বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ | ১০ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৪ জমাদিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৬:১০:৪৮
শিরোনাম
● ১০ থেকে ১৬ ডিসেম্বর সকাল সাড়ে ৮টা পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ নিষেধ ● দেশে মোট ভোটার এখন ১২ কোটি ৯২ লাখ ● শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস ● নারীর অধিকার ও নিরাপত্তায় নোয়াখালীতে নারী-পুরষের প্রতিরোধ যাত্রা ● বিচারাধীন জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি- থানায় অভিযোগ ● জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন শুরু ● একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ● গঙ্গা চুক্তিতে পানিপ্রবাহের নিশ্চয়তা চায় বাংলাদেশ, নতুন চুক্তিতে গ্যারান্টি ক্লজের দাবি ● চুয়াডাঙ্গায় রাতে বিল পাহারা দিতে গিয়ে প্রাণ গেল বদর উদ্দিনের ● ইবির ৫ম সমাবর্তন: নিবন্ধনের সময় বাড়ল, কমল ফি ● ১০ থেকে ১৬ ডিসেম্বর সকাল সাড়ে ৮টা পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ নিষেধ ● দেশে মোট ভোটার এখন ১২ কোটি ৯২ লাখ ● শার্শায় ৬৪টি চায়না দুয়ারি জাল জব্দ, জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস ● নারীর অধিকার ও নিরাপত্তায় নোয়াখালীতে নারী-পুরষের প্রতিরোধ যাত্রা ● বিচারাধীন জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি- থানায় অভিযোগ ● জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন শুরু ● একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ● গঙ্গা চুক্তিতে পানিপ্রবাহের নিশ্চয়তা চায় বাংলাদেশ, নতুন চুক্তিতে গ্যারান্টি ক্লজের দাবি ● চুয়াডাঙ্গায় রাতে বিল পাহারা দিতে গিয়ে প্রাণ গেল বদর উদ্দিনের ● ইবির ৫ম সমাবর্তন: নিবন্ধনের সময় বাড়ল, কমল ফি

সঠিক নীতিমালা ও সামাজিক আন্দোলনে শিশুশ্রম বন্ধ সম্ভব: মাহ্দী আমিন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৫:১৩
শেয়ার: mail
সঠিক নীতিমালা ও সামাজিক আন্দোলনে শিশুশ্রম বন্ধ সম্ভব: মাহ্দী আমিন

সঠিক নীতিমালা, সমন্বিত উদ্যোগ ও সামাজিক আন্দোলনের মাধ্যমে শিশুশ্রম বন্ধ করা সম্ভব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন। তিনি বলেন, শিশুশ্রম নিরসনে শুধু শ্রমঘন এলাকায় বিচ্ছিন্নভাবে কাজ করলে হবে না; এর সঙ্গে শিক্ষা, পরিবারগুলোর অর্থনৈতিক সক্ষমতা এবং কর্মসংস্থানের বিষয়গুলোও সমন্বিতভাবে বিবেচনা করতে হবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে বাংলাদেশ লেবার ফাউন্ডেশন (বিএলএফ) ও আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘ইনসেপশন অব দ্য প্রজেক্ট: রিডাকশন অব চাইল্ড লেবার ইন দ্য ইনফরমাল রেডি-মেড গার্মেন্ট (আরএমজি) সেক্টর অ্যাট কেরানীগঞ্জ উপজেলা অব ঢাকা ডিস্ট্রিক্ট, থ্রো আ হোলিস্টিক অ্যাপ্রোচ’ শীর্ষক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে মাহ্দী আমিন বলেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার নয় মাস হয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধসহ বিভিন্ন বৈশ্বিক অস্থিতিশীলতার মধ্যে সরকার দায়িত্ব গ্রহণ করলেও জনগণের ভোটে নির্বাচিত হওয়ায় জনগণের প্রতি সর্বোচ্চ জবাবদিহি ও দায়বদ্ধতা নিয়ে কাজ করছে।

তিনি বলেন, নির্বাচনী ইশতেহারকে মূল ভিত্তি ধরে জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনা করছে সরকার। শিশুশ্রম নিরসন ও শ্রমিকদের অধিকার নিশ্চিত করার বিষয়গুলো ইশতেহারের সঙ্গে সরাসরি যুক্ত। তাই নানা সীমাবদ্ধতা সত্ত্বেও এসব বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

শিশুশ্রম নিরসনে প্রণীত পাঁচ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনার বাস্তবায়ন অনেক দূর এগিয়েছে জানিয়ে তিনি বলেন, সবার অংশগ্রহণে টেকসই ও বাস্তবসম্মত উপায়ে এ পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। তবে শিশুশ্রম পুরোপুরি নির্মূল করতে শিক্ষা ব্যবস্থার সঙ্গে সমন্বয় জরুরি। কোনো পরিবার যেন সন্তানকে শ্রমে নিয়োজিত করতে উৎসাহিত না হয়, সে জন্য প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে।

মাহ্দী আমিন জানান, প্রাক-প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষার্থীদের জন্য মিড-ডে মিল, স্কুল ড্রেস, পাটের তৈরি স্কুল ব্যাগ ও জুতা দেওয়ার কর্মসূচি নেওয়া হয়েছে। সরকারের পাঁচ বছরের মেয়াদের মধ্যেই প্রাথমিক বিদ্যালয়ের এক কোটির বেশি শিক্ষার্থীর কাছে এসব সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে।

