বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ | ১০ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৪ জমাদিউস সানী, ১৪৪৮ | দুপুর ২:১৮:০২
শিরোনাম
● গঙ্গা চুক্তিতে পানিপ্রবাহের নিশ্চয়তা চায় বাংলাদেশ, নতুন চুক্তিতে গ্যারান্টি ক্লজের দাবি ● চুয়াডাঙ্গায় রাতে বিল পাহারা দিতে গিয়ে প্রাণ গেল বদর উদ্দিনের ● ইবির ৫ম সমাবর্তন: নিবন্ধনের সময় বাড়ল, কমল ফি ● মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় আলোচনায় আসা অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার ● তিন মেজর জেনারেলকে রাষ্ট্রদূতের পদ থেকে প্রত্যাহার ● গোপালগঞ্জে সহিংসতায় অর্থায়নের অভিযোগ, ব্যাংক হিসাব জব্দের তালিকায় ১০১ ব্যক্তি-প্রতিষ্ঠান ● ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ ● সারা দেশে ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত আরও ৪ প্লাটুন ● গোপালগঞ্জে ট্রেন-থানা বন্ধই থাকছে, স্থগিত সরকারি বরাদ্দও ● নাটোরে আ’লীগ নেতা ও প্রধান শিক্ষক বাবর আটক ● গঙ্গা চুক্তিতে পানিপ্রবাহের নিশ্চয়তা চায় বাংলাদেশ, নতুন চুক্তিতে গ্যারান্টি ক্লজের দাবি ● চুয়াডাঙ্গায় রাতে বিল পাহারা দিতে গিয়ে প্রাণ গেল বদর উদ্দিনের ● ইবির ৫ম সমাবর্তন: নিবন্ধনের সময় বাড়ল, কমল ফি ● মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় আলোচনায় আসা অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার ● তিন মেজর জেনারেলকে রাষ্ট্রদূতের পদ থেকে প্রত্যাহার ● গোপালগঞ্জে সহিংসতায় অর্থায়নের অভিযোগ, ব্যাংক হিসাব জব্দের তালিকায় ১০১ ব্যক্তি-প্রতিষ্ঠান ● ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ ● সারা দেশে ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত আরও ৪ প্লাটুন ● গোপালগঞ্জে ট্রেন-থানা বন্ধই থাকছে, স্থগিত সরকারি বরাদ্দও ● নাটোরে আ’লীগ নেতা ও প্রধান শিক্ষক বাবর আটক

চুয়াডাঙ্গায় রাতে বিল পাহারা দিতে গিয়ে প্রাণ গেল বদর উদ্দিনের

চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১:৫৪
শেয়ার: mail
চুয়াডাঙ্গায় রাতে বিল পাহারা দিতে গিয়ে প্রাণ গেল বদর উদ্দিনের

চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের কামরিয়া বিলে বদর উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে বিল পাহারা দিতে গিয়ে তিনি হত্যাকাণ্ডের শিকার হন।

বুধবার (২৫ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে স্থানীয়রা বিলের মাঠে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন।

নিহত বদর উদ্দিন সদর উপজেলার গহেরপুর মাঝেরপাড়ার মৃত শামসুদ্দিনের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও নিহতের স্বজনদের বরাত দিয়ে জানা গেছে, প্রতিদিনের মতো মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার গহেরপুর গ্রামের মাঠে কামরিয়া বিল পাহারা দিতে যান বদর উদ্দিন। রাতে পাহারারত অবস্থায় অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে বুধবার ভোরে স্থানীয়রা মাঠে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশ ও স্বজনদের খবর দেন।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

চুয়াডাঙ্গায় রাতে বিল পাহারা দিতে গিয়ে প্রাণ গেল বদর উদ্দিনের

বিস্তারিত কমেন্টে