বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ | ১১ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৫ জমাদিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৬:০৯:৫৫
শিরোনাম
● ছয় মাসের জ্বালানি চাহিদা মেটাতে ৮ হাজার কোটি টাকার তেল কিনবে সরকার ● কুবির নজরুল হলের নতুন প্রাধ্যক্ষ প্রত্নতত্ত্বের মশিউর রহমান ● বাকেরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন ও বর্ণাঢ্য র‍্যালি ● নগদ ডলার বিক্রিতে সর্বোচ্চ দর নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক ● ঢাকার একাংশে গ্যাস সরবরাহ বন্ধ, বিজ্ঞপ্তি দিয়ে কারণ জানালো তিতাস ● নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করল তেজগাঁও কলেজ ছাত্রদল ● শীতকালে বেশি ঠান্ডা লাগে কেন? পুষ্টির ঘাটতিসহ ৫টি কারণ ● শ্রমিক-মালিকের সদিচ্ছায় অল্প সময়ে মজুরি নির্ধারণ সম্ভব হয়েছে: শ্রমমন্ত্রী ● চ্যাটজিপিটির চ্যাট ও ওয়ার্ক ব্যবহারের সীমা এক করছে ওপেনএআই ● বিসমিল্লাহর পরিবর্তে ৭৮৬ লেখা কি ইসলামে বৈধ? ● ছয় মাসের জ্বালানি চাহিদা মেটাতে ৮ হাজার কোটি টাকার তেল কিনবে সরকার ● কুবির নজরুল হলের নতুন প্রাধ্যক্ষ প্রত্নতত্ত্বের মশিউর রহমান ● বাকেরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন ও বর্ণাঢ্য র‍্যালি ● নগদ ডলার বিক্রিতে সর্বোচ্চ দর নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক ● ঢাকার একাংশে গ্যাস সরবরাহ বন্ধ, বিজ্ঞপ্তি দিয়ে কারণ জানালো তিতাস ● নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করল তেজগাঁও কলেজ ছাত্রদল ● শীতকালে বেশি ঠান্ডা লাগে কেন? পুষ্টির ঘাটতিসহ ৫টি কারণ ● শ্রমিক-মালিকের সদিচ্ছায় অল্প সময়ে মজুরি নির্ধারণ সম্ভব হয়েছে: শ্রমমন্ত্রী ● চ্যাটজিপিটির চ্যাট ও ওয়ার্ক ব্যবহারের সীমা এক করছে ওপেনএআই ● বিসমিল্লাহর পরিবর্তে ৭৮৬ লেখা কি ইসলামে বৈধ?

গোপালগঞ্জে ট্রেন-থানা বন্ধই থাকছে, স্থগিত সরকারি বরাদ্দও

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১২:৫৬
শেয়ার: mail
গোপালগঞ্জে ট্রেন-থানা বন্ধই থাকছে, স্থগিত সরকারি বরাদ্দও

গোপালগঞ্জের সঙ্গে বন্ধ থাকা ট্রেন যোগাযোগ এবং পুড়িয়ে দেওয়া দুটি থানার কার্যক্রম শিগগিরই চালু হচ্ছে না। নিরাপত্তাঝুঁকির কথা বিবেচনা করে আপাতত এসব সেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে জেলার বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জন্য সরকারি বরাদ্দের একটি কিস্তির অর্থ ছাড়ও স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে।

প্রথম আলোর এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৫ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিক্ষোভ, ভাঙচুর ও সহিংসতার পর থেকে গোপালগঞ্জের সঙ্গে অন্য জেলার ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। রেলপথ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নাশকতার আশঙ্কা থাকায় আপাতত ট্রেন চলাচল শুরুর বিষয়ে ভাবছে না সরকার। পরিস্থিতি স্বাভাবিক হলে এ বিষয়ে উদ্যোগ নেওয়া হবে।

একইভাবে পুড়িয়ে দেওয়া টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানার কার্যক্রমও শিগগির চালু হচ্ছে না। স্থানীয় বাসিন্দারা থানা দুটির কার্যক্রম পুনরায় চালুর অনুরোধ জানালেও সংস্কারকাজ শুরু করতে আরও সময় লাগবে। বর্তমানে থানা দুটির কার্যক্রম গোপালগঞ্জ সদর থানার মাধ্যমে পরিচালিত হচ্ছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ট্রেন যোগাযোগ চালুর বিষয়টি রেলপথ মন্ত্রণালয় দেখবে। পুড়ে যাওয়া দুটি থানার পুলিশ সদস্যরা ওই জেলাতেই কর্মরত রয়েছেন। তবে থানা দুটির কার্যক্রম কবে নাগাদ চালু হবে, সে বিষয়ে তিনি মন্তব্য করেননি।

