বান্দরবানে সরাসরি ও ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ (সিজন-২)-এর উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেছেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ আমন্ত্রিত অতিথিরা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ উপলক্ষে বান্দরবান রাজার মাঠে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হন বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজনীন সুলতানা এবং পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার। এ সময় আমন্ত্রিত অতিথিরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে স্থানীয় ক্রীড়াবিদ ও উৎসুক দর্শকেরা আয়োজিত কাবাডি খেলা উপভোগ করেন।
আয়োজকদের প্রত্যাশা, নতুন প্রজন্মের ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও বিকাশ, সুস্থ প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি এবং তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে নতুন কুঁড়ি স্পোর্টস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।