মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ | ৯ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৩ জমাদিউস সানী, ১৪৪৮ | দুপুর ৩:৪৯:৫২
শিরোনাম
● ঢাকায় চালু হচ্ছে ৩ হাজার আধুনিক বৈদ্যুতিক বাস, উদ্যোগ সরকারের ● চাটমোহরে জমি থেকে বিধবার পরিবারকে উচ্ছেদের অপচেষ্টার অভিযোগ ● আধুনিক মসলা চাষে বাঘাইছড়ির ৩০ কৃষক-কৃষাণীকে প্রশিক্ষণ ● ‎কী হচ্ছে মোংলা ইপিজেডে, পরিবেশ প্রতিমন্ত্রীর উদ্বেগ ● বেনাপোলে শ্রমিক নেতাকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ, আহত-২ ● সোনারগাঁ থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় আটক ১৯ জন ● ইবির ৫ম সমাবর্তনের ফি কমানোর দাবি ছাত্র ইউনিয়নের ● আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষ, নিহত ১১ ● নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির ঘোষণা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই: এসআরবি-৪ ● মক্কা চুক্তিতে যোগ দেওয়ার কথা ভাবছে ইন্দোনেশিয়া, বাড়ছে সামরিক সহযোগিতার সম্ভাবনা ● ঢাকায় চালু হচ্ছে ৩ হাজার আধুনিক বৈদ্যুতিক বাস, উদ্যোগ সরকারের ● চাটমোহরে জমি থেকে বিধবার পরিবারকে উচ্ছেদের অপচেষ্টার অভিযোগ ● আধুনিক মসলা চাষে বাঘাইছড়ির ৩০ কৃষক-কৃষাণীকে প্রশিক্ষণ ● ‎কী হচ্ছে মোংলা ইপিজেডে, পরিবেশ প্রতিমন্ত্রীর উদ্বেগ ● বেনাপোলে শ্রমিক নেতাকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ, আহত-২ ● সোনারগাঁ থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় আটক ১৯ জন ● ইবির ৫ম সমাবর্তনের ফি কমানোর দাবি ছাত্র ইউনিয়নের ● আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষ, নিহত ১১ ● নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির ঘোষণা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই: এসআরবি-৪ ● মক্কা চুক্তিতে যোগ দেওয়ার কথা ভাবছে ইন্দোনেশিয়া, বাড়ছে সামরিক সহযোগিতার সম্ভাবনা

‎কী হচ্ছে মোংলা ইপিজেডে, পরিবেশ প্রতিমন্ত্রীর উদ্বেগ

‎ ‎মোংলা প্রতিনিধি
‎ ‎মোংলা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৩:৩৮
শেয়ার: mail
‎কী হচ্ছে মোংলা ইপিজেডে, পরিবেশ প্রতিমন্ত্রীর উদ্বেগ

বাগেরহাটের মোংলা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) বিভিন্ন কারখানায় শ্রমিক ছাঁটাইয়ের খবরে উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম। কর্মক্ষেত্রে রাজনীতি, গ্রুপিং ও লবিং থেকে বিরত থাকার পাশাপাশি দক্ষ ও নিষ্ঠাবান কর্মীদের যথাযথ মূল্যায়নের আহ্বান জানিয়েছেন তিনি।

