শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬ | ২১ কার্তিক, ১৪৩৩ | ২৫ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১:২৯:৩০
শিরোনাম
● জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ১১ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেলের প্রার্থী ঘোষণা ● বাগেরহাটে ১৮ লাখ টাকার ডাকাতি, মূলহোতাসহ গ্রেফতার ৪ ● ভিপি শাহীনের জন্মদিন আজ, শুভেচ্ছায় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা ● পুলিশের পরিচয় নিয়ে বিতর্ক, কুবি ক্যাম্পাসে দুই পুলিশ সদস্যসহ তিনজনকে মারধর ● যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, একটিকে লাখ টাকা জরিমানা-অন্যটি সিলগালা ● ইউজিসির উদ্যোগ ছড়িয়ে দিতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তাদের প্রশিক্ষণের উদ্যোগ ● বান্দরবানে ভিডিও কনফারেন্সে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ ● পলাশবাড়ীতে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন ● সাংবাদিককে হেনস্তার প্রতিবাদে ইয়ুথ জার্নালের মানববন্ধন, পরীমনিকে ক্ষমা চাওয়ার আহ্বান ● খাগড়াছড়িতে প্রথমবার চাষেই ব্রি ধান-১০৩-এর সাফল্য, হেক্টরে ফলন ৬.৫৭ টন ● জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ১১ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেলের প্রার্থী ঘোষণা ● বাগেরহাটে ১৮ লাখ টাকার ডাকাতি, মূলহোতাসহ গ্রেফতার ৪ ● ভিপি শাহীনের জন্মদিন আজ, শুভেচ্ছায় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা ● পুলিশের পরিচয় নিয়ে বিতর্ক, কুবি ক্যাম্পাসে দুই পুলিশ সদস্যসহ তিনজনকে মারধর ● যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, একটিকে লাখ টাকা জরিমানা-অন্যটি সিলগালা ● ইউজিসির উদ্যোগ ছড়িয়ে দিতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তাদের প্রশিক্ষণের উদ্যোগ ● বান্দরবানে ভিডিও কনফারেন্সে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ ● পলাশবাড়ীতে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন ● সাংবাদিককে হেনস্তার প্রতিবাদে ইয়ুথ জার্নালের মানববন্ধন, পরীমনিকে ক্ষমা চাওয়ার আহ্বান ● খাগড়াছড়িতে প্রথমবার চাষেই ব্রি ধান-১০৩-এর সাফল্য, হেক্টরে ফলন ৬.৫৭ টন

সভাপতি রিমন, সম্পাদক মোর্শেদ, সাংগঠনিক সম্পাদক বেলাল

বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ১১:৪১
শেয়ার: mail
বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন

বরিশালের বাকেরগঞ্জে পেশাদার সাংবাদিকদের সংগঠন ‘বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটি’র নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন শেখ রিমন, সাধারণ সম্পাদক মো. মাহমুদুর রহমান মোর্শেদ এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. বেলাল হোসেন।

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় বাকেরগঞ্জ পৌর শহরের বি রিভার ক্যাফে রেস্তোরাঁর হলরুমে আয়োজিত সাধারণ সভায় উপস্থিত সাংবাদিকদের কণ্ঠভোটে ৩১ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।

কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাউর রহমান রোমান, সাধারণ সম্পাদক ইমরান খান সালাম, জাকির জোমাদ্দার, হাবিবুর রহমান, আহম্মেদ কাওছার ক্ষৌণিশ (মহাকাল), মো. জিয়াউল হক (বিজয় টিভি), মিনহাজুল ইসলাম সুজন, এস এম পলাশ (আরটিভি), বায়েজিদ বাপ্পি (আনন্দ টিভি), মো. মিরাজুল ইসলাম জুয়েল (বরিশাল সমাচার), মো. শফিকুল আলম নাসির (দৈনিক মতবাদ), বাদশা খান সবুজ (দৈনিক তালাশ), মো. জাহিদুল ইসলাম (দৈনিক ইনকিলাব), শাখাওয়াত হোসেন (মোহনা টিভি), এম জি নাছিরউদ্দিন (ভোরের পাতা/আলো টিভি), কে এম রোহেন হাসান মুরাদ (দৈনিক মানবকণ্ঠ), সাইদুর রহমান (দৈনিক দক্ষিণবঙ্গ), মো. রাজিউর রহমান মাসুম (দৈনিক আলোকিত বরিশাল), মো. সানি (দৈনিক সত্য সংবাদ), মো. মুশফিকুর রহমান (দৈনিক ভোরের কথা), মাহফুজুর রহমান রাকিব (আজকের বরিশাল), মো. কামরুল হাসান টিপু (প্রতিদিনের কাগজ), সৈয়দ আব্দুল্লাহ (দৈনিক সংগ্রাম/আলো), মো. মেহেদী হাসান (স্বাধীন দিগন্ত), কামাল হোসেন (মানবকণ্ঠ), মো. জহিরুল ইসলাম জহির (ভোরের আলো), মো. মইনুল ইসলাম (সকালের সময়), গাজী মো. কবির আহমেদ (সকাল), মো. মনিরুল ইসলাম (দৈনিক আমার), মো. হাবিবুর রহমান বিপ্লব (দৈনিক সত্যবাণী), মো. মাজহারুল তামিম (ভোরের দর্পণ), আরেফিন মিল্টন (দৈনিক জবর খবর), বিকাশ চন্দ্র মণ্ডল, মো. লিটন (দৈনিক সংবাদ কণ্ঠ/এসটি কালের টিভি), মো. বেল্লাল হোসেন (দৈনিক বাংলাদেশ বাণী), মো. বেলাল হোসেন বেল্লাল (দৈনিক অভয়নগর) ও সুমন ভূঁইয়া (দৈনিক সরেজমিন বার্তা) সহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।

সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন পর পেশাদার সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে সাংবাদিকদের দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে। এ সংগঠন সাংবাদিকদের মধ্যে পারস্পরিক ঐক্য, সম্প্রীতি ও পেশাগত সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তাঁরা আরও বলেন, নবগঠিত কমিটি বাকেরগঞ্জে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা, সাংবাদিকদের পেশাগত অধিকার ও মর্যাদা রক্ষা এবং সাংবাদিকতার মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদী।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন

বিস্তারিত কমেন্টে