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

জীবননগর সীমান্তে বাংলাদেশি যুবককে লক্ষ্য করে বিএসএফের গুলি, পাল্টা জবাব বিজিবির

বিস্তারিত কমেন্টে