শনিবার, ৭ নভেম্বর, ২০২৬ | ২২ কার্তিক, ১৪৩৩ | ২৬ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১:২২:৩১
শিরোনাম
● বর্ণাঢ্য আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ● জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ ● জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইবি, জিয়া পরিষদের শুভেচ্ছা ● জীবননগর সীমান্তে বাংলাদেশি যুবককে লক্ষ্য করে বিএসএফের গুলি, পাল্টা জবাব বিজিবির ● খেজুরের রস সংগ্রহের প্রস্তুতি, চুয়াডাঙ্গায় গাছ কাটায় ব্যস্ত গাছিরা ● চাটমোহরে যুবদল নেতা ফারুক ও লিখনের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে পুনর্বহাল ● নজরুল বিশ্ববিদ্যালয়ে লোক প্রশাসন বিভাগের প্রথম অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন ● নাসিরনগরে ৭ নভেম্বরের র‍্যালি সফল করতে যুবদলের প্রস্তুতি, অংশগ্রহণের আহ্বান ● এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গোপীনাথপুর আইডিয়াল গার্লস স্কুল অ্যান্ড কলেজের মতবিনিময় সভা ● পরকীয়ার সন্দেহে স্ত্রীকে হত্যা, থানায় আত্মসমর্পণ স্বামীর ● বর্ণাঢ্য আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ● জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ ● জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইবি, জিয়া পরিষদের শুভেচ্ছা ● জীবননগর সীমান্তে বাংলাদেশি যুবককে লক্ষ্য করে বিএসএফের গুলি, পাল্টা জবাব বিজিবির ● খেজুরের রস সংগ্রহের প্রস্তুতি, চুয়াডাঙ্গায় গাছ কাটায় ব্যস্ত গাছিরা ● চাটমোহরে যুবদল নেতা ফারুক ও লিখনের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে পুনর্বহাল ● নজরুল বিশ্ববিদ্যালয়ে লোক প্রশাসন বিভাগের প্রথম অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন ● নাসিরনগরে ৭ নভেম্বরের র‍্যালি সফল করতে যুবদলের প্রস্তুতি, অংশগ্রহণের আহ্বান ● এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গোপীনাথপুর আইডিয়াল গার্লস স্কুল অ্যান্ড কলেজের মতবিনিময় সভা ● পরকীয়ার সন্দেহে স্ত্রীকে হত্যা, থানায় আত্মসমর্পণ স্বামীর

খেজুরের রস সংগ্রহের প্রস্তুতি, চুয়াডাঙ্গায় গাছ কাটায় ব্যস্ত গাছিরা

তৌহিদ তুহিন, চুয়াডাঙ্গা প্রতিনিধি
তৌহিদ তুহিন, চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১২:৩০
শেয়ার: mail
খেজুরের রস সংগ্রহের প্রস্তুতি, চুয়াডাঙ্গায় গাছ কাটায় ব্যস্ত গাছিরা

তীব্র তাপদাহের পর দিনের বেলায় খরতাপ থাকলেও রাতে হালকা শীত অনুভূত হচ্ছে চুয়াডাঙ্গায়। আবহাওয়ার এমন পরিবর্তনে জেলার মাঠে মাঠে খেজুর গাছ প্রস্তুত করতে ব্যস্ত সময় পার করছেন গাছিরা। ভোর থেকে দুপুর পর্যন্ত প্রতিটি মাঠেই দেখা যাচ্ছে খেজুর গাছ কাটার ব্যস্ততা।

আর কয়েক সপ্তাহ পরই খেজুর গাছ থেকে রস সংগ্রহ শুরু করবেন গাছিরা। সেই রস জ্বাল দিয়ে তৈরি করা হবে উন্নতমানের গুড় ও পাটালি। ভেজালমুক্ত ও সুস্বাদু নলেন গুড় এবং পাটালি তৈরিতে সুখ্যাতি রয়েছে এ জেলার কৃষকদের। দেশের বাজারেও চুয়াডাঙ্গার গুড়ের ব্যাপক চাহিদা রয়েছে।

চলতি মৌসুমে গাছিরা প্রতিদিন ২০ থেকে ২৫টি গাছ প্রস্তুত করছেন। এতে তাঁদের দৈনিক পারিশ্রমিক হচ্ছে প্রায় এক হাজার টাকা। এ আয়েও খুশি গাছিরা। জেলার চারটি উপজেলার প্রতিটি মাঠে খেজুর গাছ প্রস্তুত করা নিয়ে গাছিদের মধ্যে একধরনের প্রতিযোগিতা চলছে।

প্রতি মৌসুমে খেজুর গাছ কাটা, রস আহরণ এবং গুড় ও পাটালি তৈরির মাধ্যমে যে আয় হয়, তা দিয়েই অনেক গাছি সারা বছরের জীবিকা নির্বাহ করেন।

নভেম্বরের শুরু থেকেই গাছে গাছে মাটির হাঁড়ি ঝোলানো হবে রস সংগ্রহের জন্য।

চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে জেলায় খেজুর গাছের সংখ্যা ২ লাখ ৭১ হাজার। এসব গাছ থেকে গুড় উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৭০০ মেট্রিক টন। যার আনুমানিক বাজারমূল্য ৭৫ কোটি টাকা।

চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. নুরুল ইসলাম জানান, এ মৌসুমে চুয়াডাঙ্গায় উৎপাদিত গুড়ের বাজারমূল্য প্রায় ৭৫ কোটি টাকা।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ৭ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

খেজুরের রস সংগ্রহের প্রস্তুতি, চুয়াডাঙ্গায় গাছ কাটায় ব্যস্ত গাছিরা

বিস্তারিত কমেন্টে