শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬ | ২৮ কার্তিক, ১৪৩৩ | ২ জমাদিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৭:১৪:৩৩
শিরোনাম
● ব্লাড ক্যান্সারের সঙ্গে লড়াই করে না ফেরার দেশে জিলান ● স্বামী জয়ন্ত মুখোপাধ্যায়কে হারালেন অভিনেত্রী মৌসুমী চ্যাটার্জি ● পাকিস্তানি অভিনেত্রীর সঙ্গে জুটি বাঁধছেন শাকিব খান, ‘মহব্বত’ নিয়ে বাড়ছে কৌতূহল ● বঙ্গোপসাগরে ফের লঘুচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা ● আইপিএল নিলামে আবারও মোস্তাফিজ, নাম নিবন্ধন করেছেন আরও যেসব বাংলাদেশি ক্রিকেটার ● ৩০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু আজ, পাবেন যাঁরা ● সরকারি অনুমোদন ছাড়াই রিফাইনারি নির্মাণের অভিযোগ সুপার পেট্রোকেমিক্যালের বিরুদ্ধে ● উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা ● আসছে মেটার নতুন নিয়ম, ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারবেন না যারা ● ইতালির ৬ হাজারের বেশি স্কুলে বোমা হামলার হুমকি, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক ● ব্লাড ক্যান্সারের সঙ্গে লড়াই করে না ফেরার দেশে জিলান ● স্বামী জয়ন্ত মুখোপাধ্যায়কে হারালেন অভিনেত্রী মৌসুমী চ্যাটার্জি ● পাকিস্তানি অভিনেত্রীর সঙ্গে জুটি বাঁধছেন শাকিব খান, ‘মহব্বত’ নিয়ে বাড়ছে কৌতূহল ● বঙ্গোপসাগরে ফের লঘুচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা ● আইপিএল নিলামে আবারও মোস্তাফিজ, নাম নিবন্ধন করেছেন আরও যেসব বাংলাদেশি ক্রিকেটার ● ৩০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু আজ, পাবেন যাঁরা ● সরকারি অনুমোদন ছাড়াই রিফাইনারি নির্মাণের অভিযোগ সুপার পেট্রোকেমিক্যালের বিরুদ্ধে ● উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলছে না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা ● আসছে মেটার নতুন নিয়ম, ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারবেন না যারা ● ইতালির ৬ হাজারের বেশি স্কুলে বোমা হামলার হুমকি, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক

সরকারি অনুমোদন ছাড়াই রিফাইনারি নির্মাণের অভিযোগ সুপার পেট্রোকেমিক্যালের বিরুদ্ধে

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৫:৩২
শেয়ার: mail
সরকারি অনুমোদন ছাড়াই রিফাইনারি নির্মাণের অভিযোগ সুপার পেট্রোকেমিক্যালের বিরুদ্ধে

সরকারের অনুমোদন ছাড়া কোনো রিফাইনারি স্থাপনের সুযোগ নেই। ২০২৩ সালের সরকারি নীতিমালায় এ বিষয়ে স্পষ্ট বিধান রয়েছে। তবে সেই বিধান উপেক্ষা করে চট্টগ্রামের কর্ণফুলীতে রিফাইনারি নির্মাণ করছে সুপার পেট্রোকেমিক্যাল পিএলসি (এসপিএল)। শুধু নির্মাণকাজই নয়, বিপুল পরিমাণ মূলধনী যন্ত্রপাতি আমদানির ক্ষেত্রেও বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) অনুমোদন নেয়নি প্রতিষ্ঠানটি।

বিষয়টি নিশ্চিত করেছেন বিপিসির গঠিত সাত সদস্যের সুপারিশ কমিটির প্রধান এবং সংস্থাটির মহাব্যবস্থাপক (বাণিজ্য ও অপারেশন্স) মোহাম্মদ জাহিদ হোসাইন। বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় এসপিএলের কারখানা পরিদর্শন শেষে বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে সাংবাদিকদের কাছে তিনি এসব তথ্য জানান।

‘বেসরকারি পর্যায়ে রিফাইনারি স্থাপন, অপরিশোধিত জ্বালানি তেল আমদানিপূর্বক মজুদ, প্রক্রিয়াকরণ, পরিবহন ও বিপণন নীতিমালা-২০২৩’-এর ৭.১ ধারায় বলা হয়েছে, সরকারের অনুমোদন ছাড়া কোনো রিফাইনারি স্থাপন করা যাবে না। তবে এ বিধান উপেক্ষা করেই এসপিএলের নির্মাণকাজ চলছে বলে অভিযোগ উঠেছে।

জাহিদ হোসাইন জানান, প্রকল্প এলাকায় নতুন ট্যাংক নির্মাণসহ বিভিন্ন উন্নয়নকাজ চলছে। প্রতিষ্ঠানটি ক্রুড প্ল্যান্টও নির্মাণ করছে বলে পরিদর্শনে দেখা গেছে। প্ল্যান্ট-সংশ্লিষ্ট কিছু নথিপত্র জমা দিয়েছে এসপিএল। সেগুলো পর্যালোচনা করা হচ্ছে। প্রতিষ্ঠানটি শেষ পর্যন্ত যেসব নথি জমা দেবে, সেগুলো প্রতিবেদনে উল্লেখ করা হবে।

