শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬ | ২৮ কার্তিক, ১৪৩৩ | ২ জমাদিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৭:১৪:৩১
শিরোনাম
● ব্লাড ক্যান্সারের সঙ্গে লড়াই করে না ফেরার দেশে জিলান ● স্বামী জয়ন্ত মুখোপাধ্যায়কে হারালেন অভিনেত্রী মৌসুমী চ্যাটার্জি ● পাকিস্তানি অভিনেত্রীর সঙ্গে জুটি বাঁধছেন শাকিব খান, ‘মহব্বত’ নিয়ে বাড়ছে কৌতূহল ● বঙ্গোপসাগরে ফের লঘুচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা ● আইপিএল নিলামে আবারও মোস্তাফিজ, নাম নিবন্ধন করেছেন আরও যেসব বাংলাদেশি ক্রিকেটার ● ৩০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু আজ, পাবেন যাঁরা ● সরকারি অনুমোদন ছাড়াই রিফাইনারি নির্মাণের অভিযোগ সুপার পেট্রোকেমিক্যালের বিরুদ্ধে ● উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা ● আসছে মেটার নতুন নিয়ম, ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারবেন না যারা ● ইতালির ৬ হাজারের বেশি স্কুলে বোমা হামলার হুমকি, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক ● ব্লাড ক্যান্সারের সঙ্গে লড়াই করে না ফেরার দেশে জিলান ● স্বামী জয়ন্ত মুখোপাধ্যায়কে হারালেন অভিনেত্রী মৌসুমী চ্যাটার্জি ● পাকিস্তানি অভিনেত্রীর সঙ্গে জুটি বাঁধছেন শাকিব খান, ‘মহব্বত’ নিয়ে বাড়ছে কৌতূহল ● বঙ্গোপসাগরে ফের লঘুচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা ● আইপিএল নিলামে আবারও মোস্তাফিজ, নাম নিবন্ধন করেছেন আরও যেসব বাংলাদেশি ক্রিকেটার ● ৩০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু আজ, পাবেন যাঁরা ● সরকারি অনুমোদন ছাড়াই রিফাইনারি নির্মাণের অভিযোগ সুপার পেট্রোকেমিক্যালের বিরুদ্ধে ● উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা ● আসছে মেটার নতুন নিয়ম, ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারবেন না যারা ● ইতালির ৬ হাজারের বেশি স্কুলে বোমা হামলার হুমকি, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক

আসছে মেটার নতুন নিয়ম, ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারবেন না যারা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৫:২২
শেয়ার: mail
আসছে মেটার নতুন নিয়ম, ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারবেন না যারা

কিশোরদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্বজুড়ে স্বয়ংক্রিয় বয়স শনাক্তকরণ প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে মেটা। চলতি মাস থেকেই ইনস্টাগ্রামে এ প্রযুক্তির বিস্তৃতি শুরু করছে প্রতিষ্ঠানটি। কিশোরদের অনলাইন নিরাপত্তা নিয়ে সমালোচনা, বিভিন্ন আইনি পদক্ষেপ এবং বিপুল অঙ্কের আর্থিক সমঝোতার মুখে এ উদ্যোগ নিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্টটি। খবর আল-জাজিরার।

সোমবার (৯ নভেম্বর) এক ঘোষণায় মেটা জানায়, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে যেসব ব্যবহারকারীকে কিশোর বলে সন্দেহ করা হবে, তাদের অ্যাকাউন্টে বয়স অনুযায়ী সুরক্ষাব্যবস্থা চালু করা হবে। এমনকি অ্যাকাউন্ট খোলার সময় কেউ নিজের বয়স ১৮ বছরের বেশি উল্লেখ করলেও আচরণগত তথ্য বিশ্লেষণ করে তাকে কিশোর হিসেবে শনাক্ত করা হতে পারে।

মেটার দাবি, এ প্রযুক্তি চালুর পর আগের তুলনায় বেশি কিশোরকে বয়স উপযোগী সুরক্ষার আওতায় আনা সম্ভব হয়েছে। এ সাফল্যের ভিত্তিতেই বিশ্বজুড়ে প্রযুক্তিটির ব্যবহার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।

