বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি থানা-পুলিশের বিশেষ অভিযানে ৩০ হাজার (ত্রিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট, ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ৪ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধারসহ ১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ৫ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ রাত আনুমানিক ২১টা ৩০ মিনিটে নাইক্ষ্যংছড়ি থানা-পুলিশের একটি আভিযানিক দল থানা এলাকায় মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র-গুলি উদ্ধারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে নাইক্ষ্যংছড়ি থানাধীন ৫ নম্বর সোনাইছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জুমখোলা সাকিনে পলাতক আসামি বুবু মার্মার কাঠ ও বাঁশ দিয়ে নির্মিত দুইতলাবিশিষ্ট মাচাং ঘরে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ওই ঘর থেকে সর্বমোট ৩০ হাজার (ত্রিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট, ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন এবং ৪ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।
এ ঘটনায় উপ্রু মার্মা (২৫) নামের ১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
উক্ত ঘটনায় নাইক্ষ্যংছড়ি থানায় পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে।
১। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮:
এফআইআর নম্বর-০৩, তারিখ: ০৬/১১/২০২৬ খ্রিষ্টাব্দ, জিআর নম্বর-১৭৩, তারিখ: ০৬/১১/২০২৬ খ্রিষ্টাব্দ, ধারা-৩৬(১) সারণির ১০(গ)/৪১।
২। অস্ত্র আইন, ১৮৭৮:
এফআইআর নম্বর-০৪, তারিখ: ০৬/১১/২০২৬ খ্রিষ্টাব্দ, জিআর নম্বর-১৭৪, তারিখ: ০৬/১১/২০২৬ খ্রিষ্টাব্দ, ধারা-১৯(এ)।
মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে বান্দরবান জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।