শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬ | ২৮ কার্তিক, ১৪৩৩ | ২ জমাদিউস সানী, ১৪৪৮ | বিকাল ৪:২১:৫১
শিরোনাম
● নিউজিল্যান্ডের কাছে ২৪৪ রানে বিধ্বস্ত ভারত, অল্পের জন্য বাঁচল লজ্জার রেকর্ড ● ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৪১৯ ● মাধবপুরে ‘গুমুটিয়া-শিবপুর উন্নয়ন পরিষদ’-এর অভিষেক সভা অনুষ্ঠিত ● চাটমোহরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জায়গা দখলের অপচেষ্টা ● নোয়াখালীতে পরকীয়ার জেরে হত্যা, সাবেক স্ত্রী-শ্যালিকাসহ গ্রেপ্তার ৩ ● ওয়ানডে অভিষেকেই বেয়ার্ডম্যানের ৬ উইকেট, কনিষ্ঠদের তালিকায় শীর্ষে দুই বাংলাদেশি ● জনগণ পতিত ফ্যাসিবাদী শক্তিকে রাজনীতির সুযোগ দেবে না: আইনমন্ত্রী ● জলবায়ু মোকাবিলায় গ্রিন ক্লাইমেট ফান্ড থেকে ৩ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ ● চিকিৎসার অভাবে কেউ পিছিয়ে থাকবে না, এমন বাংলাদেশ গড়তে হবে: রাষ্ট্রপতি ● ওয়াশিংটনে বন্দুকধারীর হামলায় নিহত ১, গুলিবিদ্ধ ৫ ● নিউজিল্যান্ডের কাছে ২৪৪ রানে বিধ্বস্ত ভারত, অল্পের জন্য বাঁচল লজ্জার রেকর্ড ● ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৪১৯ ● মাধবপুরে ‘গুমুটিয়া-শিবপুর উন্নয়ন পরিষদ’-এর অভিষেক সভা অনুষ্ঠিত ● চাটমোহরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জায়গা দখলের অপচেষ্টা ● নোয়াখালীতে পরকীয়ার জেরে হত্যা, সাবেক স্ত্রী-শ্যালিকাসহ গ্রেপ্তার ৩ ● ওয়ানডে অভিষেকেই বেয়ার্ডম্যানের ৬ উইকেট, কনিষ্ঠদের তালিকায় শীর্ষে দুই বাংলাদেশি ● জনগণ পতিত ফ্যাসিবাদী শক্তিকে রাজনীতির সুযোগ দেবে না: আইনমন্ত্রী ● জলবায়ু মোকাবিলায় গ্রিন ক্লাইমেট ফান্ড থেকে ৩ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ ● চিকিৎসার অভাবে কেউ পিছিয়ে থাকবে না, এমন বাংলাদেশ গড়তে হবে: রাষ্ট্রপতি ● ওয়াশিংটনে বন্দুকধারীর হামলায় নিহত ১, গুলিবিদ্ধ ৫

নিউজিল্যান্ডের কাছে ২৪৪ রানে বিধ্বস্ত ভারত, অল্পের জন্য বাঁচল লজ্জার রেকর্ড

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৪:০৬
শেয়ার: mail
নিউজিল্যান্ডের কাছে ২৪৪ রানে বিধ্বস্ত ভারত, অল্পের জন্য বাঁচল লজ্জার রেকর্ড

মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের কাছে বড় ব্যবধানে হেরেছে ভারত। ৩৩৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৮৯ রানেই গুটিয়ে গেছে সফরকারীদের ইনিংস। ফলে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচে ২৪৪ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে নিউজিল্যান্ড।

এই হারে অল্পের জন্য নিজেদের সবচেয়ে বড় পরাজয়ের রেকর্ড থেকে রক্ষা পেয়েছে ভারত। ২৬ বছর আগে শারজায় শ্রীলঙ্কার কাছে ২৪৫ রানে হেরেছিল দলটি। মাউন্ট মঙ্গানুইয়ে পরাজয়ের ব্যবধান আর এক রান বেশি হলেই সেই রেকর্ডে নতুন করে নাম লেখাতে হতো ভারতকে।