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবির জানান, পুড়ে যাওয়া থানা দুটির সংস্কারকাজ এখনো শুরু হয়নি। এ জন্য কিছুটা সময় লাগবে। ট্রেন চলাচলও এখনো বন্ধ রয়েছে এবং তা চালু হতে সময় লাগবে।

স্থগিত থাকবে সরকারি বরাদ্দ

সরকারের একাধিক সূত্র প্রথম আলোকে জানিয়েছে, গোপালগঞ্জে আপাতত বিভিন্ন সরকারি বরাদ্দ স্থগিত থাকবে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতায় জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদে চার কিস্তিতে অর্থসহায়তা দেওয়া হয়। এর মধ্যে গোপালগঞ্জের জন্য জানুয়ারি থেকে মার্চ মেয়াদের তৃতীয় কিস্তির অর্থ ছাড় না করার সিদ্ধান্ত হয়েছে।

বলপ্রয়োগ না করার সিদ্ধান্ত সরকারের

গত ১৫ নভেম্বর লগি-বইঠা, রামদা, চাইনিজ কুড়ালসহ বিভিন্ন দেশি অস্ত্র নিয়ে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীরা। ওই দিন পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) পুড়িয়ে দেওয়া হয়। পুলিশ বক্স, জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলক ভাঙচুর করা হয়। এ ছাড়া বিএনপির স্থানীয় তিন সংসদ সদস্যের বাড়িতে আগুন দেওয়া হয় এবং দুটি থানা পুড়িয়ে দেওয়া হয়।

এর পর থেকে গোপালগঞ্জের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়। পরে ১৭ নভেম্বর টুঙ্গিপাড়া থানা এবং ১৯ নভেম্বর মুকসুদপুর থানা পুড়িয়ে দেওয়া হয়। এরপর থেকে থানা দুটির কার্যক্রম বন্ধ রয়েছে। এতে স্থানীয় বাসিন্দারা সাধারণ ডায়েরি (জিডি) ও মামলা করতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন।

এদিকে ২৩ নভেম্বর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে গোপালগঞ্জ শহরের পুরোনো লঞ্চঘাট এলাকার গোলচত্বরে সংঘর্ষ হয়। এতে চারজন গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা প্রথম আলোকে জানিয়েছেন, ভবিষ্যতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো কর্মকাণ্ডে সরকার বলপ্রয়োগ করবে না। এমনকি মারণাস্ত্রও ব্যবহার করা হবে না। গাছ কেটে রাস্তা বন্ধ করা কিংবা কারও ঘরবাড়িতে হামলার ঘটনা ঘটলেও সরকারের অবস্থান একই থাকবে বলে জানান তিনি।

গোপালগঞ্জে বন্ধ পাঁচটি ট্রেন

রেলপথ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গোপালগঞ্জে প্রতিদিন পাঁচটি ট্রেন চলাচল করত। এর মধ্যে টুঙ্গিপাড়া এক্সপ্রেস সকাল ৬টায় গোপালগঞ্জ থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে যেত এবং রাত সাড়ে ১০টার মধ্যে ফিরে আসত।

অভিযাত্রী কমিউটার ট্রেন ঢাকা থেকে গোপালগঞ্জে দিনে একবার চলাচল করত। রূপসী বাংলা ঢাকা থেকে গোপালগঞ্জের কাশিয়ানী হয়ে যশোরের বেনাপোল পর্যন্ত যেত। জাহানাবাদ এক্সপ্রেস ঢাকা থেকে কাশিয়ানী হয়ে খুলনায় চলাচল করত। আর ভাটিয়াপাড়া এক্সপ্রেস ফরিদপুরের ভাঙ্গা থেকে গোপালগঞ্জের ভাটিয়াপাড়া রেলস্টেশন পর্যন্ত যাতায়াত করত। ১৫ নভেম্বর থেকে এসব ট্রেনের চলাচল বন্ধ রয়েছে।

ট্রেন চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অনেকেই বাসের তুলনায় ট্রেনে যাতায়াত করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। কারণ, ট্রেনে ঢাকায় যেতে সময় ও খরচ দুটোই তুলনামূলক কম লাগে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপালগঞ্জে ট্রেন চলাচল পুনরায় চালুর বিষয়ে রেলপথ মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তবে নিরাপত্তাঝুঁকি বিবেচনায় এখনই ট্রেন চালু না করার পরামর্শ দেওয়া হয়েছে। আগামী মাসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকটি কর্মসূচি থাকায় নতুন করে হামলা-ভাঙচুরের আশঙ্কাও করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ট্রেন ও থানা চালুর সম্ভাবনা কম বলে জানিয়েছেন তাঁরা।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

গোপালগঞ্জে ট্রেন-থানা বন্ধই থাকছে, স্থগিত সরকারি বরাদ্দও

বিস্তারিত কমেন্টে