‎সোমবার রাত আটটার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে প্রতিমন্ত্রী এ উদ্বেগ প্রকাশ করেন। তাঁর এই পোস্টের পর ইপিজেডের শ্রমিক ছাঁটাই, চাকরির নিরাপত্তা ও বেতন-ভাতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা অভিযোগ ও পাল্টা বক্তব্য সামনে এসেছে।
‎
‎বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনের সংসদ সদস্য ড. শেখ ফরিদুল ইসলাম তাঁর পোস্টে লেখেন, ‘মোংলা ইপিজেডের বিভিন্ন কারখানায় কর্মীদের ছাঁটাইয়ের খবর উদ্বেগজনক।’
‎
‎কারখানার কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করুন, দক্ষতা বাড়ান এবং প্রতিষ্ঠানের সাফল্যে অবদান রাখুন। কর্মক্ষেত্রে রাজনীতি, গ্রুপিং ও লবিং থেকে বিরত থাকুন।’ একই সঙ্গে কারখানা কর্তৃপক্ষের প্রতি তাঁর আহ্বান, ‘সৎ, দক্ষ ও নিষ্ঠাবান কর্মীদের যথাযথ মূল্যায়ন করুন। দক্ষ জনশক্তিই উৎপাদন ও রপ্তানি বৃদ্ধির প্রধান শক্তি।’
‎
‎মঙ্গলবার দুপুর পর্যন্ত প্রতিমন্ত্রীর ওই পোস্টে প্রায় ১ হাজার ৭০০টি প্রতিক্রিয়া, ২৮৭টি মন্তব্য ও ১২৭টি শেয়ার দেখা গেছে। মন্তব্যের ঘরে শ্রমিক ও স্থানীয় বাসিন্দাদের একটি অংশ ছাঁটাইয়ের কারণ নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁদের অভিযোগ, সম্ভাব্য বেতন বৃদ্ধি এড়াতে দীর্ঘদিনের অভিজ্ঞ শ্রমিকদের বিভিন্ন অজুহাতে চাকরিচ্যুত করে কম বেতনে নতুন কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে।
‎
‎ফয়সাল ইজারদার নামের একজন মন্তব্যে দাবি করেন, ১৩ বছর ধরে কাজ করা একজন শ্রমিকের কাগজপত্রে আগে কোনো সমস্যা না থাকলেও বেতন বৃদ্ধির সময় ঘনিয়ে আসায় নামের সামান্য ভুল দেখিয়ে তাঁকে চাকরিচ্যুত করা হয়েছে। মো. আবদুল আলিম ও রুবেল শেখও সাত-আট বছর ধরে কাজ করা শ্রমিকদের কাগজপত্রের সামান্য ত্রুটির অজুহাতে ছাঁটাইয়ের অভিযোগ করেছেন। সুমন বিশ্বাসের অভিযোগ, বেতন বাড়ার পর শ্রমিকদের বাদ দিয়ে কম বেতনে নতুন লোক নিয়োগ করা হয়।
‎
‎বিদেশি মালিকানাধীন কারখানাগুলোতে ভাষাগত দূরত্বের সুযোগ নিয়ে মধ্যস্থতাকারী ও প্রশাসনিক কর্মকর্তাদের একাংশ স্বজনপ্রীতি ও দলাদলির মাধ্যমে শ্রমিক ছাঁটাইয়ে ভূমিকা রাখছেন বলেও অভিযোগ করেছেন কয়েকজন। নতুন নিয়োগের ক্ষেত্রে নির্ধারিত বেতন কার্যকর না করার অভিযোগও তুলেছেন কেউ কেউ।
‎
‎তবে এসব অভিযোগের বিপরীতে ভিন্ন বক্তব্যও রয়েছে। মো. জিহাদুল ইসলাম রামপাল নামের একজন কর্মীর দাবি, বিনা কারণে কাউকে চাকরি থেকে বাদ দেওয়া হয় না। নিয়মশৃঙ্খলা ভঙ্গ কিংবা নির্ধারিত সময়ে কর্মস্থলে অনুপস্থিতির কারণে কারও চাকরি যেতে পারে। আবু হানিফা ও মো. কাওসার হোসেনের মন্তব্য, গুজব ছড়িয়ে একটি মহল ইপিজেডের পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে।
‎
‎এদিকে মোংলা ইপিজেডের জিনলাইট (JINLITE) কোম্পানি ও এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়ানোর প্রতিবাদ জানিয়ে পোস্ট দিয়েছেন এমডি রিপন ফরাজী নামের এক ব্যক্তি। ওই পোস্টে ব্যক্তিগত প্রতিহিংসার কারণে সাধারণ মানুষের কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত না করার আহ্বান জানানো হয়েছে।
‎
‎সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এসব অভিযোগ ও পাল্টা বক্তব্যের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। কোন কারখানায় কতজন শ্রমিক ছাঁটাই হয়েছেন, কী কারণে তাঁদের চাকরি গেছে এবং ছাঁটাইয়ের ক্ষেত্রে প্রচলিত শ্রম আইন অনুসরণ করা হয়েছে কি না, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
‎
‎এ বিষয়ে বক্তব্য জানতে মোংলা ইপিজেডের নির্বাহী পরিচালক এবিএম শহিদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি; তবে খুদে বার্তায় জানান যে তিনি ঢাকায় রয়েছেন এবং পরবর্তীতে সামনাসামনি কথা বলতে আগ্রহী।
‎
‎শ্রমিক ছাঁটাই নিয়ে উদ্বেগের মধ্যেই মোংলা ইপিজেডে নতুন বিনিয়োগের খবর এসেছে। বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) ১৯ নভেম্বর প্রকাশিত তথ্য অনুযায়ী, বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান ব্লু ম্যানগ্রোভ প্যাকেজিং লিমিটেড মোংলা ইপিজেডে ৮০ লাখ ৭০ হাজার মার্কিন ডলার বিনিয়োগে গার্মেন্টস অ্যাকসেসরিজ তৈরির কারখানা স্থাপন করবে। এ লক্ষ্যে ওই দিন বেপজার সঙ্গে প্রতিষ্ঠানটির ভূমি ইজারা চুক্তি হয়েছে।
‎
‎বেপজার তথ্য অনুযায়ী, কারখানাটিতে বছরে ১ কোটি ৯৫ লাখ কেজি গার্মেন্টস অ্যাকসেসরিজ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। এতে ৪৫০ জনের কর্মসংস্থান হবে, যাঁদের মধ্যে ৪৪৮ জন বাংলাদেশি নাগরিক।
‎
‎বেপজার অক্টোবর ২০২৬ পর্যন্ত প্রকাশিত তথ্য বলছে, মোংলা ইপিজেডে ৩৯টি শিল্পপ্রতিষ্ঠান চালু রয়েছে। আরও ছয়টি প্রতিষ্ঠান বাস্তবায়নাধীন। চালু কারখানাগুলোতে কাজ করছেন ১৬ হাজার ১৬৭ জন বাংলাদেশি। ইপিজেডটিতে প্রকৃত বিনিয়োগের পরিমাণ ২৭ কোটি ১৯ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। এ পর্যন্ত পণ্য রপ্তানি হয়েছে ১ হাজার ৭০৪ দশমিক ০৪ মিলিয়ন মার্কিন ডলারের।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

‎কী হচ্ছে মোংলা ইপিজেডে, পরিবেশ প্রতিমন্ত্রীর উদ্বেগ

বিস্তারিত কমেন্টে