নীতিমালার বাইরে গিয়ে ইউনিট-২ ও ইউনিট-৩ নির্মাণের বিষয়টিও প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হবে বলে জানান তিনি।

বিপিসির অনুমোদন ছাড়া কীভাবে বিপুল পরিমাণ যন্ত্রপাতি আমদানি করা হয়েছে—এমন প্রশ্নের জবাবে কমিটির প্রধান বলেন, মূলধনী যন্ত্রপাতি ও অন্যান্য মেশিনারিজ আমদানির বিষয়ে এসপিএল বিপিসির কাছে কোনো অনুমোদন চায়নি।

গত মঙ্গলবার (১০ নভেম্বর) বিপিসির সচিব শাহিনা সুলতানা এক অফিস আদেশে সাত সদস্যের এ কমিটি গঠন করেন। তিন দিনের মধ্যে রিফাইনারির উৎপাদন কার্যক্রম পরিচালনার অনুমোদনের বিষয়ে সুপারিশসহ প্রতিবেদন দিতে বলা হয়েছিল কমিটিকে।

তবে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়া নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করেছেন কমিটির প্রধান। তিনি জানান, প্ল্যান্ট পরিদর্শনের পর প্রতিষ্ঠানটির কাছে আরও কিছু বিষয়ে জানার প্রয়োজন হতে পারে। কমিটির অন্য সদস্যদের পর্যালোচনা ও আলোচনার পর প্রতিবেদন তৈরি করা হবে।

পরিদর্শনের সময় সম্পর্কে জাহিদ হোসাইন বলেন, তাঁরা তিন ঘণ্টার বেশি সময় প্ল্যান্ট এলাকা ঘুরে দেখেছেন। তবে প্রতিটি যন্ত্রপাতি বা প্ল্যান্ট চালু করে পরীক্ষা করা হয়নি। তাঁর ভাষ্য, এসব কারিগরি বিষয় যাচাই করবে সংশ্লিষ্ট টেকনিক্যাল কমিটি। ইনপুট-আউটপুট ঠিকভাবে হচ্ছে কি না, সেটিও পরীক্ষা করতে হবে। চূড়ান্ত অনুমোদনের বিষয়ে সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়।

কারিগরি সক্ষমতা যাচাই না করেই কীভাবে উৎপাদনের অনুমোদনের সুপারিশ করা হবে, তা নিয়ে জ্বালানি খাতের সংশ্লিষ্টদের মধ্যে প্রশ্ন উঠেছে।

সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, একটি রিফাইনারি স্থাপন ও পরিচালনার জন্য বিভিন্ন সরকারি দপ্তরের ৩০টির বেশি অনুমোদন ও ছাড়পত্র প্রয়োজন। এর মধ্যে রয়েছে বিপিসি ও বাংলাদেশ ব্যাংকের ছাড়পত্র, পরিবেশ অধিদপ্তরের অবস্থানগত ও পরিবেশগত ছাড়পত্র, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লাইসেন্স, বিস্ফোরক পরিদপ্তরের অনুমোদন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের লে-আউট ও নিরাপত্তা অনুমোদন।

এ ছাড়া আমদানি-রপ্তানি নিয়ন্ত্রকের বিশেষ পারমিট, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্স ও ভ্যাট নিবন্ধনও প্রয়োজন। এসব অনুমোদন ও ছাড়পত্রের ক্ষেত্রে এসপিএলের কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠেছে।

প্রতিষ্ঠানটির আমদানি করা বিপুল পরিমাণ যন্ত্রপাতির ক্ষেত্রে শুল্ক ফাঁকি হয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে। যন্ত্রপাতির আড়ালে অন্য পণ্য আমদানি কিংবা চোরাচালানের ঘটনা ঘটেছে কি না, সেটিও যথাযথভাবে যাচাইয়ের দাবি উঠেছে।

এরই মধ্যে এসপিএল বছরে ৪ লাখ টন লাইট ক্রুড ও ৮ লাখ টন হেভি ক্রুডসহ মোট ১২ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল আমদানির আবেদন করেছে বিপিসির কাছে।

জ্বালানি খাতের বিশেষজ্ঞদের মতে, যথাযথ অনুমোদন, নিরাপত্তা যাচাই ও তদারকি ছাড়া এ ধরনের কৌশলগত শিল্পপ্রতিষ্ঠান পরিচালনার অনুমতি দেওয়া হলে দেশের জ্বালানি নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে। তাঁদের মতে, উচ্চপর্যায়ের তদন্তের মাধ্যমে সব অনুমোদন, যন্ত্রপাতি আমদানি এবং কারিগরি সক্ষমতা যাচাই না করে রিফাইনারিটিকে ছাড়পত্র দেওয়া উচিত হবে না।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

সরকারি অনুমোদন ছাড়াই রিফাইনারি নির্মাণের অভিযোগ সুপার পেট্রোকেমিক্যালের বিরুদ্ধে

বিস্তারিত কমেন্টে