মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ | ৯ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৩ জমাদিউস সানী, ১৪৪৮ | দুপুর ৩:২৯:৫৫
শিরোনাম
● নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ১৯ জনকে আটক ● ইবির ৫ম সমাবর্তনের ফি কমানোর দাবি ছাত্র ইউনিয়নের ● আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষ, নিহত ১১ ● নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির ঘোষণা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই: এসআরবি-৪ ● মক্কা চুক্তিতে যোগ দেওয়ার কথা ভাবছে ইন্দোনেশিয়া, বাড়ছে সামরিক সহযোগিতার সম্ভাবনা ● অভিনেতা সোহেল খান মারা গেছেন ● এনভিডিয়ার সিইও পদে হুয়াংয়ের পুনর্বহাল, উচ্ছ্বসিত মাস্ক-অল্টম্যান ● ভুয়া বন্ধুর ৫ লক্ষণ, যেসব আচরণে চিনবেন প্রকৃত বন্ধু ● বিশ্বের যেকোনো বাংলাদেশি মিশনে গেলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ● সুরা নাবায় কেয়ামত ও পরকালের যে গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হয়েছে ● নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ১৯ জনকে আটক ● ইবির ৫ম সমাবর্তনের ফি কমানোর দাবি ছাত্র ইউনিয়নের ● আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষ, নিহত ১১ ● নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির ঘোষণা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই: এসআরবি-৪ ● মক্কা চুক্তিতে যোগ দেওয়ার কথা ভাবছে ইন্দোনেশিয়া, বাড়ছে সামরিক সহযোগিতার সম্ভাবনা ● অভিনেতা সোহেল খান মারা গেছেন ● এনভিডিয়ার সিইও পদে হুয়াংয়ের পুনর্বহাল, উচ্ছ্বসিত মাস্ক-অল্টম্যান ● ভুয়া বন্ধুর ৫ লক্ষণ, যেসব আচরণে চিনবেন প্রকৃত বন্ধু ● বিশ্বের যেকোনো বাংলাদেশি মিশনে গেলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ● সুরা নাবায় কেয়ামত ও পরকালের যে গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হয়েছে

ইবির ৫ম সমাবর্তনের ফি কমানোর দাবি ছাত্র ইউনিয়নের

মোহাম্মদ সবুজ, ইবি প্রতিনিধি
মোহাম্মদ সবুজ, ইবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৩:১৯
শেয়ার: mail
ইবির ৫ম সমাবর্তনের ফি কমানোর দাবি ছাত্র ইউনিয়নের

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৫ম সমাবর্তনের নিবন্ধন ফি কমিয়ে শিক্ষার্থীবান্ধব করার দাবি জানিয়েছে শাখা ছাত্র ইউনিয়ন। মঙ্গলবার (২৪ নভেম্বর) সংগঠনটির সভাপতি নূর আলম ও সাধারণ সম্পাদক সজীব হোসাইন স্বাক্ষরিত স্মারকলিপি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ছাত্র উপদেষ্টা বরাবর জমা দেওয়া হয়।

এসময় সংগঠনটির সাধারণ সম্পাদক সজীব হোসাইনের নেতৃত্বে সহকারী সাধারণ সম্পাদক মো. সবুজ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সবুজ, কোষাধ্যক্ষ জীবন শেখসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে বলা হয়,স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের নিবন্ধন ফি ৪ হাজার ৫০০ টাকা। এর সঙ্গে সনদ ফি যুক্ত হয়ে একজন গ্র্যাজুয়েটকে মোট ৫ হাজার ৭০০ টাকা পরিশোধ করতে হচ্ছে। যা সাবেক শিক্ষার্থী ও সমাবর্তনে অংশগ্রহণে ইচ্ছুক গ্র্যাজুয়েটদের আর্থিক সামর্থ্যের তুলনায় অত্যধিক।

স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের তুলনায় ইবির সমাবর্তন ফি বেশি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে নিবন্ধন ফি ৩ হাজার টাকা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তনে ৩ হাজার ৫০০ টাকা এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনে স্নাতক পর্যায়ের নিবন্ধন ফি পুনর্নির্ধারণ করে ৩ হাজার ৫০০ টাকা করা হয়েছে।

সংগঠনটির মতে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি বড় অংশ মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত ও সাধারণ পরিবার থেকে উঠে এসেছেন। বিশেষ করে সদ্য স্নাতক সম্পন্ন করা এবং আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য এককালীন ৫ হাজার ৭০০ টাকা পরিশোধ করা কঠিন। সমাবর্তন কোনো বাণিজ্যিক আয়োজন নয়, বরং এটি বিশ্ববিদ্যালয় ও গ্র্যাজুয়েটদের মধ্যে আবেগপূর্ণ ও মর্যাদাপূর্ণ সম্পর্কের বহিঃপ্রকাশ। তাই আর্থিক কারণে কোনো গ্র্যাজুয়েটের অংশগ্রহণ বাধাগ্রস্ত হওয়া উচিত নয়।

স্মারকলিপিতে চার দফা দাবি জানানো হয়েছে। দাবিগুলো হলো— স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের নিবন্ধন ফি সর্বোচ্চ ৩ হাজার টাকার মধ্যে নির্ধারণ, মাস্টার্সসহ অন্যান্য পর্যায়ের নিবন্ধন ও সনদ ফি যৌক্তিক ও সহনীয় পর্যায়ে পুনর্নির্ধারণ, ফি কমিয়ে সংশোধিত সমাবর্তন বিজ্ঞপ্তি প্রকাশ এবং সমাবর্তনের ব্যয় ও ফি নির্ধারণে স্বচ্ছতা নিশ্চিত করা।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মামুন আল রশীদ বলেন, ‘অ্যালামনাইদের সাথে দফায় দফায় মিটিং করে সবকিছু বিবেচনার পর উপাচার্য মহোদয় এই সিদ্ধান্ত নিয়েছেন। এখন ফি কমালে আরও বেশি জটিলতা তৈরি হবে।’

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

ইবির ৫ম সমাবর্তনের ফি কমানোর দাবি ছাত্র ইউনিয়নের

বিস্তারিত কমেন্টে