বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ | ১১ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৫ জমাদিউস সানী, ১৪৪৮ | দুপুর ৩:১৯:২৫
শিরোনাম
● বক্তব্য চাওয়ায় সাংবাদিককে হত্যার হুমকি, প্রতিবাদে প্রেসক্লাবের সামনে মানববন্ধন ● মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের গোলাগুলি-ককটেল বিস্ফোরণ, নিহত ১ ● সরকারি চাকরিজীবীদের বাসা বরাদ্দের আবেদন শুরু, আবেদন করবেন যেভাবে ● লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি ● সীমান্তের ওপার থেকে পলাতক ফ্যাসিস্ট ষড়যন্ত্র করছে: রিজভী ● ঢাকাসহ ৭ জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন ● গুম-খুনের মামলায় আজ জিয়াউল আহসানের বিরুদ্ধে যুক্তি দেবেন অ্যাটর্নি জেনারেল ● পুষ্টিতে সমৃদ্ধ প্রজন্মের উদ্ভাবনী শক্তিও বেশি: প্রধানমন্ত্রী ● আনারের মেয়ে ডরিনকে লালমাটিয়া থেকে গ্রেফতার করল ডিবি ● রূপসী বাংলা এক্সপ্রেসের বেনাপোল-ঢাকা রুটে চলাচল বন্ধ ● বক্তব্য চাওয়ায় সাংবাদিককে হত্যার হুমকি, প্রতিবাদে প্রেসক্লাবের সামনে মানববন্ধন ● মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের গোলাগুলি-ককটেল বিস্ফোরণ, নিহত ১ ● সরকারি চাকরিজীবীদের বাসা বরাদ্দের আবেদন শুরু, আবেদন করবেন যেভাবে ● লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি ● সীমান্তের ওপার থেকে পলাতক ফ্যাসিস্ট ষড়যন্ত্র করছে: রিজভী ● ঢাকাসহ ৭ জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন ● গুম-খুনের মামলায় আজ জিয়াউল আহসানের বিরুদ্ধে যুক্তি দেবেন অ্যাটর্নি জেনারেল ● পুষ্টিতে সমৃদ্ধ প্রজন্মের উদ্ভাবনী শক্তিও বেশি: প্রধানমন্ত্রী ● আনারের মেয়ে ডরিনকে লালমাটিয়া থেকে গ্রেফতার করল ডিবি ● রূপসী বাংলা এক্সপ্রেসের বেনাপোল-ঢাকা রুটে চলাচল বন্ধ

বক্তব্য চাওয়ায় সাংবাদিককে হত্যার হুমকি, প্রতিবাদে প্রেসক্লাবের সামনে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ২:৪৪
শেয়ার: mail
বক্তব্য চাওয়ায় সাংবাদিককে হত্যার হুমকি, প্রতিবাদে প্রেসক্লাবের সামনে মানববন্ধন

গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড. আবু নাসের চৌধুরীর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে চাওয়ায় ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নির্বাহী সদস্য নিজাম উদ্দিন দরবেশকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদ এবং অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছেন সাংবাদিকরা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সাধারণ সাংবাদিক সমাজের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকতার পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে দুর্নীতির অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার বক্তব্য জানতে চেয়েছিলেন সাংবাদিক নিজাম উদ্দিন দরবেশ। তবে বক্তব্য দেওয়ার পরিবর্তে তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ধরনের ঘটনা স্বাধীন সাংবাদিকতা, গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের নিরাপত্তার জন্য গুরুতর উদ্বেগজনক।

বক্তব্য দেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য ফখরুল ইসলাম ও রাজু আহমেদ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও জাতীয় প্রেসক্লাবের সদস্য জিয়াউর রহমান, মুহাম্মদ মাসুদ, এনামুল হক তুহিন, ঢাকা মেট্রোপলিটন ক্রাইম রিপোর্টার্স সোসাইটির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শফিক, জ্যেষ্ঠ সাংবাদিক আমিনুল ইসলামসহ সাধারণ সাংবাদিক সমাজ ও বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা।

বক্তারা অভিযোগ করেন, গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড. আবু নাসের চৌধুরীর বিরুদ্ধে নৈতিক স্খলন, দুর্নীতি ও বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। সাবেক আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির আত্মীয় পরিচয়ে তিনি বিগত বছরগুলোতে নানা অনিয়মের মাধ্যমে বিপুল সম্পদ অর্জন করেছেন বলেও দাবি করেন তারা। এ ছাড়া বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের নেতা পরিচয়ে তিনি ফ্যাসিবাদের সহযোগী হিসেবে ভূমিকা রেখেছেন বলে অভিযোগ করেন বক্তারা।

তারা আরও বলেন, দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের তথ্য তুলে ধরা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব। সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য নেওয়া সাংবাদিকতার নীতিমালা ও পেশাগত দায়িত্বেরই অংশ। এ দায়িত্ব পালন করতে গিয়ে কোনো সাংবাদিককে হত্যার হুমকি দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

মানববন্ধন থেকে অবিলম্বে এ ঘটনার তদন্ত, সাংবাদিক নিজাম উদ্দিন দরবেশের নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিযোগের মুখে থাকা গণপূর্ত কর্মকর্তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। দাবি বাস্তবায়ন না হলে সাংবাদিক সমাজ আরও কঠোর কর্মসূচি পালন করবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

বক্তব্য চাওয়ায় সাংবাদিককে হত্যার হুমকি, প্রতিবাদে প্রেসক্লাবের সামনে মানববন্ধন

বিস্তারিত কমেন্টে