শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬ | ২৮ কার্তিক, ১৪৩৩ | ২ জমাদিউস সানী, ১৪৪৮ | বিকাল ৪:০৯:৪৯
শিরোনাম
● নিউজিল্যান্ডের কাছে ২৪৪ রানে বিধ্বস্ত ভারত, অল্পের জন্য বাঁচল লজ্জার রেকর্ড ● ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৪১৯ ● মাধবপুরে ‘গুমুটিয়া-শিবপুর উন্নয়ন পরিষদ’-এর অভিষেক সভা অনুষ্ঠিত ● চাটমোহরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জায়গা দখলের অপচেষ্টা ● নোয়াখালীতে পরকীয়ার জেরে হত্যা, সাবেক স্ত্রী-শ্যালিকাসহ গ্রেপ্তার ৩ ● ওয়ানডে অভিষেকেই বেয়ার্ডম্যানের ৬ উইকেট, কনিষ্ঠদের তালিকায় শীর্ষে দুই বাংলাদেশি ● জনগণ পতিত ফ্যাসিবাদী শক্তিকে রাজনীতির সুযোগ দেবে না: আইনমন্ত্রী ● জলবায়ু মোকাবিলায় গ্রিন ক্লাইমেট ফান্ড থেকে ৩ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ ● চিকিৎসার অভাবে কেউ পিছিয়ে থাকবে না, এমন বাংলাদেশ গড়তে হবে: রাষ্ট্রপতি ● ওয়াশিংটনে বন্দুকধারীর হামলায় নিহত ১, গুলিবিদ্ধ ৫ ● নিউজিল্যান্ডের কাছে ২৪৪ রানে বিধ্বস্ত ভারত, অল্পের জন্য বাঁচল লজ্জার রেকর্ড ● ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৪১৯ ● মাধবপুরে ‘গুমুটিয়া-শিবপুর উন্নয়ন পরিষদ’-এর অভিষেক সভা অনুষ্ঠিত ● চাটমোহরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জায়গা দখলের অপচেষ্টা ● নোয়াখালীতে পরকীয়ার জেরে হত্যা, সাবেক স্ত্রী-শ্যালিকাসহ গ্রেপ্তার ৩ ● ওয়ানডে অভিষেকেই বেয়ার্ডম্যানের ৬ উইকেট, কনিষ্ঠদের তালিকায় শীর্ষে দুই বাংলাদেশি ● জনগণ পতিত ফ্যাসিবাদী শক্তিকে রাজনীতির সুযোগ দেবে না: আইনমন্ত্রী ● জলবায়ু মোকাবিলায় গ্রিন ক্লাইমেট ফান্ড থেকে ৩ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ ● চিকিৎসার অভাবে কেউ পিছিয়ে থাকবে না, এমন বাংলাদেশ গড়তে হবে: রাষ্ট্রপতি ● ওয়াশিংটনে বন্দুকধারীর হামলায় নিহত ১, গুলিবিদ্ধ ৫

মাধবপুরে ‘গুমুটিয়া-শিবপুর উন্নয়ন পরিষদ’-এর অভিষেক সভা অনুষ্ঠিত

রাজীব দেব রায় রাজু, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
রাজীব দেব রায় রাজু, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৩:৫৬
শেয়ার: mail
মাধবপুরে ‘গুমুটিয়া-শিবপুর উন্নয়ন পরিষদ’-এর অভিষেক সভা অনুষ্ঠিত

হবিগঞ্জের মাধবপুর পৌরসভার ‘গুমুটিয়া-শিবপুর উন্নয়ন পরিষদ’-এর নবগঠিত কমিটির অভিষেক সভা জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে গুমুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোহাম্মদ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এবং জুয়েল মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাধবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইমরুল হাসান জাহাঙ্গীর।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা, মাধবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাব্বির হাসান, প্রেসক্লাবের সাবেক সভাপতি রোকন উদ্দিন লস্কর, সাংবাদিক জামাল মো. আবু নাছের, পৌরসভার সাবেক কাউন্সিলর মোবারক উল্লাহ ও লাল মিয়া এবং বিশিষ্ট সমাজসেবক বোরহান উদ্দিন প্রমুখ।

এ ছাড়া বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক শিব্বির আহমদ, সহসভাপতি আলী আজগর, সহ-অর্থ সম্পাদক মুসা মিয়া খান, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, এলাকার সামগ্রিক উন্নয়ন, সামাজিক শৃঙ্খলা রক্ষা এবং যুবসমাজকে মাদকমুক্ত রাখতে এ ধরনের সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁরা নবগঠিত কমিটির সাফল্য কামনা করেন এবং এলাকার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

মাধবপুরে ‘গুমুটিয়া-শিবপুর উন্নয়ন পরিষদ’-এর অভিষেক সভা অনুষ্ঠিত

বিস্তারিত কমেন্টে