এ ছাড়া সারাদেশে বৃত্তির সংখ্যা ও অর্থের পরিমাণ বাড়ানো হয়েছে। নির্বাচনী ইশতেহার অনুযায়ী স্নাতক ডিগ্রি পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষা নিশ্চিত করার উদ্যোগও শুরু হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সরকারের আমলে দশম শ্রেণি পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষা চালু হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, এবার সেই সুযোগ স্নাতক পর্যায় পর্যন্ত সম্প্রসারণ করা হচ্ছে। পাশাপাশি অষ্টম শ্রেণি পর্যন্ত অবৈতনিক শিক্ষা নিশ্চিত করার নীতিমালাও রয়েছে, যা আগামী অর্থবছর থেকে বাস্তবায়নের প্রতিফলন দেখা যাবে।

প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা উল্লেখ করে মাহ্দী আমিন বলেন, শুধু অবকাঠামোগত উন্নয়নের পরিবর্তে এমন খাতে বিনিয়োগ করতে হবে, যার সুফল সরাসরি শিক্ষার্থীরা পাবে। নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষা খাতে বাজেট পর্যায়ক্রমে জিডিপির ৫ শতাংশে উন্নীত করার কাজ চলছে। পরিবারগুলো যখন দেখবে সন্তানকে স্কুলে পাঠালে অর্থনৈতিক সহায়তা পাওয়া যাচ্ছে এবং শিক্ষা তাদের জন্য বোঝা হয়ে দাঁড়াচ্ছে না, তখন তারা সন্তানদের কলকারখানায় না পাঠিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠাতে উৎসাহিত হবে।

শ্রেণিকক্ষে থাকার বয়সী কোনো শিক্ষার্থী যেন কারখানায় কাজ করতে না যায়, সে জন্য শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তিনি বলেন, বাল্যবিবাহ প্রতিরোধের মতো শিশুশ্রম নিরসনেও বৃহত্তর সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। পাশাপাশি শিক্ষকদের দক্ষতা বাড়িয়ে শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে হবে।

পড়াশোনা শেষে বেকারত্বের আশঙ্কা দূর করতে ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে বলে জানান মাহ্দী আমিন। নবম ও দশম শ্রেণিতে সবার জন্য কারিগরি শিক্ষা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে শিক্ষার সঙ্গে বাস্তব জীবনের সংযোগ তৈরি হয়।

শিশুশ্রমের পেছনে পারিবারিক দারিদ্র্য ও অভিভাবকদের কর্মসংস্থানের অভাবকে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এ সমস্যা সমাধানে বাবা-মায়ের ক্ষমতায়ন, সামষ্টিক অর্থনৈতিক প্রবৃদ্ধি, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং শিল্পকারখানার প্রসারের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে।

প্রধানমন্ত্রীর দীর্ঘদিনের পরিকল্পনা অনুযায়ী সার্বজনীন ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, হতদরিদ্র থেকে প্রান্তিক পর্যায়ের মায়েদের হাতে এ কার্ডের মাধ্যমে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ পৌঁছে দেওয়া গেলে তাঁরা সন্তানদের পড়াশোনায় সেই অর্থ ব্যয় করতে পারবেন। এতে অভাবের কারণে সন্তানদের কাজে পাঠানোর প্রবণতা কমবে।

শিশুশ্রম নিরসনে শুধু প্রাতিষ্ঠানিক বা ফরমাল অর্থনীতির দিকে নজর দিলে হবে না উল্লেখ করে মাহ্দী আমিন বলেন, অনানুষ্ঠানিক খাতেও বিপুলসংখ্যক শিশু কাজ করছে। তাদের বিষয়টি বিবেচনায় নিয়ে সমন্বিত ও বহুমাত্রিক নীতিমালা গ্রহণ করতে হবে। ফ্যাসিবাদের দীর্ঘ সময়ে জাতীয় এ সমস্যার যথাযথ সমাধানে কার্যকর গুরুত্ব দেওয়া হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, শিশুশ্রম নিরসন কোনো একক প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব নয়। এ জন্য মহিলা ও শিশুবিষয়ক এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পাশাপাশি শিক্ষা, আইন, স্বরাষ্ট্র ও সমাজকল্যাণ মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে বেসরকারি খাত, নাগরিক সমাজ ও আন্তর্জাতিক অংশীদারদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

সন্তানেরা শিল্পকারখানার পরিবর্তে শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে মানবিক মূল্যবোধ নিয়ে আগামীর বাংলাদেশ গড়ার নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন মাহ্দী আমিন। তিনি বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি তরুণ জনশক্তি বা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। তরুণদের সৃজনশীলতা ও মেধার বিকাশে প্রয়োজনীয় প্ল্যাটফর্ম ও পরিবেশ তৈরি করেই সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

উল্লেখ্য, মাহ্দী আমিন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী, মানবাধিকার ও নারী অধিকারকর্মী অ্যাডভোকেট সালমা আলী, বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশনের হেড অব ইন্টারন্যাশনাল পার্টনারশিপস মিখাল ক্রেইজা, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুর রহিম খান, মন্ত্রণালয়ের কেন্দ্রীয় তহবিলের মহাপরিচালক ও অ্যাডউইব প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক আব্দুস সামাদ আল আজাদ, বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দীন আহমেদ, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের (বিইএফ) লেবার অ্যান্ড ওয়ার্কপ্লেস রিলেশনস অ্যাডভাইজার মাহফুজুর রহমান ভূঁইয়া এবং সোশ্যালিস্ট লেবার ফ্রন্টের (এসএলএফ) সভাপতি রাজেকুজ্জামান রতনসহ অনেকে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

সঠিক নীতিমালা ও সামাজিক আন্দোলনে শিশুশ্রম বন্ধ সম্ভব: মাহ্দী আমিন

বিস্তারিত কমেন্টে