শনিবার, ৭ নভেম্বর, ২০২৬ | ২২ কার্তিক, ১৪৩৩ | ২৬ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১:২২:২৮
শিরোনাম
● বর্ণাঢ্য আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ● জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ ● জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইবি, জিয়া পরিষদের শুভেচ্ছা ● জীবননগর সীমান্তে বাংলাদেশি যুবককে লক্ষ্য করে বিএসএফের গুলি, পাল্টা জবাব বিজিবির ● খেজুরের রস সংগ্রহের প্রস্তুতি, চুয়াডাঙ্গায় গাছ কাটায় ব্যস্ত গাছিরা ● চাটমোহরে যুবদল নেতা ফারুক ও লিখনের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে পুনর্বহাল ● নজরুল বিশ্ববিদ্যালয়ে লোক প্রশাসন বিভাগের প্রথম অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন ● নাসিরনগরে ৭ নভেম্বরের র‍্যালি সফল করতে যুবদলের প্রস্তুতি, অংশগ্রহণের আহ্বান ● এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গোপীনাথপুর আইডিয়াল গার্লস স্কুল অ্যান্ড কলেজের মতবিনিময় সভা ● পরকীয়ার সন্দেহে স্ত্রীকে হত্যা, থানায় আত্মসমর্পণ স্বামীর ● বর্ণাঢ্য আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ● জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ ● জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইবি, জিয়া পরিষদের শুভেচ্ছা ● জীবননগর সীমান্তে বাংলাদেশি যুবককে লক্ষ্য করে বিএসএফের গুলি, পাল্টা জবাব বিজিবির ● খেজুরের রস সংগ্রহের প্রস্তুতি, চুয়াডাঙ্গায় গাছ কাটায় ব্যস্ত গাছিরা ● চাটমোহরে যুবদল নেতা ফারুক ও লিখনের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে পুনর্বহাল ● নজরুল বিশ্ববিদ্যালয়ে লোক প্রশাসন বিভাগের প্রথম অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন ● নাসিরনগরে ৭ নভেম্বরের র‍্যালি সফল করতে যুবদলের প্রস্তুতি, অংশগ্রহণের আহ্বান ● এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গোপীনাথপুর আইডিয়াল গার্লস স্কুল অ্যান্ড কলেজের মতবিনিময় সভা ● পরকীয়ার সন্দেহে স্ত্রীকে হত্যা, থানায় আত্মসমর্পণ স্বামীর

নাসিরনগরে ৭ নভেম্বরের র‍্যালি সফল করতে যুবদলের প্রস্তুতি, অংশগ্রহণের আহ্বান

মো. শরীফ উদ্দিন, নাসিরনগর প্রতিনিধি
মো. শরীফ উদ্দিন, নাসিরনগর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১১:২১
শেয়ার: mail
নাসিরনগরে ৭ নভেম্বরের র‍্যালি সফল করতে যুবদলের প্রস্তুতি, অংশগ্রহণের আহ্বান

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় আয়োজিত র‍্যালিতে সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন উপজেলা যুবদলের সভাপতি মো. জামাল আহমদ।

তিনি জানান, র‍্যালিটি নাসিরনগরের সংসদ সদস্য এম এ হান্নানের কার্যালয় থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে শেষ হবে।

জামাল আহমদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক ভূমিকার কারণেই বাংলাদেশে বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থার বিকাশের পথ তৈরি হয়েছিল। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে তিনি সবাইকে র‍্যালিতে অংশ নেওয়ার আহ্বান জানান।

নিজের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, স্বৈরাচারী শাসনামলে তিনি ও তাঁর পরিবার নির্যাতনের শিকার হয়েছেন। পরিবারের সদস্যদের সঙ্গে তাঁকেও কারাবরণ করতে হয়েছে। রাজনৈতিক জীবনে তাঁর ত্যাগ ও অবদান দল মূল্যায়ন করবে বলে তিনি প্রত্যাশা করেন।

এ সময় আগামীতে নাসিরনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহের কথাও জানান জামাল আহমদ।

তিনি বলেন, নির্বাচিত হতে পারলে নাসিরনগর উপজেলাকে মাদকমুক্ত করতে কাজ করবেন। পাশাপাশি চুরি-ডাকাতিসহ অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার উদ্যোগ নেবেন। এলাকার মানুষ যেন নিরাপদে ও শান্তিতে বসবাস করতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করাই তাঁর লক্ষ্য।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‍্যালি সফল করতে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ৭ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

নাসিরনগরে ৭ নভেম্বরের র‍্যালি সফল করতে যুবদলের প্রস্তুতি, অংশগ্রহণের আহ্বান

বিস্তারিত কমেন্টে