বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ | ১১ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৫ জমাদিউস সানী, ১৪৪৮ | বিকাল ৪:০৭:২১
শিরোনাম
● রুহিয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, চালক আটক ● ফকিরহাটে মিল্ক ভিটা চেয়ারম্যানের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ, ডিবির হাতে গ্রেফতার ৩ ● শিবচরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ● ছয় বছরেও ফেরেনি মোটরসাইকেল, এবার দোকানে হামলা-ভাঙচুরের অভিযোগ চিতলমারীর ব্যবসায়ীর সংবাদ সম্মেলন ● সীমান্তে নিষিদ্ধ দলের নেতা কর্মীদের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সাথে রাতভর পাহারায় বিএনপি ও জামায়াত নেতাকর্মীরাও ● চাটমোহরে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ● বক্তব্য চাওয়ায় সাংবাদিককে হত্যার হুমকি, প্রতিবাদে প্রেসক্লাবের সামনে মানববন্ধন ● মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের গোলাগুলি-ককটেল বিস্ফোরণ, নিহত ১ ● সরকারি চাকরিজীবীদের বাসা বরাদ্দের আবেদন শুরু, আবেদন করবেন যেভাবে ● লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি ● রুহিয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, চালক আটক ● ফকিরহাটে মিল্ক ভিটা চেয়ারম্যানের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ, ডিবির হাতে গ্রেফতার ৩ ● শিবচরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ● ছয় বছরেও ফেরেনি মোটরসাইকেল, এবার দোকানে হামলা-ভাঙচুরের অভিযোগ চিতলমারীর ব্যবসায়ীর সংবাদ সম্মেলন ● সীমান্তে নিষিদ্ধ দলের নেতা কর্মীদের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সাথে রাতভর পাহারায় বিএনপি ও জামায়াত নেতাকর্মীরাও ● চাটমোহরে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ● বক্তব্য চাওয়ায় সাংবাদিককে হত্যার হুমকি, প্রতিবাদে প্রেসক্লাবের সামনে মানববন্ধন ● মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের গোলাগুলি-ককটেল বিস্ফোরণ, নিহত ১ ● সরকারি চাকরিজীবীদের বাসা বরাদ্দের আবেদন শুরু, আবেদন করবেন যেভাবে ● লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

শিবচরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৩:৫৮
শেয়ার: mail
শিবচরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

‘স্বল্পমেয়াদি প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’— এ প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরের শিবচরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা প্রানী সম্পদ অফিস প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা হরিস চন্দ্র ভোসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান।এসময় প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে পশুপালন, গবাদিপশুর রোগ প্রতিরোধ, নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন এবং খামারিদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, পুষ্টির চাহিদা পূরণ এবং কর্মসংস্থান সৃষ্টিতে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও খামারিদের প্রয়োজনীয় প্রশিক্ষণ নিশ্চিত করতে হবে।

র‍্যালি ও আলোচনা সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, খামারি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

শিবচরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিস্তারিত কমেন্টে