মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ | ৯ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৩ জমাদিউস সানী, ১৪৪৮ | দুপুর ১২:৪২:২৯
শিরোনাম
● স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী ● জনকল্যাণে সেনাবাহিনীর উদ্যোগ, মাটিরাঙ্গায় তিন ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক অনুদান ● যৌথ সামরিক মহড়া দেখতে স্বর্ণদ্বীপের পথে প্রধানমন্ত্রী ● ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, বিমানের বিশেষ ফ্লাইট চাইলেন ● নেপালের পুনর্গঠনে ১৫ হাজার কোটি রুপির প্যাকেজ ঘোষণা ভারতের ● গ্রামীণ ব্যাংকের ১০০ শাখায় পেট্রলবোমা হামলার অভিযোগ ড. ইউনূসের ● স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ মহড়া দেখতে যাচ্ছেন প্রধানমন্ত্রী ● রাণীশংকৈকে লেহেম্বা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় মাসুম রানা মানিক ● ঘন কুয়াশার চাদরে পঞ্চগড়, সকাল ৯টাতেও মেলেনি সূর্যের দেখা ● বেনাপোল কাস্টমসে রাজস্ব ঘাটতি হাজার কোটি টাকার বেশি ● স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী ● জনকল্যাণে সেনাবাহিনীর উদ্যোগ, মাটিরাঙ্গায় তিন ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক অনুদান ● যৌথ সামরিক মহড়া দেখতে স্বর্ণদ্বীপের পথে প্রধানমন্ত্রী ● ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, বিমানের বিশেষ ফ্লাইট চাইলেন ● নেপালের পুনর্গঠনে ১৫ হাজার কোটি রুপির প্যাকেজ ঘোষণা ভারতের ● গ্রামীণ ব্যাংকের ১০০ শাখায় পেট্রলবোমা হামলার অভিযোগ ড. ইউনূসের ● স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ মহড়া দেখতে যাচ্ছেন প্রধানমন্ত্রী ● রাণীশংকৈকে লেহেম্বা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় মাসুম রানা মানিক ● ঘন কুয়াশার চাদরে পঞ্চগড়, সকাল ৯টাতেও মেলেনি সূর্যের দেখা ● বেনাপোল কাস্টমসে রাজস্ব ঘাটতি হাজার কোটি টাকার বেশি

জনকল্যাণে সেনাবাহিনীর উদ্যোগ, মাটিরাঙ্গায় তিন ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক অনুদান

ফারুক হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি
ফারুক হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১২:৩৫
শেয়ার: mail
জনকল্যাণে সেনাবাহিনীর উদ্যোগ, মাটিরাঙ্গায় তিন ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক অনুদান

পার্বত্য চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ভূমিকা রেখে চলেছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌর এলাকার তিনটি ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, মাটিরাঙ্গা জোন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১১টার দিকে মাটিরাঙ্গা জোন সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে সংশ্লিষ্ট ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান, পিএসসি।

সহায়তা পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো—আদর্শ গ্রাম দারুন্নাজাত মাদ্রাসা, ডাক্তারপাড়া মানজুমাতুন নূর কারীমিয়া মহিলা মাদ্রাসা এবং পশ্চিম নতুনপাড়া বায়তুর রহমান জামে মসজিদ।

অনুষ্ঠানে মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর আলতাফ মাহমুদ রুবেল. পিএসসি জি, এবং সংশ্লিষ্ট তিনটি ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

এ সময় মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান পিএসসি বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলো সমাজে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সম্প্রীতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশ সেনাবাহিনী সবসময় সাধারণ মানুষের পাশে থেকে জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন, পরিচালনা ও পারস্পরিক সহযোগিতায় এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।

স্থানীয় পর্যায়ে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমকে সহযোগিতা করার পাশাপাশি সামাজিক সম্প্রীতি, পারস্পরিক সহমর্মিতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার ক্ষেত্রে মাটিরাঙ্গা জোনের এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

জনকল্যাণে সেনাবাহিনীর উদ্যোগ, মাটিরাঙ্গায় তিন ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক অনুদান

বিস্তারিত কমেন্টে