শুক্রবার বে ওভালে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন নিউজিল্যান্ডের দুই ওপেনার টিম সেইফার্ট ও উইল ইয়ং। উদ্বোধনী জুটিতে তাঁরা যোগ করেন ৮৫ রান। দুজনই তুলে নেন অর্ধশতক। ৪৮ বলে ৫৮ রান করে সেইফার্ট ফিরলেও অন্য প্রান্তে ব্যাট হাতে দাপট অব্যাহত রাখেন ইয়ং।

মাঝে নিক কেলি ও ডিন ফক্সক্রফট দ্রুত ফিরে গেলেও ফিন অ্যালেনের ঝোড়ো ব্যাটিংয়ে রানের গতি ধরে রাখে কিউইরা। ৩০ বলে ৪১ রান করেন অ্যালেন। এরপর সেঞ্চুরি তুলে নেন ইয়ং। ১০৮ বলে ১২৫ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলের ২৫৬ রানের মাথায় আউট হন তিনি।

শেষ দিকে মিচেল স্যান্টনারের ২৯ বলে ২৪, ক্রিস্টিয়ান ক্লার্কের ২২ বলে ২২ এবং কাইল জেমিসনের ২১ বলে অপরাজিত ১৯ রানের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৩৩৩ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। ভারতের হয়ে দুটি করে উইকেট নেন অক্ষর প্যাটেল, গুরনুর ব্রার ও আকিব নবী। এ ছাড়া একটি করে উইকেট পান আর্শদীপ সিং ও নামান ধির।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে ভারত। ইনিংসের প্রথম ওভারেই তিন উইকেট তুলে নিয়ে সফরকারীদের বড় ধাক্কা দেন ম্যাট হেনরি। প্রথম বলেই রোহিত শর্মাকে ফিরিয়ে দেন তিনি। গোল্ডেন ডাক নিয়ে সাজঘরে ফেরেন রোহিত। একই ওভারে কোনো রান খরচ না করেই বিরাট কোহলি ও অধিনায়ক শ্রেয়াস আইয়ারকেও আউট করেন হেনরি।

প্রথম ওভারের সেই ধাক্কা আর সামলে উঠতে পারেনি ভারত। মাত্র ৯ রানেই চার উইকেট হারায় দলটি। ওপেনার রুতুরাজ গায়কোয়াড় ১৩ বলে করেন মাত্র ৫ রান। এরপরও উইকেট হারানোর ধারা অব্যাহত থাকে।

ভারতের হয়ে সর্বোচ্চ ২৭ রান করেন ঈশান কিষাণ। অক্ষর প্যাটেল ৩৬ বলে ২১ এবং নামান ধির ২৪ বলে ২১ রান করেন। ঈশানকে ফিরিয়ে নিজের উইকেটসংখ্যা বাড়ান হেনরি। অন্যদিকে অক্ষর ও নামানকে সাজঘরে ফেরান ম্যাথু ফিশার। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ২৮.১ ওভারে মাত্র ৮৯ রানেই অলআউট হয় ভারত।

নিউজিল্যান্ডের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন ম্যাট হেনরি। ২৭ রান দিয়ে ৬ উইকেট নেন তিনি। ম্যাথু ফিশার পান ৩ উইকেট এবং কাইল জেমিসন নেন একটি উইকেট।

এই জয়ে সিরিজে প্রথম জয়ের দেখা পেয়েছে নিউজিল্যান্ড। তবে পাঁচ ম্যাচের সিরিজে এখনো ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত। আগামী ১৫ নভেম্বর মাউন্ট মঙ্গানুইয়েই অনুষ্ঠিত হবে সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

নিউজিল্যান্ডের কাছে ২৪৪ রানে বিধ্বস্ত ভারত, অল্পের জন্য বাঁচল লজ্জার রেকর্ড

বিস্তারিত কমেন্টে