মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ | ৯ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৩ জমাদিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৬:৩২:১৮
শিরোনাম
● গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির ● পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে মালিক-শ্রমিকের প্রস্তাবে বড় ব্যবধান ● দেশে ফিরলে শেখ হাসিনাকে আইনগত পরিণতি ভোগ করতে হবে: বাণিজ্যমন্ত্রী ● খামারে হরিণ পালন ও বাণিজ্যিক বিক্রির সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ ● সঠিক নীতিমালা ও সামাজিক আন্দোলনে শিশুশ্রম বন্ধ সম্ভব: মাহ্দী আমিন ● ফেডের সুদহার বাড়ানোর আশঙ্কায় বিশ্ববাজারে আবারও কমল স্বর্ণের দাম ● বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, প্রথম ফ্লাইট বৃহস্পতিবার ● কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড ● পাটের ফল ফুটো করে ভেতরের বীজ খেয়ে ফেলছে পোকা, দমন করবেন যেভাবে ● ঢাকায় চালু হচ্ছে ৩ হাজার আধুনিক বৈদ্যুতিক বাস, উদ্যোগ সরকারের ● গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির ● পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে মালিক-শ্রমিকের প্রস্তাবে বড় ব্যবধান ● দেশে ফিরলে শেখ হাসিনাকে আইনগত পরিণতি ভোগ করতে হবে: বাণিজ্যমন্ত্রী ● খামারে হরিণ পালন ও বাণিজ্যিক বিক্রির সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ ● সঠিক নীতিমালা ও সামাজিক আন্দোলনে শিশুশ্রম বন্ধ সম্ভব: মাহ্দী আমিন ● ফেডের সুদহার বাড়ানোর আশঙ্কায় বিশ্ববাজারে আবারও কমল স্বর্ণের দাম ● বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, প্রথম ফ্লাইট বৃহস্পতিবার ● কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড ● পাটের ফল ফুটো করে ভেতরের বীজ খেয়ে ফেলছে পোকা, দমন করবেন যেভাবে ● ঢাকায় চালু হচ্ছে ৩ হাজার আধুনিক বৈদ্যুতিক বাস, উদ্যোগ সরকারের

পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে মালিক-শ্রমিকের প্রস্তাবে বড় ব্যবধান

বানিজ্য ডেস্ক
বানিজ্য ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৬:১৭
শেয়ার: mail
পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে মালিক-শ্রমিকের প্রস্তাবে বড় ব্যবধান

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণ নিয়ে মালিক ও শ্রমিক পক্ষের মধ্যে বড় ধরনের মতপার্থক্য দেখা দিয়েছে। চতুর্থ গ্রেডের শ্রমিকদের জন্য শ্রমিকপক্ষ সর্বশেষ ২২ হাজার টাকা মজুরির প্রস্তাব দিয়েছে। অন্যদিকে মালিকপক্ষের প্রস্তাব ১৫ হাজার ৭০০ টাকা। দুই পক্ষের প্রস্তাবের মধ্যে ব্যবধান ৬ হাজার ৩০০ টাকা।

মজুরি নির্ধারণে নিম্নতম মজুরি বোর্ডের ত্রিপক্ষীয় আলোচনা এখনো চলছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল পর্যন্ত একাধিক দফায় প্রস্তাব সংশোধন করা হলেও সমঝোতায় পৌঁছাতে পারেনি দুই পক্ষ।

আলোচনায় ১৬ হাজার ৯৯৬ টাকার আরেকটি হিসাবও উঠে এসেছে। তবে এটিকে চূড়ান্ত প্রস্তাব বা সিদ্ধান্ত হিসেবে বিবেচনা করা হচ্ছে না। মজুরি বোর্ডের বৈঠকের বিরতিতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে বোর্ডের দায়িত্বশীল এক প্রতিনিধি এসব তথ্য জানান।

তিনি বলেন, মালিক ও শ্রমিক—কোনো পক্ষের প্রস্তাবই এখন পর্যন্ত চূড়ান্ত নয়। সব পক্ষের মতামত বিবেচনায় নিয়ে সমঝোতায় পৌঁছানোর চেষ্টা চলছে।

আলোচনা এগিয়ে নিতে এবার প্রচলিত পদ্ধতির বাইরে গিয়ে বৈঠক পরিচালনা করা হচ্ছে। কখনো মালিক ও শ্রমিক প্রতিনিধিদের একসঙ্গে বসানো হচ্ছে, আবার কখনো দুই পক্ষের সঙ্গে আলাদাভাবে আলোচনা করা হচ্ছে। পাশাপাশি খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানিয়ে তাঁদের তথ্য-উপাত্ত ও বিশ্লেষণও বিবেচনায় নেওয়া হচ্ছে।

বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, পুরো প্রক্রিয়ায় প্রচলিত আইন ও বিধিবিধান অনুসরণ করা হচ্ছে। কোনো পক্ষের প্রস্তাব এককভাবে গ্রহণ না করে আলোচনার মাধ্যমে গ্রহণযোগ্য সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা চলছে।

এদিকে মজুরি নিয়ে বৈঠকের মধ্যেই বিভিন্ন অঙ্কের তথ্য গণমাধ্যমে ছড়িয়ে পড়ছে। কোথাও ১৫ হাজার ৮০০ টাকা, আবার কোথাও ভিন্ন অঙ্কের কথা বলা হচ্ছে। এ বিষয়ে বোর্ডের প্রতিনিধি সতর্ক করে বলেন, বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত তথ্যের বাইরে অন্য কোনো সূত্রের বক্তব্য বা সংখ্যার দায় বোর্ড নেবে না।

তিনি জানান, আগের দিন রাত সোয়া ৯টা পর্যন্ত বৈঠক চললেও কোনো সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তাই আলোচনার বাইরে ছড়িয়ে পড়া বিভিন্ন অঙ্ককে চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে প্রচার না করার আহ্বান জানান তিনি।

বোর্ডের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, সব পক্ষের সম্মতি পাওয়া গেলে মঙ্গলবারের মধ্যেই মজুরি নির্ধারণের বিষয়টি নিষ্পত্তি করে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া সম্ভব হবে। তবে সমঝোতা না হওয়া পর্যন্ত আলোচনা অব্যাহত থাকবে।

শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা—উভয় বিষয় বিবেচনায় নিয়ে গ্রহণযোগ্য মজুরি কাঠামো নির্ধারণই এখন বোর্ডের সামনে বড় চ্যালেঞ্জ। দীর্ঘদিনের মজুরি-অসন্তোষ নিরসনে মালিক ও শ্রমিক পক্ষ কতটা ছাড় দিতে প্রস্তুত, তার ওপরই নির্ভর করছে চূড়ান্ত সিদ্ধান্ত।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে মালিক-শ্রমিকের প্রস্তাবে বড় ব্যবধান

বিস্তারিত কমেন্টে