মেটার এআই প্রযুক্তি ব্যবহারকারীর পোস্ট, অনলাইন আচরণ ও বিভিন্ন কার্যক্রম বিশ্লেষণ করে তার সম্ভাব্য বয়স নির্ধারণ করবে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়াসহ কয়েকটি দেশে পরীক্ষামূলকভাবে এ প্রযুক্তি চালু করেছিল প্রতিষ্ঠানটি।

নতুন ব্যবস্থায় কেউ অ্যাকাউন্ট খোলার সময় ভুল জন্মতারিখ দিয়ে নিজেকে প্রাপ্তবয়স্ক হিসেবে পরিচয় দিলেও এআইয়ের মাধ্যমে তাকে কিশোর হিসেবে শনাক্ত করা গেলে স্বয়ংক্রিয়ভাবে ‘টিন অ্যাকাউন্ট’ বা কিশোরদের জন্য নির্ধারিত সুরক্ষাব্যবস্থা কার্যকর হবে।

চলতি মাসে যুক্তরাষ্ট্রের যেসব অভিভাবক তাদের কিশোর সন্তানদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পরিচালনা করছেন, তারা নতুন এ ব্যবস্থা সম্পর্কে নোটিফিকেশন পাবেন। বছরের পরবর্তী সময়ে ফেসবুক ও থ্রেডসেও এ প্রযুক্তি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে মেটার।

মেটার টিন অ্যাকাউন্টে কিশোরদের নিরাপত্তার জন্য বেশ কিছু বিধিনিষেধ রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে—

  • ১৩ বছরের কম বয়সীদের জন্য অ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা।
  • কিশোরদের নির্দিষ্ট সময় পর অ্যাপ থেকে বিরতি নেওয়ার পরামর্শ।
  • রাতে ঘুমের সময় নোটিফিকেশন বন্ধ রাখা।
  • দৈনিক ব্যবহারের সময় দুই ঘণ্টায় সীমিত রাখা।
  • অন্যদের সঙ্গে তুলনা তৈরি করতে পারে—এমন কিছু লাইক ও রিঅ্যাকশন ফিচার সীমিত করা।
  • কিশোরদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে অপরিচিত ও প্রাপ্তবয়স্কদের ওপর বাড়তি নিয়ন্ত্রণ আরোপ।

এ ছাড়া কিশোরদের প্রতি ১৫ মিনিট একটানা ব্যবহারের পর বিরতি নেওয়ার পরামর্শ দেওয়া হবে। দৈনিক ব্যবহারের সময় ৬০ ও ৯০ মিনিটে পৌঁছালেও সতর্কবার্তা দেখানো হবে।

কিশোরদের মানসিক স্বাস্থ্য ও অনলাইন নিরাপত্তার ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক প্রভাব নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। শিশু বিকাশ বিশেষজ্ঞদের মতে, ইনস্টাগ্রাম ও ফেসবুকের মতো প্ল্যাটফর্ম তরুণদের অতিরিক্ত ব্যবহারে উৎসাহিত করতে পারে। একই সঙ্গে লাইক, কমেন্ট ও রিঅ্যাকশনের মাধ্যমে সামাজিক তুলনা এবং ক্ষতিকর অনলাইন কনটেন্টের সংস্পর্শে আসার ঝুঁকিও তৈরি হয়।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল মেটার বিরুদ্ধে মামলা করেছেন। অভিযোগে বলা হয়েছে, প্রতিষ্ঠানটির প্ল্যাটফর্মগুলো আসক্তিমূলক আচরণে উৎসাহিত করে, ব্যবহারকারীর বয়স যথাযথভাবে যাচাই করে না এবং কিশোরদের অভিভাবকদের নিয়ন্ত্রণ এড়িয়ে যাওয়ার সুযোগ তৈরি করে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

আসছে মেটার নতুন নিয়ম, ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারবেন না যারা

বিস্তারিত কমেন্টে