শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬ | ২৮ কার্তিক, ১৪৩৩ | ২ জমাদিউস সানী, ১৪৪৮ | দুপুর ৩:২১:৩৩
শিরোনাম
● ওয়ানডে অভিষেকেই বেয়ার্ডম্যানের ৬ উইকেট, কনিষ্ঠদের তালিকায় শীর্ষে দুই বাংলাদেশি ● জনগণ পতিত ফ্যাসিবাদী শক্তিকে রাজনীতির সুযোগ দেবে না: আইনমন্ত্রী ● জলবায়ু মোকাবিলায় গ্রিন ক্লাইমেট ফান্ড থেকে ৩ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ ● চিকিৎসার অভাবে কেউ পিছিয়ে থাকবে না, এমন বাংলাদেশ গড়তে হবে: রাষ্ট্রপতি ● ওয়াশিংটনে বন্দুকধারীর হামলায় নিহত ১, গুলিবিদ্ধ ৫ ● সৌদি আরবের বিমানবন্দর, সামরিক ঘাঁটি ও আরামকো স্থাপনায় হামলার দাবি হুতিদের ● বাকেরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে বাড়িতে হামলা, লুটপাট ও নারীদের ওপর হামলার অভিযোগ ● পাঁচ ঘণ্টার বেশি অচল মাইক্রোসফটের সেবা, ভোগান্তিতে বিশ্বজুড়ে লাখো ব্যবহারকারী ● সারারাত ওয়াই-ফাই রাউটার চালু রাখলে বাড়বে বিদ্যুৎ বিল? জেনে নিন কী করবেন ● বাংলাদেশে মুক্তি পেল তুর্কি হরর সিনেমা ‘সয়’ ● ওয়ানডে অভিষেকেই বেয়ার্ডম্যানের ৬ উইকেট, কনিষ্ঠদের তালিকায় শীর্ষে দুই বাংলাদেশি ● জনগণ পতিত ফ্যাসিবাদী শক্তিকে রাজনীতির সুযোগ দেবে না: আইনমন্ত্রী ● জলবায়ু মোকাবিলায় গ্রিন ক্লাইমেট ফান্ড থেকে ৩ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ ● চিকিৎসার অভাবে কেউ পিছিয়ে থাকবে না, এমন বাংলাদেশ গড়তে হবে: রাষ্ট্রপতি ● ওয়াশিংটনে বন্দুকধারীর হামলায় নিহত ১, গুলিবিদ্ধ ৫ ● সৌদি আরবের বিমানবন্দর, সামরিক ঘাঁটি ও আরামকো স্থাপনায় হামলার দাবি হুতিদের ● বাকেরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে বাড়িতে হামলা, লুটপাট ও নারীদের ওপর হামলার অভিযোগ ● পাঁচ ঘণ্টার বেশি অচল মাইক্রোসফটের সেবা, ভোগান্তিতে বিশ্বজুড়ে লাখো ব্যবহারকারী ● সারারাত ওয়াই-ফাই রাউটার চালু রাখলে বাড়বে বিদ্যুৎ বিল? জেনে নিন কী করবেন ● বাংলাদেশে মুক্তি পেল তুর্কি হরর সিনেমা ‘সয়’

জলবায়ু মোকাবিলায় গ্রিন ক্লাইমেট ফান্ড থেকে ৩ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ২:৪৫
শেয়ার: mail
জলবায়ু মোকাবিলায় গ্রিন ক্লাইমেট ফান্ড থেকে ৩ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ

সংগৃহীত ছবি

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গ্রিন ক্লাইমেট ফান্ড (জিসিএফ) থেকে ৩০ মিলিয়ন মার্কিন ডলার অনুদান পেতে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশসহ ছয়টি দেশ প্রথমবারের মতো এ তহবিল থেকে অর্থায়নের প্রতিশ্রুতি পেয়েছে।

তরুণ জলবায়ুকর্মীদের তৎপরতার ফলে এই অনুদানের প্রতিশ্রুতি আদায় সম্ভব হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আনাতলিয়ায় চলমান কপ-৩১ সম্মেলনের বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

শেখ ফরিদুল ইসলাম বলেন, গ্রিন ক্লাইমেট ফান্ড থেকে বাংলাদেশকে ৩০ মিলিয়ন ডলার অনুদানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। খুব শিগগিরই এ অর্থ ছাড় করা হবে বলে আশা করছে সরকার। মূলত জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত উপকূলীয় জনগোষ্ঠীর দুর্যোগঝুঁকি কমানো এবং জীবনমান উন্নয়নে এ অর্থ ব্যয় করা হবে।

তিনি আরও জানান, অনুদানের অর্থ হাতে পাওয়ার পর উপকূলীয় অঞ্চলের ক্ষতিগ্রস্ত মানুষের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি সরকার চাইলে এ অর্থ সবুজায়নের কাজেও ব্যবহার করতে পারবে। তবে অর্থের বড় অংশ জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর কল্যাণে ব্যয়ের বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরেন তিনি।

সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ সফল হয়েছে। গ্রিন ক্লাইমেট ফান্ড থেকে ৩০ মিলিয়ন ডলারের অনুদানের প্রতিশ্রুতি পাওয়া দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক অর্থায়ন বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ুবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ নিজস্ব সক্ষমতা বাড়াতে চায়। এ লক্ষ্য সামনে রেখে আগামী মাসের মধ্যে কার্বন ক্রেডিট ফ্রেমওয়ার্ক চূড়ান্ত করবে সরকার।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

জলবায়ু মোকাবিলায় গ্রিন ক্লাইমেট ফান্ড থেকে ৩ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ

বিস্তারিত কমেন্টে