রবিবার, ৮ নভেম্বর, ২০২৬ | ২৩ কার্তিক, ১৪৩৩ | ২৭ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ২:১২:১০
শিরোনাম
● ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক হলেন মিজানুর রহমান রাজ ● ● ঢাকা দক্ষিণ বিএনপির নতুন কমিটি ঘোষণা ● কীর্তনখোলা নদীতে অবৈধ বালু উত্তোলন, ৪ লাখ টাকা জরিমানা ● নজরুল বিশ্ববিদ্যালয়ের হলে গ্যাস লিকেজ থেকে আগুন, আহত শিক্ষার্থী ● ড্রাগ লাইসেন্স ছাড়াই বিসিডিএস সদস্য দাবি, ঠাকুরগাঁওয়ে সংবাদ সম্মেলন ঘিরে বিতর্ক ● ব্রাহ্মণবাড়িয়ায় ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে সড়ক-রেলপথ অবরোধ, বন্ধ ট্রেন ও ভারতগামী যান চলাচল ● জয়পুরহাটে ইত্যাদির অনুষ্ঠান থেকে দুই শতাধিক মোবাইল চুরির অভিযোগ, আটক ১ ● বেরোবিতে অগ্নিনির্বাপক যন্ত্র আছে, ব্যবহার জানেন না শিক্ষক-শিক্ষার্থীরা ● পাবিপ্রবিতে সলভার গ্রীনের নতুন কমিটি, নেতৃত্বে অপূর্ব, রাশেদুল ও আয়েশা ● ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক হলেন মিজানুর রহমান রাজ ● ● ঢাকা দক্ষিণ বিএনপির নতুন কমিটি ঘোষণা ● কীর্তনখোলা নদীতে অবৈধ বালু উত্তোলন, ৪ লাখ টাকা জরিমানা ● নজরুল বিশ্ববিদ্যালয়ের হলে গ্যাস লিকেজ থেকে আগুন, আহত শিক্ষার্থী ● ড্রাগ লাইসেন্স ছাড়াই বিসিডিএস সদস্য দাবি, ঠাকুরগাঁওয়ে সংবাদ সম্মেলন ঘিরে বিতর্ক ● ব্রাহ্মণবাড়িয়ায় ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে সড়ক-রেলপথ অবরোধ, বন্ধ ট্রেন ও ভারতগামী যান চলাচল ● জয়পুরহাটে ইত্যাদির অনুষ্ঠান থেকে দুই শতাধিক মোবাইল চুরির অভিযোগ, আটক ১ ● বেরোবিতে অগ্নিনির্বাপক যন্ত্র আছে, ব্যবহার জানেন না শিক্ষক-শিক্ষার্থীরা ● পাবিপ্রবিতে সলভার গ্রীনের নতুন কমিটি, নেতৃত্বে অপূর্ব, রাশেদুল ও আয়েশা

ছুটির দিনেও রাস্তার কাজের মান যাচাইয়ে মাঠে পৌর প্রশাসন

তোফাজ্জল হোসেন বাবু,পাবনা প্রতিনিধি
তোফাজ্জল হোসেন বাবু,পাবনা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১০:৪৪
শেয়ার: mail
ছুটির দিনেও রাস্তার কাজের মান যাচাইয়ে মাঠে পৌর প্রশাসন

সরকারি ছুটির দিনেও চাটমোহর পৌরসভার উন্নয়নকাজের গুণগত মান নিশ্চিত করতে সরেজমিনে তদারকি করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. মজিবুর রহমান।

নির্মাণকাজে ব্যবহৃত উপকরণের সঠিক পরিমাণ ও মান বজায় রাখতে শুক্রবার দিনভর মাঠে থেকে কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেন তিনি।

শুক্রবার (৬ নভেম্বর) পৌরসভার আটজন কর্মকর্তা-কর্মচারীকে সঙ্গে নিয়ে চাটমোহর বাসস্ট্যান্ড থেকে বটতলী পর্যন্ত ৭ নম্বর ওয়ার্ডের ২৬৫ ফুট রাস্তার আরসিসি ঢালাইয়ের কাজ পরিদর্শন করেন তিনি।

এ সময় রাস্তা নির্মাণে ব্যবহৃত বালি, সিমেন্ট ও পাথরের সঠিক অনুপাত এবং নির্ধারিত পরিমাণে নির্মাণসামগ্রী ব্যবহার হচ্ছে কি না, তা গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হয়। পাশাপাশি কাজের প্রতিটি পর্যায়ে নির্মাণমান বজায় রাখার বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়। যাতে উপকরণ ব্যবহারে কোনো ধরনের অনিয়ম না হয় এবং নির্মিত রাস্তাটি দীর্ঘস্থায়ী ও টেকসই হয়, সে বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

কাজ চলাকালে সংশ্লিষ্ট ঠিকাদার মন্তব্য করেন, এভাবে সরাসরি তদারকি করা না হলে একই পরিমাণ নির্মাণসামগ্রী দিয়ে আরও প্রায় ১৫০ ফুট রাস্তা ঢালাই দেওয়া সম্ভব হতো। ঠিকাদারের এ বক্তব্যে নির্মাণকাজে নির্ধারিত পরিমাণ উপকরণ ব্যবহারের পাশাপাশি নিয়মিত তদারকির গুরুত্ব উঠে আসে।

পৌর প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, চাটমোহর পৌরবাসীকে সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ নাগরিক সেবা প্রদান এবং পৌরসভার প্রতিটি উন্নয়নকাজের গুণগত মান নিশ্চিত করাই তাদের লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে সরকারি ছুটির দিনেও উন্নয়নকাজের তদারকি ও নজরদারি অব্যাহত রাখা হচ্ছে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ৭ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

ছুটির দিনেও রাস্তার কাজের মান যাচাইয়ে মাঠে পৌর প্রশাসন

বিস্তারিত কমেন্টে