রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ | ৩০ কার্তিক, ১৪৩৩ | ৪ জমাদিউস সানী, ১৪৪৮ | বিকাল ৫:১০:০৯
শিরোনাম
● বিআইডব্লিউটিসির ৩৫টি বাণিজ্যিক ও ৮টি সহায়ক জলযান সংগ্রহ নিয়ে পর্যালোচনা সভা ● গোপীনাথপুরে উদ্বোধনের অপেক্ষায় মমতাজ করিম হাসপাতাল ● ইবির সমাজকল্যাণ বিভাগে আসমা সাদিয়া রুনা স্মৃতি সেমিনার লাইব্রেরি উদ্বোধন ● বোদায় চুরির অভিযোগে গণপিটুনি, প্রাণ গেল ৬০ বছর বয়সী ব্যক্তির ● নাটোর-পাবনা মহাসড়কে ট্রাকচাপায় বৃদ্ধ নিহত ● দেশব্যাপী নাশকতার প্রতিবাদে রাবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ ● দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কুবি শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি ● রাঙ্গুনিয়ায় অবৈধ ৩ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর ● নাটোরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ সদস্য গ্রেপ্তার ● ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের ● বিআইডব্লিউটিসির ৩৫টি বাণিজ্যিক ও ৮টি সহায়ক জলযান সংগ্রহ নিয়ে পর্যালোচনা সভা ● গোপীনাথপুরে উদ্বোধনের অপেক্ষায় মমতাজ করিম হাসপাতাল ● ইবির সমাজকল্যাণ বিভাগে আসমা সাদিয়া রুনা স্মৃতি সেমিনার লাইব্রেরি উদ্বোধন ● বোদায় চুরির অভিযোগে গণপিটুনি, প্রাণ গেল ৬০ বছর বয়সী ব্যক্তির ● নাটোর-পাবনা মহাসড়কে ট্রাকচাপায় বৃদ্ধ নিহত ● দেশব্যাপী নাশকতার প্রতিবাদে রাবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ ● দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কুবি শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি ● রাঙ্গুনিয়ায় অবৈধ ৩ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর ● নাটোরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ সদস্য গ্রেপ্তার ● ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

জমি দখল ও বাড়ির পথ বন্ধের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১১:০৪
শেয়ার: mail
জমি দখল ও বাড়ির পথ বন্ধের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সাদ্দাম হোসেন রুবেলের পৈতৃক সম্পত্তির পাঁচ শতাংশ জমি দখল এবং বাড়ির চলাচলের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবদুল্লাহ আল ফারুকের বিরুদ্ধে।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে নোয়াখালী প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগী মো. সাদ্দাম হোসেন রুবেল।

লিখিত বক্তব্যে রুবেল বলেন, অভিযুক্ত আবদুল্লাহ আল ফারুক অশ্বদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী। ২০০৫ সাল থেকে পৈতৃক সম্পত্তি নিয়ে তাঁর সঙ্গে আমাদের বিরোধ চলছে। দীর্ঘদিন ধরে আমাদের রেকর্ডীয় পাঁচ শতাংশ জমি দখল করে বাড়ির প্রবেশপথ বন্ধ করে রেখেছেন। এতে পরিবারের সদস্যদের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে অসুস্থ কাউকে হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।

রুবেল আরও অভিযোগ করেন, জমি দখলের প্রতিবাদ করায় তাঁকে বিভিন্ন সময় হুমকি দেওয়া হয়েছে। আবদুল্লাহ আল ফারুকের ইন্ধনে তাঁর জেঠাতো ভাই যুবলীগ ক্যাডারসহ কয়েকজন তাঁকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে গুরুতর আহত করেন। ওই হামলার পর প্রায় তিন বছর চিকিৎসাধীন ছিলেন তিনি।

রুবেল দাবি করেন, আবদুল্লাহ আল ফারুকের পরিবারের একাধিক সদস্য আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং তিনি আওয়ামী লীগের অর্থদাতা। অশ্বদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম হোসেন বাবলুকে দিয়ে সাবেক স্ত্রীর করা একাধিক মামলায় দীর্ঘদিন জেল খাটার পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও তাঁর ভাইয়ের মাধ্যমে চাপ প্রয়োগ করে ফারুক মামলাগুলো প্রত্যাহার করিয়ে নেন। ফারুকের তিন ভাইয়ের বিরুদ্ধে আদম ব্যবসার পৃথক মামলা রয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে তৎকালীন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীকে নিজ বাড়িতে দাওয়াত করে ভূরিভোজের আয়োজন করেন।

রুবেলের অভিযোগ, বিএনপি সরকার গঠনের পর আবদুল্লাহ আল ফারুক আরও বেপরোয়া হয়ে উঠেছেন। বিভিন্ন অপকর্মে জড়াতে কিশোর গ্যাং গঠন করেছেন। পাশাপাশি ষড়যন্ত্রের মাধ্যমে তাঁকে দল থেকে একাধিকবার বহিষ্কার করিয়েছেন। ৫ আগস্ট রাতে বিভিন্ন এলাকা থেকে লোকজন ভাড়া করে এনে ডাক্তারহাট বাজারে হামলা ও ভাঙচুর চালিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করেন।

রুবেল বলেন, স্থানীয়ভাবে একাধিকবার অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি। সংবাদ সম্মেলনে তিনি জমি উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ, পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং নোয়াখালী-৪ ও ৫ আসনের সংসদ সদস্যসহ বিএনপির নেতাদের সহযোগিতা কামনা করেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অশ্বদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল্লাহ আল ফারুক অভিযোগ অস্বীকার করে বলেন, রুবেলের কোনো জমি তাঁর দখলে নেই। বরং রুবেলের কাছে আরও বেশি জমি রয়েছে। তাঁর সঙ্গে রুবেলের কোনো বিরোধ নেই, তাঁর জেঠাতো ভাইয়ের সঙ্গে বিরোধ ছিল। তবে নির্মাণকাজ করতে গেলে রুবেল বাধা দেন। উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর রাজনৈতিক প্রতিপক্ষের কয়েকজন ব্যক্তি রুবেলকে দিয়ে এসব করাচ্ছেন। তাঁর জনপ্রিয়তা দেখে ঈর্ষান্বিত হয়ে তাঁরা এসব অপপ্রচার চালাচ্ছেন, যেন তিনি চেয়ারম্যান নির্বাচন করতে না পারেন। ইনশাআল্লাহ, মানুষের দোয়া তাঁর পাশে আছে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

জমি দখল ও বাড়ির পথ বন্ধের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

বিস্তারিত কমেন্টে