মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ | ৯ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৩ জমাদিউস সানী, ১৪৪৮ | সকাল ১১:৫৫:১৯
শিরোনাম
● ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, বিমানের বিশেষ ফ্লাইট চাইলেন ● নেপালের পুনর্গঠনে ১৫ হাজার কোটি রুপির প্যাকেজ ঘোষণা ভারতের ● গ্রামীণ ব্যাংকের ১০০ শাখায় পেট্রলবোমা হামলার অভিযোগ ড. ইউনূসের ● স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ মহড়া দেখতে যাচ্ছেন প্রধানমন্ত্রী ● রাণীশংকৈকে লেহেম্বা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় মাসুম রানা মানিক ● ঘন কুয়াশার চাদরে পঞ্চগড়, সকাল ৯টাতেও মেলেনি সূর্যের দেখা ● বেনাপোল কাস্টমসে রাজস্ব ঘাটতি হাজার কোটি টাকার বেশি ● হলের সিট নিয়ে পাবিপ্রবিতে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, হাসপাতালে তিন ● বাকেরগঞ্জের নিয়ামতি ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক হাফিজুর রহমান বাচ্চু ● ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান, জব্দ ২৮ লাখ টাকার ভারতীয় পণ্য ● ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, বিমানের বিশেষ ফ্লাইট চাইলেন ● নেপালের পুনর্গঠনে ১৫ হাজার কোটি রুপির প্যাকেজ ঘোষণা ভারতের ● গ্রামীণ ব্যাংকের ১০০ শাখায় পেট্রলবোমা হামলার অভিযোগ ড. ইউনূসের ● স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ মহড়া দেখতে যাচ্ছেন প্রধানমন্ত্রী ● রাণীশংকৈকে লেহেম্বা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় মাসুম রানা মানিক ● ঘন কুয়াশার চাদরে পঞ্চগড়, সকাল ৯টাতেও মেলেনি সূর্যের দেখা ● বেনাপোল কাস্টমসে রাজস্ব ঘাটতি হাজার কোটি টাকার বেশি ● হলের সিট নিয়ে পাবিপ্রবিতে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, হাসপাতালে তিন ● বাকেরগঞ্জের নিয়ামতি ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক হাফিজুর রহমান বাচ্চু ● ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান, জব্দ ২৮ লাখ টাকার ভারতীয় পণ্য

১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, বিমানের বিশেষ ফ্লাইট চাইলেন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১১:৪১
শেয়ার: mail
১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, বিমানের বিশেষ ফ্লাইট চাইলেন

দুই বছরের বেশি সময় ধরে ভারতে নির্বাসিত অবস্থায় থাকা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন। ১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিজয়ের বার্ষিকীতে দেশে ফিরতে চান তিনি। মঙ্গলবার (২৪ নভেম্বর) তার মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

শেখ হাসিনার দেশে ফেরার জন্য নির্দিষ্ট তারিখ ঘোষণার ঘটনা এটিই প্রথম। তার এ পরিকল্পনাকে কেন্দ্র করে বাংলাদেশে রাজনৈতিক ও আইনি উত্তেজনা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে চলতি মাসের শুরুতে নতুন পাসপোর্ট ও অন্যান্য প্রয়োজনীয় নথিপত্রের জন্য আবেদন করেছেন তিনি। ২০২৪ সালের আগস্টে প্রাণঘাতী গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দিল্লিতে পালিয়ে যাওয়ার কয়েক মাস পর তার পাসপোর্ট বাতিল করা হয়েছিল।

নতুন নথিপত্রের আবেদন করার পাশাপাশি শেখ হাসিনা বাংলাদেশ সরকারের কাছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটের মাধ্যমে দেশে ফেরার ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন।

তার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী এক বিবৃতিতে বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশি বিমানে শেখ হাসিনাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। এখন তিনি ভারত থেকে ঢাকায় ফেরার জন্য বাংলাদেশ সরকারের কাছে বিমান পরিবহনের ব্যবস্থা করার আহ্বান জানাচ্ছেন।

বিবৃতিতে আরও বলা হয়, সংবিধানবহির্ভূত পরিস্থিতিতে শেখ হাসিনাকে দেশত্যাগে বাধ্য করা হয়েছিল। তাই বিজয় দিবস ১৬ ডিসেম্বর তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা এখন সরকারের দায়িত্ব।

এ বিষয়ে মন্তব্য জানতে বাংলাদেশের সরকারি মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি।

এর আগে রোববার বাংলাদেশের এক মন্ত্রী জানিয়েছিলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা দেশে ফিরলেই তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। তাকে ফিরিয়ে আনতে ভারত থেকে কোনো উড়োজাহাজ পাঠানোর বিষয়ে দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলেও জানান তিনি।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা গণ-অভ্যুত্থান চলাকালে প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হন। ছাত্র-জনতার আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় দেন। তবে নির্বাসনে থাকা শেখ হাসিনা তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছেন।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, বিমানের বিশেষ ফ্লাইট চাইলেন

বিস্তারিত কমেন্টে