মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ | ৯ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৩ জমাদিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৭:৪৮:২০
শিরোনাম
● ৫২ বলে ডাবল সেঞ্চুরি! ২৮ ছক্কায় রেকর্ডবুক তছনছ করলেন ১৫ বছরের সূর্যবংশী ● বিশ্বদরবারে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতার বার্তা দেবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী ● দীর্ঘদিনের দাবির পর চাটমোহরে পৌর পার্কের যাত্রা শুরু ● চুনারুঘাটে ২৮.৩ কেজি গাঁজা ও বিদেশী মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ● হিজাব ছাড়া কনসার্টে গান, ইরানি সংগীতশিল্পীকে ৭৪ বেত্রাঘাত ● ২০৩২ সাল পর্যন্ত বাংলাদেশকে জিএসপি সুবিধা দিতে চায় কানাডা ● নিরাপদ খাদ্য আইন সংশোধনের উদ্যোগ, প্রশাসনিক জরিমানা সর্বোচ্চ ১০ লাখ টাকা ● বেরোবিতে গণমাধ্যম প্রতিনিধিদের তিন দিনব্যাপী মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শুরু ● গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির ● পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে মালিক-শ্রমিকের প্রস্তাবে বড় ব্যবধান ● ৫২ বলে ডাবল সেঞ্চুরি! ২৮ ছক্কায় রেকর্ডবুক তছনছ করলেন ১৫ বছরের সূর্যবংশী ● বিশ্বদরবারে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতার বার্তা দেবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী ● দীর্ঘদিনের দাবির পর চাটমোহরে পৌর পার্কের যাত্রা শুরু ● চুনারুঘাটে ২৮.৩ কেজি গাঁজা ও বিদেশী মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ● হিজাব ছাড়া কনসার্টে গান, ইরানি সংগীতশিল্পীকে ৭৪ বেত্রাঘাত ● ২০৩২ সাল পর্যন্ত বাংলাদেশকে জিএসপি সুবিধা দিতে চায় কানাডা ● নিরাপদ খাদ্য আইন সংশোধনের উদ্যোগ, প্রশাসনিক জরিমানা সর্বোচ্চ ১০ লাখ টাকা ● বেরোবিতে গণমাধ্যম প্রতিনিধিদের তিন দিনব্যাপী মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ শুরু ● গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির ● পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে মালিক-শ্রমিকের প্রস্তাবে বড় ব্যবধান

চুনারুঘাটে ২৮.৩ কেজি গাঁজা ও বিদেশী মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চুনারুঘাট( হবিগঞ্জ) প্রতিনিধি
চুনারুঘাট( হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৭:৩৬
শেয়ার: mail
চুনারুঘাটে ২৮.৩ কেজি গাঁজা ও বিদেশী মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ২৮.৩ কেজি গাঁজা ও বিদেশি মদসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোররাতে উপজেলার গাজীপুর ইউনিয়নের ইকরতলী এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—চুনারুঘাট থানার ইকরতলী গ্রামের মো. বাতেন মিয়ার ছেলে মো. শাহিন মিয়া (২৫), মৃত আ. লতিফের ছেলে মো. রনি মিয়া (২৪) এবং মহরম আলীর ছেলে মো. ইকবাল হোসেন (২১)।

এসআরবি-৯ সূত্রে জানা যায়, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের (সিপিসি-৩) একটি আভিযানিক দল চুনারুঘাটের সাদ্দাম বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ইকরতলী গ্রামের একটি বসতবাড়িতে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে কয়েকজন অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ১টা ৪০ মিনিটে অভিযানিক দলটি ঘটনাস্থলে পৌঁছায়।

এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে চারজন পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তিনজনকে আটক করা হয়, তবে একজন কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে আটককৃতদের দেওয়া তথ্যে বসতঘরের ভেতর থাকা দুটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে খাকি রঙের স্কচটেপে মোড়ানো অবস্থায় ২৮.৩ কেজি গাঁজা এবং ১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, তারা পলাতক সহযোগীর যোগসাজশে সীমান্তবর্তী এলাকা থেকে এসব মাদক সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল।

এসআরবি-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেপ্তারকৃত ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আসামি ও জব্দকৃত আলামত চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এসআরবি-৯ এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

চুনারুঘাটে ২৮.৩ কেজি গাঁজা ও বিদেশী মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিস্তারিত কমেন্টে